ভারতীয় মহিলা ক্রিকেট টিমের এক নতুন ইতিহাসের অধ্যায় রচিত হলো!

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

भारतीय महिला क्रिकेट टीम की विजय.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। আজকে কোনো পুরুষ ক্রিকেট টিমের বিষয়ে বলবো না, বরং আমাদের দেশের মেয়েদের নিয়ে বলবো। বর্তমানে মহিলা ক্রিকেট ইতিহাসে ভারত অনেক উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে। আসলে পুরুষ ক্রিকেটারদের যেভাবে এফোর্ট দেওয়া হতো, সেভাবে আগে মহিলাদের ক্রিকেটে তেমন একটা গুরুত্ব দিতো না। কিন্তু বর্তমানে তারা একটা নিজেদের পরিচয় তৈরি করেছে এবং ইতিহাস তৈরি করার পথে এগিয়ে চলেছে। গতকাল ছিল সেই মহিলা ক্রিকেটের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে মুম্বাইতেই হয়েছে অর্থাৎ যেখানে সেমিফাইনাল ম্যাচ হয়েছিল। তো ইন্ডিয়া প্রথমে অর্থাৎ সেমীতে টস জিতলেও ফাইনালে এসে টস হেরে যায় এবং সাউথ আফ্রিকা একটা সুযোগ পায়।

তাছাড়া ইন্ডিয়ার ফিল্ডিং এর অবস্থা খুবই খারাপ, এখানে প্রত্যেক টিম মোটামুটি হলেও এই দুর্বলতাটা জানে। আর এইজন্যই ম্যাক্সিমাম সময়ে কিন্তু ইন্ডিয়া টসে হারলে বিপদে পড়ে যায়, কারণ আগে ব্যাট করলে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যতই রান করুক না কেন। তো সেই হিসেবে এই ফাইনালে যখন টস হারে আর সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে আগে ব্যাটিং এর জন্য পাঠায়, তখনি মনে হচ্ছিলো, আজ মনে হয় গেলো! কারণ ইন্ডিয়া ৩০০+ রানের টার্গেট দিলেও তাদের ফিল্ডিং এর উপর ভরসা একদমই করা যায় না। আসলে এর একটা কারণ হলো ফিটনেস নেই তেমন একটা। এখানে ইন্ডিয়া ব্যাটিং করতে নামলে ওপেনে তারা ভালোই শুরু করেছিল আর ওপেনে জুটিটাও বেশ ভালো, কারণ একটা বোঝাপড়া ভালো আছে।

ফলে সবসময় একটা ভালো পার্টনারশীপ বিল্ড হয়ে থাকে এখান থেকে। মান্ধানা আর শেফালী ভালো একটা পার্টনারশীপ তৈরি করেছিল এখানে। ১৩২ রানের মতো একটা ভালো রান ছিল। তবে মান্ধানা হঠাৎ আউট হয়ে যায় মাঝখানে। এছাড়া এই ম্যাচে জেমিমা আর হারমণপ্রীত সেভাবে খেলতে পারেনি। তবে এখানে দিপ্তিও বেশ ভালো ব্যাটিং করে গিয়েছে। রান মাঝে একটু চেপে গেলেও পরে রান মোটামুটি ভালো উঠেছিল, রিচা এসে একটু ভালো খেলে দিয়েছিলো। তবে এখানে ৩০০ এর বেশি করা উচিত ছিল, কারণ সাউথ আফ্রিকা বেশ ভালো ব্যাটিং করে। আর তাছাড়া তাদের ফিল্ডিংও খুব ভালো, গতকাল বেশ ভালো ফিল্ডিং করেছে। যাইহোক, ২৯৯ রানের টার্গেট দিতে পেরেছিলো।

সাউথ আফ্রিকা টুকটাক করে ওপেনে বেশ ভালো খেলছিল, বিশেষ করে তাদের ক্যাপ্টেন। ওই একমাত্র অনেক্ষন টিকে ছিল, কিন্তু বাকিরা পরপর পড়া শুরু করেছিল, যদিও ক্যাপ্টেন আর প্ল্যান ছিল অন্যকিছু, টিকে টিকে শেষ অব্দি গিয়ে টেনে খেলবে। কিন্তু তার আগেই বাকিরা আউট হয়ে সর্বনাশ করে ফেলে। যদিও ইন্ডিয়া বোলিং খুব দুর্দান্ত করেছে দুই-একজন বাদে। এখানে ফিল্ডিং একটু খারাপ করলেও অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো করেছে। ফাইনালে প্রথমবারের মতো ইন্ডিয়া মহিলা টিম চ্যাম্পিয়ন হতে পেরেছে। আর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। একপ্রকার বলা যায়, মুম্বাইয়ের মাটিতে একটা নতুন ইতিহাস রচিত হয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42