মা লক্ষ্মীর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
এক সপ্তাহ বাদে আজকে আবার আপনাদের সামনে নতুন একটা অঙ্কন নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি "মা লক্ষ্মী " এর চিত্র অঙ্কন করেছি। মা লক্ষ্মী হলো আমাদের ধনসম্পত্তির দেবী তাই সবাই তাকে বাড়িতে পুজো করে থাকে। এই চিত্রটি রাতে অঙ্কন করেছি তাও এক প্রকার বলতে গেলে মাঝরাতে। ব্যস্ততার মাঝে তাড়াহুড়ো করে করে দিয়েছি অঙ্কনটা ,মাত্র দেড় ঘন্টায় কমপ্লিট করে তুলেছিলাম। আশা করি আপনাদের কাছে আজকের অঙ্কনটি ভালো লাগবে।
❣উপকরণ:❣
✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো----
➤প্রথম ধাপে আমি মা লক্ষ্মীর মুখমন্ডল অঙ্কন করে নিলাম। এরপর চোখ, মুখ, নাক, কান অঙ্কন করে নিয়েছিলাম। মাথায় মুকুট মতো দেখতে একটা ডিসাইন দিয়ে তৈরি করে নিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে আমি মাথার পিছনের দিক থেকে চুলের একটা শেপ হালকা করে টেনে রেখেছিলাম। গলার দিকটা অঙ্কন করে বডি তৈরি করে নিয়েছিলাম। গলায় কিছু হারের ডিসাইন মতো অঙ্কন করে নিয়েছিলাম। বডিতে শাড়ির মতো দেখতে একটা শেপ দিয়ে নিয়েছিলাম। এরপর এক পাশে হাত অঙ্কন করে নিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে আরো তিনটি হাত অঙ্কন করে নিয়েছিলাম। এরপর দুটি হাতে ফুল অঙ্কন করে দিয়েছিলাম। শাড়ির উপরে একটু ডিসাইন মতো করেছিলাম। চুলের শেপটাকে আরো নিচের দিকে বাড়িয়ে দিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে কোমরের দিকটা অঙ্কন করে নিয়েছিলাম এবং কোমরে গহনার মতো দেখতে একটা অঙ্কন করেছিলাম। এরপর মা লক্ষ্মী ফুলের যে আসনে বসে আছে সেটি অঙ্কন করেছিলাম।
➤পঞ্চম ধাপে চিত্রের সমস্ত বিষয়গুলোকে পেন্সিলের গাঢ় কালী দিয়ে ফুটিয়ে তুলেছিলাম। এরপর একটি পাত্র অঙ্কন করেছিলাম যাতে মা লক্ষ্মী আশীর্বাদ স্বরূপ তার হাতের থেকে কয়েন গুলো পাত্রে দিচ্ছে।
➤ষষ্ঠ ধাপে মুখমন্ডল আর মুকুটের দিকটা কালার করে নিয়েছিলাম।
➤সপ্তম ধাপে গলার দিকটা এবং কিছু হার কালার করে নিয়েছিলাম। এরপর পিছনের দিকে উপরের চুলের অংশটা কালার করে নিয়েছিলাম।
➤অষ্টম ধাপে শাড়ি এবং ব্লাউজের দিকটা কালার করে নিয়েছিলাম। হাতের ভিতর থেকে যে কয়েন মতো দেখতে বের হচ্ছে সেগুলো কালার করে দিয়েছিলাম।
➤নবম ধাপে চারটি হাত কালার করে নিয়েছিলাম এবং সাথে দুটি ফুলও।
➤দশম ধাপে কোমরের নিচের দিক থেকে কালার করে নিয়েছিলাম।
➤একাদশ ধাপে ফুলের যে আসনটা সেইটা কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কন করা পাত্রটি কালার করে দিয়েছিলাম।
➤দ্বাদশ ধাপে চুলের অংশটা আরো নিচের দিকে কালার করে নিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা, আপনার প্রতিটা চিত্র অংকন খুবই খুবই সুন্দর হয়। আপনি নিখুঁত এবং দক্ষতার সাথে প্রতিটা চিত্র অংকন আমাদের মাঝে ফুটিয়ে তুলেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি।মা লক্ষ্মী চিএ অংকন আপনি এত নিখুত ভাবে এঁকে ছেন দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। দাদা আপনি ঠিক বলেছেন মা লক্ষ্মী ধন-সম্পদতের দেবী। আমি আমার এক দিদির কাছ থেকে শুনেছি।দিদির সাথে আমার খুবই ভাল সম্পর্ক তাই দিদি বিভিন্ন দেব-দেবী মায়ের কথা আমার সাথে শেয়ার করেন তাই আমি মা লক্ষ্মীর সম্বন্ধে জানি। দাদা মা লক্ষ্মীর চিত্র অংকন করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করেছেন।
দাদা,লক্ষ্মী মায়ের অঙ্কনটি অসাধারণ হয়েছে।আপনার অঙ্কনের তুলনা হয় না👌👌যেকোনো অঙ্কন করা খুবই সময়সাপেক্ষ ব্যাপার।আমি সেটি জানি।চমৎকারভাবে মা লক্ষ্মীকে নিখুঁত ও অপূর্বভাবে এঁকেছেন।তবে বাহনগুলি আঁকতে তাড়াহুড়োই ভুলে যাচ্ছেন মনে হয়।যাইহোক ধন্যবাদ দাদা।
এর আগেও দাদা অনেক আর্ট দেখেছি আপনার। বেশ যত্ন করে ছবি গুলো আঁকার চেষ্টা করেন । যে কোন কাজের জন্য এই প্যাশন টাই হয়তো দরকার। খুব ভালো লাগলো দাদা আজকের আর্ট ও। মা এর মুখ টা খুব মিষ্টি লাগছে। মা আমাদের সবার মঙ্গল করুন 🙏❤️
দাদা, মা লক্ষ্মীর অসাধারণ সুন্দর করে চিত্র অঙ্কন করেছেন। মা লক্ষ্মীর চিত্র অংকনটি দেখে আমি সম্পূর্ণ রূপে মুগ্ধ হয়ে গেছি। সত্যি দাদা মা লক্ষ্মীর চিত্র অংকন টি দেখতে অনেক সুন্দর লাগছে। মা লক্ষ্মীর চিত্র অংকন এর প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লাগলো। মা লক্ষ্মীর এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের উপহার দেয়ার জন্য দাদা আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।