দুর্দান্ত ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর আফগান এর মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে। গত দুটি ম্যাচে অলরেডি বোঝা হয়ে গেছে সিরিজের কি অবস্থা। তবে একটা বিষয় যে, ইন্ডিয়ার ব্যাটিং লাইন, বিশেষ করে এই ইয়ং ব্যাচ ভালো স্ট্রং হয়ে উঠেছে। ভালোই ফর্মে আছে সবাই আইপিএল এর পরে। পুরোনো বলতে গেলে এক রোহিত আর বিরাট ছাড়া কেউ নেই। আর একটা বছর পরেই তাদের আর দেখা যাবে না আন্তর্জাতিক খেলায়। তবে একটা দিকে ভাল হয়েছে যে, এরা থাকতে থাকতে আরেকটি টিম পুরোপুরি তৈরী হয়ে গেছে। যাইহোক, ইন্ডিয়া আর আফগান এর মধ্যে এটাই শেষ ওয়ানডে ম্যাচ ছিল।
আর এই ম্যাচটা হয়েছিলো চেন্নাই এর পিচে। চেন্নাই এর পিচ ভালোই ব্যাটে রান তোলার জন্য কাজে দেয়। তবে সেটা অনেকটা নির্ভর করে প্রতিপক্ষ কতটা ভালো চাপের সাথে বোলিং করছে। যাইহোক, এই ম্যাচেও আফগান টস জিতলে তারা ফরম্যাট চেঞ্জ করে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। ওই যে আগের তারিখের খেলায় ইন্ডিয়া আগে ব্যাটিং করে পাহাড় সমান রান করেছিলো। ফলে সেই পদ্ধতি ফ্লো করেছে। আফগান ভারতের এই একটা বিষয়ে ফ্লো করে ভাল। যাইহোক, আফগান আগে ব্যাটিং করতে এসেছিল এবং তারা প্রথমেই ভেঙে পড়ে। প্রথমের থেকেই পরপর ৩ জন আউট হয়ে যায়। আফগান এর মেরুদণ্ড একপ্রকার ওখানেই ভেঙে যায়।
এছাড়া ভারতের বোলিং চাপও কম ছিল না। প্রসিদ্ধ কৃষ্ণ এরা প্রথম থেকেই আলাদা একটা চাপে রেখেছিলো। আফগান এদের এমন অবস্থা তৈরী হয়েছিলো, প্রথমের দিকে যে, ২০০ রান হবে কি হবে না। এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছিলো। পরে হাসমাতুল্লাহ ধীরে ধীরে ব্যাটিং ইমপ্রুভ করতে থাকে, তবে তার সাথে যে ব্যাটিং করছিলো, সে আবার মুহূর্তের মধ্যে আউট হয়ে যায় । কিন্তু হাসমাতুল্লাহ তার নিজের মতো করে খেলে যাচ্ছিল। পরে আজমাতুল্লাহ আর এই হাসমাতুল্লাহ দুইজন মিলে ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। এই দুইজনের পার্টনারশিপ এর কারণে আফগান টিম একপ্রকার লজ্জার হাত থেকে বেঁচে গিয়েছিলো, নাহলে একটা জঘন্য হারের মুখোমুখি হতে হতো শেষ ম্যাচে।
সবথেকে মাথা ঠান্ডা করে খেলেছে হাসমাতুল্লাহ, ওর একার সেঞ্চুরি অনেক গুরুত্বপূর্ন ছিল। মোট কথা তাদের দুইজনের পার্টনারশিপ ছিল দেড়শো, যার কারণে সব মিলিয়ে ২১৮ হয়েছিলো। শুধু এই দুইজন ছাড়া কারো ব্যাটিং থেকে কোনো রান আসেনি। অদ্ভূত একটা খেলা হয়েছে। ইন্ডিয়া ফিল্ডিং বেশ ভালোই করেছিলো, কোনো ক্যাচ মিস হয়নি। যাইহোক, এই রান করা ইন্ডিয়ার কাছে একদম ইজি ব্যাপার। ওপেনেই তো ইন্ডিয়া যে পিটুনি শুরু করেছিলো, তাতেই ম্যাচ ২০ ওভারে বেরিয়ে যাওয়ার মতো। যাইস্বল আর রোহিত দুজনেই একপ্রকার ম্যাচ বের করে দিয়েছিলো। যাইস্বল সবথেকে ভাল খেলেছে, সেঞ্চুরি করেছে। মাত্র সিঙ্গেল উইকেট হারিয়ে ম্যাচ জিতে গেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


