একতরফা জয়!

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000085800.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে শেষ তথা চতুর্থ টি২০ ম্যাচ খেলা ছিল । আর সেই সাথে ইংল্যান্ড সফর সিরিজ শেষ হলো। ইন্ডিয়া এর আগে দুটি ম্যাচ হেরেছে। আসলে ইন্ডিয়ার পুরো টিম ক্রাশ, এই টিম দিয়ে মূলত কোনো কিছু হবে না। আইপিএল খেলার পরে এদের দিয়ে যে নতুন টি২০ টিম তৈরী করেছে, তা দিয়ে কোনো কিছুই সম্ভব না, কারণ এরা দীর্ঘদিন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে না, ফলে ফরম্যাটে পুরো গণ্ডগোল। আর সবথেকে বড়ো বিষয় হলো, এখানে অভিজ্ঞ প্লেয়ার অর্থাৎ হার্দিক, সূর্য কুমার এদের রাখতে হতো। আর সেই সাথে যাদের নিয়েছে, তাদের রাখলেও ঠিক ছিল।

এখানে মূলত শ্রেয়াশ এর ক্যাপ্টেন ঠিক হচ্ছে না, কিন্তু একজন ভালো ব্যাটার হিসেবে তাকে রাখা ঠিক আছে। কিন্তু যেখানে সূর্য কুমার এতদিন ধরে অধিনায়ক এর দায়িত্ব পালন করে এসেছে, সেখানে তাকে দেওয়া ঠিক ছিল। একবারে সব বাদ দিয়ে খেলানো উচিত হয়নি। আর যেখানে এই টিম পুরো আয়ারল্যান্ড এর কাছে হেরেছে, সেখানে দাঁড়িয়ে ইংল্যান্ড এর মতো টিমের সামনে সূর্য কুমারের ডাক দেওয়া উচিত ছিল। তবে যাইহোক, ব্যাটিং মোটামুটি যা করছে, তা খারাপ ছিল না। কিন্তু কথা হলো বোলিং খুবই বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এত বাজে পারফরম্যান্স দীর্ঘদিন বাদে দেখলাম। যাইহোক, গতকাল এর ম্যাচে ইন্ডিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ন একটা ম্যাচ ছিল।

যেখানে সব ম্যাচ হেরে একটা অন্তত জিতে সম্মান বাঁচানোর জায়গা ছিল। ইন্ডিয়া টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। অভিষেক তাও মোটামুটি খেলছে, কিন্তু বৈভব ছেলেটা খেলতে পারছে না সেইভাবে। কারণ হলো অভিজ্ঞতা অনেক কম, আর আসলে কোন বলে কিভাবে ফেস করতে হয়, সেটা এখনো জানার অনেক বাকি। কারণ সব বলে যে ব্যাট টানে, সেক্ষেত্রে এটা ভালো কোনো লক্ষণ না। কারণ বোলাররা ওর পজিশন বুঝে ফেলেছে, ফলে সব বলে বাউন্ডারি মারার জন্য ক্যাচ তুলে ফেলে। বাউন্স বলে যেখানে ব্যাট দেওয়া উচিত না, সেখানে ছয় মারার চেষ্টা করে যাচ্ছে। ছেলেটাকে যদি ভালো ভাবে ট্রেনিং দেওয়ান যায়, তাহলে উন্নত মানের ব্যাটসম্যান হতে পারবে ভবিষ্যতে আশা করা যায়।

কারণ এই বয়সে জুনুন আছে ভাল। যাইহোক, ইন্ডিয়া শুরুটা ভালো করলেও পরে অর্থাৎ পাওয়ার প্লে ওভারের পরে একদম ডাউন হয়ে গেছিল। এমনিতেই পাওয়ার প্লে ওভারে ডাউন ছিল অনেকটাই। আর এত ভাল ভাল ব্যাটসম্যান থাকা সত্বেও কোনো ভাল রান নেই কারো ব্যাটিং থেকে। সব মিলিয়ে দেড়শো রান হয়েছে, কিন্তু ৮৫% রান শ্রেয়াশ এর। বাকিরা ১০-১২ রান করে করেছিলো। তাও যা করেছিলো, ভালোই করেছিলো, কিন্তু বোলিং এত বাজে তা বলার মতো না। ইংল্যান্ড এই রান যেনো মুহূর্তের মধ্যে তুলে ফেললো। এদের ক্যাপ্টেন যা মেরে দিয়েছে, তাতে ম্যাচ ওখানেই জিতে গেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64044.24
ETH 1817.28
USDT 1.00
SBD 0.38