ছয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।


1000048869.jpg


আজ আবারও ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো ছয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি। আজকের ফটোগ্রাফির সবগুলোই নার্সারিত থেকে তুলেছি। ফটোগ্ৰাফি করতে আমরা সবাই পছন্দ করি। নার্সারিতে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুল দেখা যায় আর ফুল দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। এই পৃথিবীতে হয়তো ফুল পছন্দ করেনা এমন মানুষ নেই। সব ফুলের কিন্তু ঘ্রাণ নেই কিন্তু তাদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। ফুল শুধু আমাদের মুগ্ধ করে না বরং যেখানে লাগাই তার সৌন্দর্য ও বৃদ্ধি করে। আমার কাছে বাড়িতে ফুলের গাছ থাকলে খুব ভালো লাগে। যাই হোক তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।


📸 জিনিয়া ফুল 📸

IMG_20250429_215606.jpg


Location


প্রথমেই শেয়ার করবো গোলাপী রঙের জিনিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখতে খুবই সুন্দর। বিশেষ করে কালার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ধরনের ফুল গাছ বাড়ির বাগানে থাকলে দেখতে খুব ভালো লাগে।



📸 রক্ত গাঁদা ফুল 📸

IMG_20250429_215530.jpg


Location


এবার দেখাবো রক্ত গাঁদা ফুলের ফটোগ্রাফি। আমাদের গ্ৰামে এই নামেই ডাকা হয়। হয়তো এই ফুলের অন্য কোনো নাম রয়েছে,তবে তা আমার জানা নেই। এটি গাঁদা ফুলের একটি প্রজাতি। এই ফুলের কালার ও খুব সুন্দর। আমি গ্ৰামের বাড়িতে সবসময় এই ফুলের গাছ লাগাতাম।



📸 হলুদ চন্দ্রমল্লিকা ফুল📸

IMG_20250429_215506.jpg


Location


এবার দেখাবো হলুদ চন্দ্রমল্লিকা ফুল। এই ফুল আকারে অনেক বড় হয় আর দেখতেও খুব ভালো লাগে। তাছাড়া এর আরও অনেক প্রজাতি রয়েছে।



📸কসমস 📸

IMG_20250429_215431.jpg


Location


এবার দেখাবো কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। আমার কাছে সবগুলো কালার খুব ভালো লাগে। এই ধরনের ফুলের বাগান করলে দেখতে খুব ভালো লাগবে।



📸 বাগান ভারবেনা📸

IMG_20250429_215346.jpg


Location


এবার দেখাবো বাগান ভারবেনা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর। একসাথে যখন অনেক গুলো ফুল ফুটে থাকে তখন দেখতে খুব সুন্দর দেখায়। এই ফুলের কালার খুবই মিষ্টি।



📸 জবা 📸

IMG_20250429_215256.jpg


Location


সবশেষে দেখাবো জবা ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি কক্সবাজার গিয়ে করেছিলাম। একটি গাছে অনেক গুলো হালকা গোলাপি কালারের জবা ফুল ফোটে ছিল। গাছটি দেখতে খুব ভালো লেগেছিল। এই জবা ফুলের কালার ও খুব সুন্দর।


এই হলো আমার আজকের ছয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।



পোস্টের বিবরণ

ডিভাইসের নামvivo y16
ফটোগ্রাফার@tanjima
ক্যাটাগরিফটোগ্রাফি

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখতে পাই। আপনি দেখছি ছয়টি ফুল দারুন ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফুল দেখতে দারুন ছিল । আপনার করা ফটোগ্রাফি গুলো ভালই উপভোগ করলাম । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার তোলা ছয়টি ফুলের প্রতিটি ছবিই ছিল অসাধারণ। ফটোগ্রাফিগুলো দেখতে সত্যিই চোখ জুড়ানো। বিশেষ করে জিনিয়া ও জবা ফুলের রঙ ছিল মনোমুগ্ধকর। আমাদের সঙ্গে এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 last year 

বাহ আপু আপনি তো খুব প্রিয় কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের রেনডম ফটোগ্রাফি কিন্তু অসাধারণ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। সত্যি বলতে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ফটোগ্রাফি এবং চমৎকার বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। ফুল আমার খুবই প্রিয় একটি জিনিস। তবে আমার গাছের ফুল গাছে দেখতেই বেশি ভালো লাগে। আর তার সাথে ভালো লাগে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে। আপনি সুন্দর করে যত্ন সহকারে ফটোগ্রাফি করেছেন দেখেই বোঝা যাচ্ছে, আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক ভালো ধন্যবাদ।

 last year 

ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছে আপনি। তবে বিশেষ করে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং কসমস ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফ শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি ছয়টি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখতে অনেক বেশি ভালো লাগছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রক্ত গাঁদা জবা ফুল ও কসমস ফুল এবং জিনিয়া ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু সর্বোপরি ধন্যবাদ আপনাকে।

 last year 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ এর মধ্যে আপনি যে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63491.16
ETH 1663.62
USDT 1.00
SBD 0.42