অসমাপ্ত ভালোবাসার (গল্প)❤️❤️❤️

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই বর্ষাবাদল দিনে মন ভালো থাকারই কথা। এখন ষড়ঋতু বর্ষাকাল চলে। এই সময়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। আমার কাছে অবশ্য ভালোই লাগে। তবে জ্বর আসার ভয়ে এখনো ভিজা হয়নি। প্রচন্ড গরমের পর এখন একটু ঠান্ডা লাগে বলে ভালোই লাগে। যাই হোক কাজের কথায় আসি আজ একটু ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হলাম। কখনো গল্প লেখা হয়নি আর সেজন্য ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক...


গল্পের নায়ক আকাশ আর নায়িকা বৃষ্টি। তাদের দু'জনের বাড়ি একই গ্ৰামে। মেয়েটির বাড়ি থেকে ছেলেটির বাড়ি যেতে দশ মিনিট সময় লাগে। তারা দু'জন সমবয়সী। একই স্কুলে তারা পড়ালেখা করতো। যখন তারা ক্লাস ফাইভে পড়ে তখন তাদের দুজনের সম্পর্ক হয়। কিন্তু এই কথা কেউ জানতে পারেনা। এভাবে তাদের সম্পর্ক চলতে থাকে। তাদের এই সুন্দর ভালোবাসা চিরদিন ধরে রাখবে বলে ওয়াদা করে।


কিন্তু কেন জানি এই সমাজসহ পরিবারের মানুষ জন কেন জানি দু'জন মানুষকে এক হতে দেয় না। কখনো ভালোবাসার সম্পর্ক কেন জানি কেউ মেনে নিতে পারেনা। এমন কি বয়সের সাথে সাথে ভালোবাসার মানুষ গুলোও পরিবর্তন হতে থাকে। ঠিক তেমনি আকাশ আর বৃষ্টি প্রাইমারি স্কুল থেকে যখন হাইস্কুলে যায় তখন আকাশের মনের একটু পরিবর্তন হতে থাকে।


IMG_20230626_225518.jpg


Location


বৃষ্টির মনে আকাশকে নিয়ে সন্দেহ হতে থাকে। বৃষ্টির সবসময় মনে হতে লাগলো আকাশ মনে হয় অন্য মেয়েকে ভালোবাসে। এর জন্য তাদের মধ্যে মাঝে মাঝে মান অভিমান চলতে থাকে। তারা দু'জন যখন ক্লাস এইটে পড়ে তখন তাদের সম্পর্কের কথা সবাই জেনে যায়। এরপর থেকে তাদের সেই সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল। এজন্য আকাশ আর বৃষ্টির মধ্যে দূরত্ব শুরু হতে থাকে। আগে তাদের প্রতিদিন দেখা হতো। কিন্তু এখন সপ্তাহে একবার দেখা যায়। এই দূরত্ব তাদের দু'জনের মনে সন্দেহ তৈরি করে।


আকাশের পরিবার একটু গরিব বলে বৃষ্টির পরিবার একদমই পছন্দ করতো না। এভাবে প্রতিনিয়ত তাদের জীবনে ঝড় বৃষ্টি আসতে শুরু করে। একদিন আকাশ পড়ালেখা বাদ দিয়ে বিদেশ চলে যায়। এরপর আরও সমস্যা বাড়তে থাকে। আকাশের সাথে বৃষ্টির তখন খুব কম কথা হতো। একদিন আকাশ বৃষ্টির সাথে রাগ করে অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয়। এই খবর শোনার পর বৃষ্টি খুব ভেঙ্গে পড়ে। বৃষ্টি এই শোক কাটিয়ে উঠতেই তার বাবা মারা যায়।


এদিকে আকাশ অন্য মেয়েকে বিয়ে করে সুখী হতে পারেনি। সেই মেয়ের সাথে তার সবসময় ঝগড়া হতে থাকে। এদিকে বৃষ্টির বাবা মারা যাওয়ার কয়েক মাস পর তার ভাই ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। আকাশ অন্য জায়গায় সুখী হতে না পারলেও বৃষ্টঁকা তার নতুন সংসার নিয়ে খুব সুখে আছে। এভাবেই বৃষ্টি আর আকাশের ভালোবাসা অসমাপ্ত রয়ে যায়।


যাই হোক আমার লেখা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

#steemexclusive #amarbanglablog #shy-fox # lovestory

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62923.84
ETH 1711.80
USDT 1.00
SBD 0.40