কর্ণাটক-মহারাষ্ট্রের মধ্যে রঞ্জি ট্রফির নাটকীয় সিরিজ!
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। ইন্ডিয়ায় এখন রঞ্জি ট্রফি সিরিজ চালু হয়েছে। এই রঞ্জি ট্রফি একপ্রকার টেস্ট সিরিজ এর মতো, ৫ দিন ধরে হয়ে থাকে। এখানে এক একটা স্টেট অনুযায়ী খেলা হয়ে থাকে। গত ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত কর্ণাটক আর মহারাষ্ট্র এর মধ্যে এই খেলাটা হয়েছে। এখানে গ্রূপ অনুযায়ীই খেলা চলছে। তো গ্রূপ বি তে এই দুই টিমের খেলা ছিল আর পুনের পিচে খেলা চলছে। যাইহোক, কর্ণাটক আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এখানে ম্যাক্সিমাম প্লেয়ার লোকাল অর্থাৎ আন্তর্জাতিক তেমন প্লেয়ার নেই বললেই চলে। তাও যদি আন্তর্জাতিক টিম থেকে ছিটকে যায়, তাহলে তাকে আবার এখানের এইসব ম্যাচ খেলে তারপর পরিণত হলে দলে ডাকে। মূলত ইন্ডিয়ান টিমগুলোতে সিলেকশন পর্ব অনেকটা এখান থেকেই করে থাকে।
এখানে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেই চান্স থাকে। এখানে আমাদের পৃথ্বী মহারাষ্ট্র এর হয়ে খেলছে, এ কিন্তু আবার আন্তর্জাতিক টিমে খেলেও থাকে মাঝেমধ্যে। যাইহোক, প্রথম ইনিংসে কর্ণাটক এর ব্যাটসম্যান ওপেনে আসলে শুরুটা ভালোই করেছিল। এখানে এদের যে ক্যাপ্টেন মায়াঙ্ক, এ ভালো একজন প্লেয়ার, আইপিএল এর সময়ে প্রায় দেখা যায়। অনীশ নামের একজন ব্যাটসম্যান খেলছিল অনেক্ষন ধরে ডিপেন্ডস এর মাধ্যমে, কিন্তু lbw এর শিকার হয়ে যায়। মায়াঙ্ক বেশ ভালো ব্যাটিং করে গিয়েছিলো, ৮০ রানের একটা সুন্দর ইনিংস খেলেছিল। করুনও একজন ভালো ব্যাটার, কিন্তু এই ইনিংসে একদম বাজে ব্যাটিং করে ফেলেছে। মূলত ওপেনের দুইজনের পরের থেকে পরপর দুইজন বাজে ভাবে আউট হয়ে যাওয়ায় একটা বড়ো রান রেটের বিপর্যয় নেমে আসে। যদিও টেস্ট ম্যাচে এটা রিকভার করা যায়, কারণ অনেক সময় পাওয়া যায়।
এরপরে পরপর তিনজনের দারুন পার্টনারশীপ বিল্ড হয়। মায়াঙ্ক পড়ে যাওয়ার পরে ওখানে অভিনব নামের একজন এসে বেশ ভালো কভার করে রান রেটটাকে। যদিও মায়াঙ্ক এর সাথে রাভিচান্দরান নামের একজন খানিকটা পার্টনারশীপ বিল্ড করেছিল। এরপরে অভিনব, শ্রেয়াস এরা ২০০ এর কাছাকাছি পার্টনারশিপ বিল্ড করে। এটা একটা অনেক বড়ো সফলতা। সব মিলিয়ে প্রথম ইনিংসে ৩১৩ রানের মতো করে, যদিও এর থেকে আরো কিছুটা রান বেশি হতো, কিন্তু পরপর বাকি ৪ জন শূন্য রানে আউট হয়ে যায়। যাইহোক, এই রান মহারাষ্ট্র প্রথম থেকেই ভালো হ্যান্ডেল করে ফেলে। পৃথ্বী এর ব্যাটিং তো আমরা মোটামুটি দেখেছি সবাই, অধৌর্যময় একটা প্লেয়ার, ওয়ানডে ম্যাচের মতো খেলতে থাকে। তাও দ্রুত ইনিংসে ভালো রান করে দেয়, দুইজনের পার্টনারশীপ ঝড়ের বেগে ১০০ ছাড়িয়ে যায়।
পরের ৪ জন টানা ফ্লপ খেললেও জালাজ নামের একজন পৃথ্বীর মতো ভালো একটা ইনিংস খেলে দিয়েছিলো। যদিও পৃথ্বীর থেকে অনেকটা সময় নিয়ে তবেই এই রান করতে পেরেছে। তবে কর্ণাটক কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছিল। তবে যাইহোক, এখানে মহারাষ্ট্র ৩-৪ জন ছাড়া তেমন কেউ একটা ভালো ব্যাটিং করতে পারেনি, অল্প কিছু রানে পিছিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে কর্ণাটক খেলছিল ভালো অর্থাৎ এক মায়াঙ্ক। তবে অনেক ধৌর্য নিয়েই তাকে খেলতে হয়েছে, কারণ মায়াঙ্ক ছাড়া আর কেউ তেমন টিকে থাকতে পারেনি, ও এক মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে গিয়েছে আর এরা সব এসে এসে আউট হয়েছে। এক মায়াঙ্ক এর পরে একমাত্র অভিনব ভালো খেলেছে। তাছাড়া আর কারো কোনো তেমন পারফরম্যান্স নেই। মোটামুটি সব মিলিয়ে ৩০৯ এর মতো অর্থাৎ বেশি একটা রানের টার্গেট দিতে পারেনি। এই ম্যাচটা শেষ পর্যন্ত ড্র এর মাধ্যমে সম্পন্ন হয়েছিল।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


