সিরিজ ড্র
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছে। এটা শেষ টি২০ ছিল এই সিরিজের। প্রথমটি তো বৃষ্টির কারণে আর খেলা হয়নি আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতে গিয়েছিলো। সে ক্ষেত্রে লাস্ট এর এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল উভয়ের জন্য, কারণ এটা সিরিজ জেতার একটা ভালো সুযোগ ছিল অস্ট্রেলিয়ার আবার ইন্ডিয়ার ড্র করার চিন্তা ছিল সিরিজটা। ভাগ্য ক্রমে এই ম্যাচে ইন্ডিয়া টস জিতে গিয়েছিলো এবং আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
আগে ফিল্ডিং করলে ইন্ডিয়া ভালো খেলে, কারণ এরা টার্গেট-এ খেলতে খুবই পছন্দ করে। যাইহোক, অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করতে নামলে একপ্রকার হিমশিম খেয়ে যায়। অর্শদ্বীপ এর বল বেশ হার্ড লেন্থে হচ্ছিলো। বুমরাহও বেশ ভালো হার্ড বল করেছে। উইকেট যদিও নিতে পারেনি, কিন্তু বল সুন্দর করেছে। অস্ট্রেলিয়া ওপেন থেকে শুরু করে লাস্ট ৬ ওভারে মাত্র ৩৫ রান আর সাথে ৩ উইকেট হারায়। এরপরে ডেভিড এসে ভালো টিকে যায়, একাই বলতে গেলে রান রেট ১০ এর কাছে নিয়ে চলে আসে মাত্র দুই ওভারে মেরে। কেউ দাঁড়াতে না পারলেও একা ডেভিড টিকে গেছিল।
প্রথম দিকে অবস্থা দেখে এটাই মনে হয়েছিলো যে, অস্ট্রেলিয়া আর বেশি একটা রান করতে পারবে না। কিন্তু পরে কয়েকটা ওভারে মারার পরে রান হয়ে গেলো আকাশ ছোঁয়া। তারপর সাথে আরো একজন স্টয়নিস এসেও ভালো ব্যাটিং করলো। এ একজন বোলার, কিন্তু ওর কপালে টেনে দিলো। মোটামুটি ২-৩ জনের দারুণ ব্যাটিং এর কারণে রান ২০০ এর কাছাকাছি চলে যায় অর্থাৎ ১৮৬ রানের টার্গেট দেয়। ইন্ডিয়া এই রান করতে গিয়ে শুরুটা খারাপ করেনি, আর অভিষেক শর্মা ওপেন করতে আসা মানে, ঝড়ের বেগে ব্যাট করা।
ওর স্ট্রাইক রেট সবসময় ১৫০ এর উপরে থাকে। বেশিক্ষণ টিকতে পারেনি, কিন্তু যে কয়টা বল খেলেছে, তাতেই কাঁপিয়ে চলে গেছে। এরপর সূর্য কুমার, তিলক বর্মা এরা এসে মোটামুটি রান করে দিয়ে গেছিল। আর সবথেকে দারুণ ব্যাটিং করে দিয়ে গেছিল ওয়াশিংটন সুন্দর। বলেও মোটামুটি ভালো করেছিলো। ৪-৫ জন ব্যাটিং করেছে এবং সবাই বেশ ভালো রান করেছে। ফলে এই রান দ্রুত অর্থাৎ আরো ১ ওভার বাকি থাকতে উঠে যায়। লাস্ট ম্যাচে ভাল খেলেছে আর সিরিজটাও ড্র করেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


