মহাকাশে জীববিজ্ঞান

in আমার বাংলা ব্লগ9 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

जीवविज्ञान और अंतरिक्ष का संगम.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে বিশ্ব সম্পর্কে আলোচনা করবো। আমরা মহাকাশ বলে যা জানি, তা হলো এক বিরাট ব্রম্মান্ড। আর এই বিরাট ব্রম্মাণ্ডের মধ্যে রয়েছে লাখ-কোটি গ্রহ, তার মধ্যে আমাদের এই ছোট একটি পৃথিবী। মহাকাশ আসলে এক বিশাল রহস্যময়, আকর্ষণীয় এবং চরম পরিবেশ। আমরা পৃথিবীতে যেসব প্রাণীরা বসবাস করি, তারা প্রত্যেকেই পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি, বায়ুচাপ, তাপমাত্রা এবং অক্সিজেন এর উপর নির্ভর হয়ে থাকি। তবে আমরা বা অন্যান্য প্রাণী যখন এই পৃথিবীর বাইরে মহাকাশে এর দিকে যাবো, তখন ধীরে ধীরে আমাদের এইসব প্রক্রিয়াগুলো আর থাকবে না অর্থাৎ এই বায়ুচাপ, মধ্যাকর্ষণ শক্তির ব্যাপারগুলো।

তাছাড়া মহাকাশে আমরা মানুষেরা কিভাবে টিকে থাকবো , সেখানে উদ্ভিদ-অণুজীব ইত্যাদি কোনো মধ্যাকর্ষণ শক্তি ব্যাতিত কিভাবে টিকতে পারে। এছাড়া আমাদের এই পৃথিবী ছাড়াও মহাকাশের আর কোনো গ্রহে মানব সভ্যতা গড়ে তোলা সম্ভব কিনা, তারও নানা রকমের বৈজ্ঞানিক গবেষণা জারি রয়েছে। আর এইজন্য প্রায় সময় বিভিন্ন দেশের থেকে বা আমাদের ভারত থেকেও প্রায় সময় সবাই মহাকাশ গবেষণায় যেয়ে থাকে। এছাড়াও কিছু গ্রহের মাটিতে অবতরণও করেছে। যাইহোক, এইসব আমাদের পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান ও জীববিজ্ঞানের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। মহাকাশে মূলত যারা যেয়ে থাকে বা আমরা সাধারণ মানুষই বা যাইনা কেন, আমাদের শরীরে কোনো মধ্যাকর্ষণ শক্তি না থাকায় অনেক রকমের প্রভাব পড়ে থাকে।

বিশেষত হাড়ের ক্ষয় লক্ষ্য করা যায়, কারণ মহাকাশে গেলে সেখানের পরিবেশে হাড়ের উপরে চাপ অনেক কমে যায় এবং হাড় দুর্বল হয়ে যায়। এইজন্য একটা বিষয় দেখবেন, যারা মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে, তখন তাদের হাঁটাচলা করতে অসুবিধা এবং ঠিকভাবে দাঁড়াতেও পারে না। অনেক সময় লেগে যায় স্বাভাবিক হতে। তাছাড়া আমাদের পেশীগুলোও দুর্বল হয়ে পড়ে, কারণ মহাকাশে আমাদের শরীরের ওজন শূন্য, ফলে আমাদের পেশীগুলোর ব্যবহার একদম হয়না বললেই চলে। তারপর রক্ত আর তরল পদার্থগুলো উপরের দিকে চলে আসে, ফলে বিষয়টা দেখবেন, যখন আমরা মহাকাশে কারো চেহারা দেখি, তখন অনেকটা ফোলা ভাব দেখায়।

এছাড়া এই পরিবেশে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেকটা কমে যায়। এইজন্য যারা যায়, তাদের সবসময় প্রায় ব্যায়ামের উপরে রাখে। বর্তমানে মহাকাশে নানা রিসার্চ এর বড়ো সড়ো পরিকল্পনা চলছে। আমেরিকার নাসা সহ অনেকেই মহাকাশে উদ্ভিদ এবং ব্যাক্টেরিয়া নিয়ে গবেষণা করছে। তারা একটা বিষয় ইতোমধ্যে দেখেছে যে, মহাকাশ স্টেশনে আলো এবং কোনো মাধ্যাকর্ষণ শক্তি ছাড়াও বৃদ্ধি পেতে পারে, কিন্তু শিকড়ের দিক নির্ধারণে অনেকরকমের সমস্যা থেকে যায়। আবার মহাকাশে অনেক ব্যাক্টেরিয়া জাতীয় অণুজীব আছে, যাদের কিছু খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং কিছু মারা যায়।

ইতোমধ্যে বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে গিয়ে যে গবেষণা চালিয়েছিল, তাতে জলের সন্ধান পেয়েছিলো, তবে মধ্যাকর্ষণ শক্তিটা আমাদের পৃথিবীর মতো নেই। তবে এইসব গবেষণার দ্বারা হয়তো অদূর ভবিষ্যতে মঙ্গলগ্রহের মাটিতে কৃষিকাজ এবং খাদ্য উৎপাদনের মতো পরিকল্পনাও করতে পারে। এমনকি মানুষের বসবাসেরও বাস্থান হতে পারে। মহাকাশে যেসব ব্যাকটেরিয়া দেখা যায়, তা খুবই ভয়ানক আচরণের হয়ে থাকে আর তেজ খুব। একবার শরীরে প্রবেশ করলে জীবন ধংস করে ছেড়ে দেয়। যাইহোক, এইসব গবেষণার মাধ্যমে পৃথিবীর বাইরেও যাতে মানবজাতিকে বসবাসের কোনো ব্যবস্থা করা যায়, তারও গবেষণা চালু করছে, হয়তো কোনো একদিন বিজ্ঞানীরা এর সমাধান খুঁজে বের করবে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

@winkles, what a fascinating exploration of the intersection between biology and space! It's incredible to consider the challenges and possibilities of sustaining life beyond Earth, and you've presented a compelling overview of the research being done. I especially appreciate you highlighting the impact of zero gravity on the human body – a topic many might not consider.

The potential for future agriculture and habitation on Mars is a truly exciting prospect, and your discussion of the bacteria found in space raises important questions about both the dangers and potential benefits. Thank you for sharing this thought-provoking piece! I'm curious to hear what others think – what are your thoughts on the future of space colonization? Let's discuss!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60118.21
ETH 1573.41
USDT 1.00
SBD 0.42