বিকালে আমার ফোনে উঠানো গ্রাম্য পরিবেশের কয়েকটি আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ5 years ago


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/greyhound.tornado.suitable

তকাল বিকালের দিকে একটি গ্রামের দিক থেকে ঘুরে আসলাম।
গতকাল আবহাওয়াটা সকাল থেকে বড্ড উত্তপ্ত ছিল। সকাল থেকে যত বেলা বাড়ছে গরমের মাত্রা যেন ততো বেড়েই যাচ্ছে এইরকম মনে হলো। সারাদিন টানা রৌদ্র ছাড়ার কারণে পরিবেশ ভীষণ গম্ভীর অবস্থা হয়েছে গতকাল একপ্রকার। তাই গতকাল বিকালে নিরুপায় হয়ে ছুটে চলে গেলাম গ্রামের প্রকৃতির মাঝে।

সারাদিনের গরমে হয়ে ওঠা উত্তপ্ত শরীরে একটু প্রকৃতির হাওয়া পেতেই যেন মন শান্তিতে ভরে গেলো। আসলেই প্রকৃতির হওয়ার কোনো তুলনা হয়না, ইলেক্ট্রিকের ফ্যানের হাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায় কিন্তু প্রকৃতির সামান্য একটু হাওয়া শরীরে ছুঁয়ে গেলে আরামদায়ক অনুভূত হয়। যাইহোক গ্রামের ভিতরে গিয়ে রাস্তার পাশে একটা বিলের সামনে দাঁড়ালাম।

এখানে এখন বর্ষাকালে জল ভরে গেছে এবং আশেপাশে কিছু জায়গায় ধান রোপন করে থাকে। তবে এখানে কিছু জায়গায় ঘের মতো করে মাছ চাষও করা রয়েছে। এর আশেপাশে অনেকদিন যাবৎ পরিষ্কার না করার ফলে ঘাসে ভরে গেছে চারিপাশটা।

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/greyhound.tornado.suitable

এখানে রাস্তার ঠিক বিপরীত পাশে ধানের চারা হয়ে আছে। এগুলো সবে ধানের থেকে অংকুরিত হয়ে বৃদ্ধি পাচ্ছে। অনেকদিন আগেই মাটিতে অংকুরিত ধানগুলো ছড়িয়ে দিয়ে রেখেছিলো। তবে অনেক ক্ষেত্রে ধানের চারা হতে দেরি করে আবার দ্রুত হয়েও যায়। যদিও এখানে মাটির গুনাগুন এবং কিছুটা তাপমাত্রার উপরেও নির্ভর করে থাকে।

যাইহোক এইগুলো রোপন করার মতো এখনো উপযুক্ত হয়ে পারিনি। এছাড়াও এর পাশে আরো অনেক জায়গা জুড়ে ধানের চারা বেড়ে উঠেছে। এছাড়া বিলের একদম মাঝখান বরাবর বলতে গেলে সেখানে একটা ইউনিভার্সিটিও করেছে। এই ইউনিভার্সিটিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি।

এই ইউনিভার্সিটি গ্র্রামের মধ্যে ফাঁকা জায়গায় তৈরি করেছে। এখন বর্তমানে এই ইউনিভার্সিটির আশেপাশে আরো ইঞ্জিনিয়ারিং কলেজ, স্কুল ইত্যাদি তৈরি করার প্রজেক্ট চালু হয়েছে। ইতোমধ্যে একটি স্কুল কমপ্লিট করেও ফেলেছে এবং অনান্যগুলো শুরু করার পথে।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনমালিকাপুর গ্রাম, পশ্চিমবঙ্গ
তারিখ১৫.০৮.২০২১


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 5 years ago 

বাহ ছবিগুলো খুব ভালো, সৌন্দর্যের পরিবেশ অসাধারণ।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 5 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা🥰

 5 years ago 

ধন্যবাদ।

 5 years ago 

গ্রামের মাঝে ইউনিভার্সিটি খুব সুন্দর একটা পরিবেশ।ছবিগুলি খুব সুন্দর।ধন্যবাদ দাদা।

 5 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। গ্রামেই খুজে পাওয়া যায় প্রকৃতির আসল রূপ। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা।

 5 years ago 

গ্রামেই খুজে পাওয়া যায় প্রকৃতির আসল রূপ

এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন। যাইহোক আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ।

❤️

 5 years ago 

গ্রামের ছবিগুলো সত্যি অনেক সুন্দর!

 5 years ago 

ধন্যবাদ।

 5 years ago 

আলোকচিএ গুলো খুব সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা টাও সুন্দর হয়েছে।

 5 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ।

 5 years ago 

ধন্যবাদ।

 5 years ago 

অপূর্ব সুন্দর ফটোগ্রাফি। অনেক দিন পর চেনা জায়গা দেখলাম। অনেক ধন্যবাদ ।

 5 years ago 

অপূর্ব সুন্দর ফটোগ্রাফি

ধন্যবাদ।

 5 years ago 

শেষে দৃশ্যটি বেশ ছিলো, চারপাশে সবুজ মাঝখানে বিল্ডিং দারুন। আসলে সবগুলো দৃশ্যই সুন্দরভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ

 5 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

ভাইয়া আপনার গ্রামের দৃশ্যটি বড্ড সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আপনার গ্রামের দৃশ্যটি ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 5 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

 5 years ago 

চমৎকার ফটোগ্রাফি ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62569.01
ETH 1690.32
USDT 1.00
SBD 0.40