সহজেই শ্রীলঙ্কার জয়লাভ!

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000064987.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল শ্রীলঙ্কা আর হংকং এর মধ্যে টি20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এটা সেই এশিয়া কাপ এর ম্যাচের আরেকটা গ্রুপের খেলা। এটাতেও শ্রীলঙ্কা এর 'এ' গ্রুপের খেলা হচ্ছে। মেইনলি যে বিষয়টা দেখলাম, পুরোনো যেসব টিম আছে, তাদের সবার 'এ' গ্রুপের প্লেয়াররা খেলছে। এটাতেও একটা সুবিধা হচ্ছে, তারা সবাই মোটামুটি এর থেকে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে। যাইহোক, গতকাল শ্রীলঙ্কা আগে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। হংকং আসলে তেমন বেশিদিন এর টিম না, কিন্তু তাও তারা খেলে খেলে বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে।

তাদের একটা বিশেষ দিক হলো ফিল্ডিং এর দিকে ভালো কঠোর অর্থাৎ খেটে ফিল্ডিং করে। যাইহোক হংকং আগে ব্যাটিং করতে আসলে সেইভাবে শুরুটা করতে পারেনি। টি২০ ম্যাচে সবসময় যেটা বলি, প্রথম ৬ ওভার পাওয়ার প্লে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যারা ভালো গেইন করতে পারবে, তারাই ভালো একটা স্কোর শেষপর্যন্ত করতে পারবে। যদিও এটা খুবই কম ক্ষেত্রে শেষের দিকে গিয়ে ভালো করতে পারে। কিন্তু নিয়ম অনুযায়ী প্রথম পাওয়ার প্লে ওভারে বেশি গুরুত্ব দিতে হয়। হংকং এর ব্যাটসম্যান ওপেনার একজন ছাড়া অন্যজন বল খেয়ে কোনো রান করতে পারিনি। কিন্তু আরেকজনও বেশিক্ষণ টিকতে পারিনি।

পরপর এইভাবে আরো ২ জন শুন্য রানে আউট হয়ে যায়। এটা একটা টিমের জন্য বড়ো ধাক্কা বলতেই হয়। পরের দুইজন এসেও তেমন ভালো খেলতে পারেনি, তবে চেষ্টা করছিলো আবার সমতায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু পরে আউট হয়ে যায় দুজনেই। হংকং এর টিম মূলত এশিয়ার সব দেশের প্লেয়ার নিয়ে গঠিত। এতে আমাদের ইন্ডিয়ারও কিছু প্লেয়ার আছে। যাইহোক, এরপরে যারা শেষে ছিল, সবাই বোলার। কিন্তু তারা কি আর করবে, কোনোমতে শেষ অব্দি ব্যাটিং করে ১১৭ রান করতে পারে। এটা অনেকটা কম রান বলা যায়। কারণ এই পিচে এই রান চেজ করা কোনো ব্যাপার না।

শ্রীলঙ্কা এর প্লেয়ার পরে এই রান চেজ করতে নামে। তবে প্রথম দিকে তাদেরও ব্যাটিং করতে একটু অসুবিধা হয়েছিলো। কিন্তু পরে ওটা অ্যাডজাস্ট করে নিয়েছিলো। প্রথম একজন বাদে বাকি ৩ জন খারাপ ব্যাটিং করলেও আসলে এই অল্প রানে তেমন কোনো বিশেষ সমস্যা হয়নি। পরে কয়েকজন মোটামুটি খেললেও বাস্তবে দুইজন ভালো খেলেছে আর তার উপর ভিত্তি করে এই ম্যাচ সহজে চেজ হয়ে গেছে। তাও অনেক কম ওভারে, ৭ ওভার বাকি থাকতে ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়। তবে শ্রীলঙ্কা এই ম্যাচে ব্যাটিং এর সাথে সাথে বোলিং আর ফিল্ডিংও ভালো করেছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

How to become a verified member on this community?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39