রেসিপি: বড় আলু দিয়ে সিলভার কাপ মাছের তরকারি ।। বাঙালি রেসিপি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি ভাগ করে নেবো। আজকে আমি সিলভার কাপ মাছের তরকারি তৈরি করেছি। সিলভার কাপ মাছ বলতে গেলে তেমন কেনাও হয় না আর খাওয়াও হয় না। অনেকদিন বাদে খেলাম এবং অনেক টেস্টি লাগলো। আসলে অনেকদিন বাদে কোনো জিনিস খেলে তার স্বাদটা যেন বেশি হয়ে যায়। আর এটি আমি বড় আলু দিয়ে রেঁধেছিলাম ফলে টেস্ট টা বেশি হয়েছিল। সিলভার কাপ মাছ এমনি খেতে অনেক সুস্বাদু, ভাজা খেতেও অসাধারণ লাগে। সাধারণ আলুর থেকে এই আলুগুলোতে এইসব বড় মাছগুলোর তরকারি অনেক জমজমাট হয়ে থাকে। যাইহোক, এখন আমি রেসিপিটির মূল পর্বের দিকে চলে যাবো।
☀প্রয়োজনীয় উপকরণসমূহ:☀
❦এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম---
❆প্রস্তুত প্রণালী:❆
❖সিলভার কাপ মাছটিকে প্রথমে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর বড় আলুটির ছাল ফেলে দিয়ে কেটে নিয়েছিলাম।
❖পেঁয়াজ, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি করার পর রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম।
❖কেটে রাখা সিলভার কাপ মাছের পিচে লবন, হলুদ দিয়ে দিয়েছিলাম। গায়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে ভেজে নিয়েছিলাম।
❖কেটে রাখা বড় আলুর পিচগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ, রসুনও ভেজে নিয়েছিলাম।
❖কড়াইতে সরিষার তেল দিয়ে দেওয়ার পরে ভাজা আলু, পেঁয়াজ, রসুন আর তেজ পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে স্বাদ মতো লবন ও হলুদ দিয়ে দিয়েছিলাম। নেড়েচেড়ে উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম।
❖মেশানোর পরে কড়াইতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। জল সহ তরকারিটা কিছুক্ষন ধরে ফুটিয়ে নিয়েছিলাম আলুগুলো সিদ্ধ করার জন্য।
❖কিছুক্ষন ফুটিয়ে নেওয়ার পরে তাতে ভাজা সিলভার কাপ মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম। তরকারিটা ভালো মতো সম্পন্ন হওয়ার জন্য ৯ মিনিট অপেক্ষা করেছিলাম।
❖বড় আলু দিয়ে সুস্বাদু সিলভার কাপ মাছের তরকারি তৈরি হয়ে গেলে তাতে আমি জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এখন এটি পরিবেশন করে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম প্রস্তুত।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সিলভার কাপ মাছ অনেকেই খুব একটা পছন্দ করেন না। কিন্তু আমার কাছে এই মাছটির সাদ ভালোই লাগে।ভেজে রান্না করতে পারলে মাছটির স্বাদ আরও বেড়ে যায়। আপনার রান্না টি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য
হতে পারে, তবে আমার কাছে এই মাছ অনেক পছন্দের। এর স্বাদটা আমার কাছে অসাধারণ লাগে। আমার কাছেও মাছ ভাজা অনেক ভালো লাগে, এইজন্য রান্না করার সময় ১-২ টি ভেজে রাখি। আর খেতে তরকারিটা অনেক সুস্বাদু হয়েছিল।
সিলভার কাপ মাছের অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন দাদা। সিলভার কাপ মাছ খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। সত্যি কথা বলতে মাছ বাঙ্গালীদের প্রিয় একটি খাবার। তাই মাছের রেসিপি দেখলেই জিভে জল চলে আসে। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। ধন্যবাদ আপনাকে।
হ্যা, সিলভার কাপ মাছ খেতে অনেক মজাদার। এই মাছ তরকারির সাথে সাথে ভাজা খেতে অনেক সুস্বাদু। এটা ঠিক বলেছেন, আসলেই এইরকম সুস্বাদু মাছের রেসিপি দেখলে বাঙালিদের মুখে জল চলে আসবেই।
বড় আলুর আরও একটি রেসিপি দেখেছিলাম দাদা,অনেক ভালো লেগেছিল সেটা। আর আজকের রেসিপিটিও খুব ভালো লাগলো আমার। এই রেসিপিটি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যে দেখেই যে কেউ রান্না করতে পারবে৷ অনেক ধন্যবাদ দাদা, আজকের এই রেসিপিটি শেয়ার করার জন্য।
হ্যা, আমি রান্নাগুলো সহজভাবে উপস্থাপনা করি, যাতে সবাই দেখে বুঝতে পারে এবং তৈরি করতে পারে। বড় আলু দিয়ে যেকোনো বড় মাছের তরকারি অনেক সুস্বাদু হয়, আর সিলভার কাপ মাছ তো এমনিতেই সুস্বাদু।
অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাই । আসলে সিলভার কার্প মাছের তরকারি অনেক সুন্দর হয় । আপনি বড় আলু দিয়েছে তাতে করে তরকারির স্বাদ বাড়িয়ে দিয়েছে ।
আসলে ভাই কোনো কিছু হঠাৎ করে খেলে তার স্বাদ অতুলনীয় হয় । ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল ।
হ্যা সিলভার কাপ মাছের তরকারি বড় আলু দিয়ে করলে অনেক টেস্টি হয়ে থাকে। আর এটা ঠিক যে কোনো খাবার অনেকদিন বাদে খেলে অনেক টেস্টি লাগে সেটার। খেতে অনেক সুস্বাদু হয়েছিল তরকারিটা।
আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে। আপনি যে বড় আলু দিয়ে সিলভার কাপ মাছের তরকারি রান্না করেছেন সেটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আর বেশ মজার মনে হচ্ছে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
হ্যা খেতে অনেক মজার হয়েছিল। আপনিও বাড়িতে একদিন এইভাবে করে খেয়ে দেখবেন। আর আপনার কাছে অনেক ভালো লাগে জেনে ভালো লাগলো।
সিলভার কাপ মাছের খুব লোভনীয় কি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে তাছাড়া আমাদের এদিকে সিলভার কাপ মাছ কে বলা হয় গরীবের ইলিশ রান্নার প্রস্তুত প্রণালী ও দারুন ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য দাদা
তাহলে ভার্চুয়ালি খেয়ে ফেলুন, অন্যথায় উপায় নেই । খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর বড় আলু দিয়ে রান্না করলে এমনি তরকারি অনেক সুস্বাদু হয়ে যায়।
দাদা খুবই দারুন রেসিপি নিয়ে আসছেন আমাদের মাঝে। এখনো না খেয়ে আছি যদি ডাকতেন তাহলে খেতে আসতাম।দাদা আপনার উপস্থাপন এবং ছবির ধাপ গুলো খুবই ভালো হইছে।
কিছুই করার নেই এখন, ভার্চুয়ালি স্বাদ নিতে হবে। সিলভার কাপ অনেক সুস্বাদু একটা মাছ। আপনিও বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখুন এইভাবে।
এই রেসিপিটি ভালো লেগেছে খুব।
তবে এই সিলভার কার্প মাছ কম ই খাওয়া হয়েছে।
রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে।শীতের সময় গরম গরম খেতে মজা হবে খুব।
সিলভার কাপ মাছ আমার অনেক ভালো লাগে খেতে, তবুও কম খাওয়া হয় মাছটি। ঠিক বলেছেন, এই শীতকালের সময় আসলেই গরম ভাতের সাথে এইসব মাছের তরকারি খেতে অনেক মজার।
কালই বড়ো আলু খেলাম।অতটা আমার পছন্দ হয় না, তবুও গরম গরম খেতে ভালো লাগে।তাছাড়া আপনি ঠিক বলেছেন দাদা,এই আলুগুলো নিরামিষ রান্না করে খাওয়া যায় না, বড়ো মাছের সঙ্গেই ভালো লাগে খেতে।সুন্দর হয়েছে রেসিপিটা।ধন্যবাদ দাদা।
বড় আলু আমার কাছে অনেক ভালো লাগে, তবে বাজার থেকে তেমন একটা কেনা হয় না। নিরামিষ একদমই না এই আলুতে, একমাত্র বড় বড় মাছের তরকারিগুলো ভালো ম্যাচ করে।