ঈদের আনন্দ গরিব দুঃখীদের সাথে ভাগ করে নেওয়া
আসসলামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ একদম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি।সবসময় ভিন্ন ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া নতুন পোস্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি পড়তেও খুব ভালো লাগে। সেজন্য আজ একদম ভিন্ন টপিক নিয়ে চলে আসলাম। প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে যেভাবে ইচ্ছে ঈদের আনন্দ উপভোগ করার চেষ্টা করে। তেমনি আমরাও চেয়েছি এই একটা দিনের সুন্দর মুহূর্তটা যেনো সবাই খুশি ভাবে পালন করতে পারে সেজন্য কিছু খাদ্যদ্রব্য তাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম।
গতকাল আমি আমার বাবার বাড়িতে এসেছি। আমি আসার আগেই আমার ভাই গরবিদের দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবারের জিনিস নিয়ে এসেছে। গতকাল আমরা ইফতারের আয়োজন করেছিলাম। সবার বাড়িতে যেমন দেওয়া হয়েছে তেমনি মসজিদেও পাঠানো হয়েছে। আমার আব্বু মারা যাওয়ার পর থেকেই বরং প্রতি ঈদে আমরা চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার। এতে করে তাদের কাছ থেকে যেমন দোয়া পাওয়া যাবে তেমনি নিজেদের কাছেও অনেক ভালো লাগে।
আমি বাড়িতে এসেছি ১২ টার দিকে। এরপর ফ্রেশ হয়ে খাবার গুলো প্যাকেট করা শুরু করলাম। প্রতিটা প্যাকেটে ছিল সেমাই,চিনি,তেল আর দুধ। আমরা মোট ৫০ জন মানুষকে দিয়েছি। গতকাল একদম খুব ব্যস্ত সময় পার করেছি। ঈদের আগে এই আনন্দটা সত্যি প্রকাশ করার মতো নয়। সবাই এই খাবার পেয়ে যেমন খুশি হয়েছে তেমনি আমরাও খুব খুশি হয়েছি তাদের দিতে পেরে।
যাদের সামর্থ্য রয়েছে তারা তো খুব সুন্দর সময় কাটাবে কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কি করবে? তাদের তো কষ্টের শেষ নেই। তারজন্য আমাদের মতো যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত এসব মানুষের পাশে দাঁড়ানো। তাহলে তারাও পরিবারের বাকি সদস্যদের সাথে একটু ভালো সময় কাটাতে পারবে। তাছাড়া সবাইকে তো আর জামা কাপড় দেওয়ার সামর্থ্য এখনও হয়নি , তবে ইনশাআল্লাহ ইচ্ছে রয়েছে যদি বেঁচে থাকি সামনের বছর থেকে দেওয়ার। আপনারা সবাই দোয়া করবেন যেন সেই ইচ্ছে পূরণ হয়।
যাই হোক অনেক কথা বলেছি আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ঈদের আনন্দ গরিব দুঃখীদের সাথে ভাগ করে নেওয়া কিছু মুহূর্ত। আসলে আপনারা বেশ মহৎ একটি উদ্যোগ নিয়ে কাজ সম্পন্ন করেছেন দেখে বেশ ভালো লাগলো। মোট ৫০ জন মানুষের মাঝে বিতরণ করেছেন আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি গরিবদের খুশি করতে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
আপু আপনাদের এই উদ্যোগটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সামর্থ্য অনুযায়ী যেটুকু দিতে পেরেছেন সেটুকুই যথেষ্ট ।তাতেই এই অসহায় মানুষগুলোর কিছুটা হলেও উপকারে আসবে। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এরকম কিছু করি তাহলে অসহায় মানুষদের ঈদের আনন্দ একটু হলেও বেড়ে যাবে। বেশ ভালো লাগলো আপনার এই উদ্যোগ। দোয়া করি আপনি যেন আপনার পরবর্তী ইচ্ছে নিশ্চয়ই পূরণ করতে পারেন ।ধন্যবাদ।
হ্যাঁ আপু এই অসহায় মানুষরা অল্প উপহার পেয়েই খুব খুশি হয়েছিল। প্রতিটা মানুষ খুব আনন্দ সহকারে উপহারগুলো গ্রহণ করেছে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন আপু। যতটুকু পেরেছেন ততটুকুই সাহায্যের হাত বাড়িয়েছেন। ৫০ টা পরিবার অন্তত তাদের মুখে হাসি ফুটবে আপনার উপহারের মাধ্যমে। আমাদের উচিত সবাইকে এভাবে এগিয়ে আসা। আমরা বন্ধুরাও এই উদ্যোগ নিয়েছি।
হ্যাঁ ভাইয়া যতটুকু পেরেছি ততটুকুই সাহায্য করার চেষ্টা করেছি। তাতে করে নিজেদের কাছে যেমন ভালো লেগেছে তেমনই তাদের মুখেও হাসি ফুটেছে। ধন্যবাদ।
জি আপু, আপনার এই কাজটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমাদের সকলের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।
ঈদের আগে চমৎকার একটি কাজ করলেন আপু গরিবদের সাথে ভাগাভাগি করে নিলেন আনন্দটা। এত মহৎ একটি কাজ আপনারা করে নিলেন অনেক ভালো লাগলো। সত্যিই এত দাম জিনিসের অনেক মানুষ আছেন যারা কিছু কিনতে পারবেনা। আপনাদের দেওয়া সেমাই দিয়ে ঈদের দিনের আনন্দ ভাগ করে নিলেন। তারা অনেক বেশি খুশি হবে এবং দোয়া করবে। এমন সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন ভালো লাগলো।
হ্যাঁ আপু প্রতিটা জিনিসের অনেক দাম আর এমন অনেক মানুষ রয়েছে যাদের কেনার মত সামর্থ্য নেই। তাদের পাশে যদি আমরা সব সময় দাঁড়াই তাহলে তারা খুব আনন্দ পাবে। ধন্যবাদ।
আপনাদের এই উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যাদের সামর্থ রয়েছে তারা যদি নিজেরা এভাবে তাদের প্রতিবেশিদের পাশে দাড়াইতো তাহলে গরীবদের ঈদের আনন্দটা অনেকটা বেড়ে যেতো। ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া যাদের সামর্থ্য রয়েছে তারা যদি এভাবে গরিবদের পাশে দাড়াতো তাহলে এই আনন্দটা অনেক গুণ বেড়ে যেতো। আপনার সুন্দর সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আসলে আজকের এই মহৎ কাজটি দেখে আমার আপনাদের প্রতি অনেক ভালোবাসা জেগে উঠেছে। আসলে যে আনন্দ অন্যের সাথে শেয়ার করা যায় না সেই আনন্দ কখনো প্রকৃত আনন্দ হতে পারে না। আজকের এইসব পণ্য আপনি গরিবদের মাঝে দান করে যে আনন্দে পেয়েছেন সেই আনন্দ আর কোথাও খুঁজে পাবেন না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া যে আনন্দ অন্যের সাথে শেয়ার করা যায় না সে আনন্দ কখনো প্রকৃত আনন্দ হতে পারে না। আমি যখন গরিবদের মাঝে এই দ্রব্য বিলিয়ে দিয়েছিলাম তখন খুবই ভালো লেগেছে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনার এতো বড় উদ্যোগ টি আমার কাছে বেশ ভালোই লাগলো। আপনি আপনার সামর্থ অনুযায়ী গরীব মানুষদের কে একটু খানি সাহায্য করেছেন। আপনার এতো সুন্দর একটি উদ্যোগ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি গরীব মানুষদের পাশাপাশি মসজিদের মধ্যে কিছু পরিমাণ দিয়েছেন এটাও বেশ ভালো।
গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার এই উদ্যোগটা দেখে খুবই ভালো লাগলো আপু। ঈদের আনন্দ আমাদের সবার সাথে ভাগ করে নেওয়া উচিত। নিজেদের সামর্থ্য অনুযায়ী আমাদের উচিত গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো। আপনার এই উদ্যোগের ফলে ৫০ টা পরিবারের মুখে হাসি ফুটেছে। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।
হ্যাঁ আপু নিজেকে সামর্থ্য অনুযায়ী আমাদের উচিত গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো। আপনার কাছে এই উদ্যোগ ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।