জিম্বাবুয়ের একটি স্মরণীয় ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল শ্রীলংকা আর জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছে। খেলাটা একপ্রকার অদ্ভুত ধরণের হয়েছে অর্থাৎ অদ্ভুত বললাম এই কারণে, শ্রীলংকার মতো টিম জিম্বাবুয়ের কাছে একদম জঘন্য খেলা খেলেছে। এটা মারাত্মক লজ্জাজনক হার। কারণ যে পিচে খেলা হয়েছে, তাতে কোনো চ্যালেঞ্জিং ছিল না, যদি থাকতো, তাহলে এই স্কোর মেনে নেওয়া যেত। কিন্তু যেখানে জিম্বাবুয়ের মতো টিম এতো সুন্দর ব্যাটিং করেছে, সেখানে দাঁড়িয়ে শ্রীলংকা একদম জিরো পারফরম্যান্স করেছে। শ্রীলংকা আগে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল। তবে হিসেবে তাদের আগে ব্যাটিং করাটাও সঠিক সিদ্ধান্ত ছিল জিম্বাবুয়ের সামনে।
জিম্বাবুয়ে যদিও আগের থেকে একটু ক্রিকেটে উন্নত হয়েছে। যাইহোক, জিম্বাবুয়ে ওপেনে শুরুটা ভালো করেছিল। তবে যতটা করা উচিত ছিল, ততটা না। কারণ শ্রীলংকার ওপেনিং বোলিং অতটাও হার্ড ছিল না আর সুইম খুব কমই হচ্ছিলো। এক্ষেত্রে ওপেনে ব্যাটিং আরো ভালো করা উচিত ছিল। একজন যদিও খেলছিল ভালো, কিন্তু অন্যজন এর ব্যাটিং দেখে যেন মনে হচ্ছিলো, দিশাই হারিয়ে ফেলেছে। জিম্বাবুয়ের আগের ওপেনিং জুটিটা নেই, আগের ওপেনিং জুটিটা বেশ ভালো শক্ত ছিল। মাঝে তেমন কেউ খেলুক আর না খেলুক, প্রথমে একদম ঝাড়া একটা ব্যাটিং করে দিয়ে যেত। এক্ষেত্রে ওপেনে ওপেনে যে খেলছিল, তাও রান বলে বলে। টি২০ তে বলের থেকে অধিক রান করলে সেটাই উপযুক্ত কাজে দেয়।
যাইহোক, ওপেনিং অতটাও ভালো হয়নি, তাও পার্টনারশীপ কোনোমতে ৬০ রানের মতো করেছিল। তবে জিম্বাবুয়ের একজন পুরোনো প্লেয়ার-সিকান্দার রাজা বরাবরই একজন অলরাউন্ডার হিসেবে ভালো খেলে যায়। প্রত্যেক ম্যাচে মোটামুটি হয় বোলিং এর দিকে, নয়তো ব্যাটিং এর দিকে দারুন পারফর্ম দেখিয়ে যায়। এই ম্যাচেও সুন্দর একটা ৪৭ রানের ইনিংস খেলে দিয়েছিলো। আর মোটামুটি সবারই রান মিলিয়ে ১৬২ রানের মতো টোটাল করেছিল। তবে এই রানটা সিকান্দার নার ওপেনে একজনের জন্য হয়েছে, তাছাড়া বাকি সবাই হাতে গোনা রান করে আউট হয়ে গিয়েছে।
শ্রীলংকা ভেবেছিলাম এই রান দ্রুত কভার করে ফেলবে, কারণ জিম্বাবুয়ের বোলিং লাইন এখনো নরমাল আছে। কিন্তু এতো অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপেনিং দেখে রীতিমতো হতাশ হওয়ার লক্ষণ। একজন শূন্য এবং অন্যজন ৬। পরের দুজনও একই পরিস্থিতির শিকার। কুশল মেন্ডিস এর রান আউটটা হওয়া উচিত ছিল না ওখানে, কিন্তু আসলে একবার ভুল বোঝাবুঝি হলে ৯০% সম্ভাবনা আউট হওয়ার থাকে। ওখানে কুশল এর বোঝার একটু ভুল ছিল যদিও। ওদের এক ইভানস নামের বোলার পুরো ৪ ওভার ধরা দিয়ে গেছে, ৩ উইকেট তো নিয়েছেই, সাথে রান মাত্র ৯ দিয়েছে। এই ৪ ওভার পুরো মার। একজনেরও ১০ পর্যন্ত রান নেই। অন্তত ১০০ রান পুরো করলেও হতো, সেটাও একদম তলানিতে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


