যেকব এর দুর্দান্ত ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ এখন সম্ভবত ৩ টি সিরিজের মাধ্যমে চলবে। এর আগে আয়ারল্যান্ড এর সাথে দুটি টি২০ সিরিজ ছিল এবং সেখানেও হেরেছে পুরো। মূলত ম্যানেজমেন্ট ঠিক ছিল না। একই সাথে অর্থাৎ আয়ারল্যান্ড ট্যুর এর পরেই একবারে ওখান থেকে সোজা ইংল্যান্ড সফরে চলে গিয়েছে। পরপর দুটো দেশের সাথে সিরিজ ছিল। যাইহোক, ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড এর গতকাল দ্বিতীয় টি২০ ম্যাচ থাকলেও এর আগে একটি ম্যাচ হয়েছিলো, কিন্তু সেটা আর নিষ্পত্তিজনক ম্যাচ হয়নি। কারণ বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত ছিল।
সাধারণত এই ম্যাচ সন্ধ্যার দিকে শুরু হওয়ার কথা ছিল, আর সেই ম্যাচ রাত ১০ টায় শুরু হয়েছিল। তবে তখনও বৃষ্টি হচ্ছিলো। কিন্তু তাও ওই হালকা বৃষ্টির মধ্যেও হাফ ম্যাচ হয়েছিলো। ইন্ডিয়া আগে ব্যাট করে ভাল রান করেছিলো, যদিও শেষ পরিণতি ওই dls পদ্ধতিতে হতো। কিন্তু অবশেষে পুরো ম্যাচটা বাতিল হয়ে যায়। যাইহোক, এই দ্বিতীয় ম্যাচেও ইন্ডিয়া আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো টস জিতে। এখানে যদিও সেই বৈভব ছেলেটাকে নামিয়েছিল, অনেকদিন বসিয়ে রাখার পরে একটা ভালো সুযোগ পেয়েছিলো। যদিও এই সুযোগ একবারে হুট করে দিলেও ভালো ফলাফল আশা করা যায় না বা ভালো খেলবে কি খারাপ খেলবে, সেটা কমপক্ষে ৩-৪ টে ম্যাচ না খেললে বোঝা যায় না।
ইন্ডিয়া আগে ব্যাটিং হিসেবে অভিষেক আর বৈভব ব্যাট করতে এসেছিল। ছেলে এসেই ৬ মারা শুরু করে দিয়েছিলো অর্থাৎ ১৪০ স্ট্রাইক নিয়ে শুরু করেছিলো। যদিও আউট হয়ে গেছিল দ্রুত, অভিষেক ওখানে ভালো সাপোর্ট দিয়েছিলো। তার ওই ৪৩ রান অনেক গুরুত্বপূর্ন ছিল। আর সেই সাথে ঈশান এর ব্যাটিং প্লাস পার্টনারশিপ দারুণ ছিল। এরপরে অভিষেক আউট হয়ে গেলে শ্রেয়াশ আইয়ার এসেছিল, তবে তেমন একটা ভালো ব্যাটিং না করলেও খানিকক্ষণ ঈশানকে সাপোর্ট করে গিয়েছিলো। এরপরে রান চেপে গিয়েছিলো, কারণ পরপর কয়েকজন আউট হয়ে গেছিল। তবে প্রথমের থেকে রান রেট ১০ করেই রেখেছিলো, এই ধারা ধরে খেললে ২০০ ক্রস করে যেতো।
যাইহোক, ১৯০ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ওপেনে পরপর দুটো উইকেট হারিয়ে ফেলে। এতে একটা বিষয় মনে হচ্ছিলো যে, ইংল্যান্ড হয়তো চাপের মুখে পড়বে। কিন্তু এদের বোলিং লাইন আর ঠিক হলো না। হ্যারি আর যেকব দুজনেই দুর্দান্ত ইনিংস খেলে। কারণ আগের দুজনেই জিরো রানে আউট হয়, সেখান থেকে এইরকম পারফরম্যান্স করা প্রশংসানীয়। এই ম্যাচ সত্যি বলতে এই যেকব একজনই টেনে নিয়ে গেছে শেষ পর্যন্ত। তাছাড়া বাকিরা সেভাবে ব্যাটিং করতে পারেনি। তবে একে যদি আউট করতে পারতো, তাহলে এই ম্যাচ ইন্ডিয়ার হতো। পরের ম্যাচে হবে লড়াই।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


