বিকেল বেলা ফুলের নার্সারিতে একটু ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ছেলের বাড়িতে থাকতেই ঠান্ডা লেগেছে আর আমার গতকাল ঢাকায় আসার পর থেকেই শুরু হয়েছে। এখন সিজন পরিবর্তন হচ্ছে তাই ঘরে ঘরে ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক কাজের কথায় আসি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। গতকাল ঢাকায় আসার পর থেকে আজ সারাদিন খুব অসুস্থ ছিলাম। কিছুই ভালো লাগছিলো না। তখন হাসবেন্ড বলে চলো বিকেল বেলা বাহির থেকে একটু হেঁটে আসি ভালো লাগবে। ছেলেও বাড়ি থেকে আসার পর খুব বিরক্ত করছে তারও ভালো লাগবে।


IMG_20240213_234421.jpg


এরপর আসরের আযানের পর বাসা থেকে বের হলাম। চিন্তা করলাম যেহেতু অনেক দিন হয়েছে ফুলের নার্সারিতে যাওয়া হয় না তাহলে সেখানেই যাওয়া যাক। এখন নার্সারিতে গেলে ভালোই লাগে। শীতকালীন ফুল আবার এখন বসন্ত চলে এসেছে তাই তো আরও বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। ফুরফুরে বাতাস আর শিমুল পলাশের সমাহারে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। গতকাল গ্ৰাম থেকে আসার পথে একটি গাছে দেখতে পেলাম পলাশ ফুল ফুটেছে কিন্তু গাড়িতে ছিলাম বলে ফটোগ্রাফি করতে পারিনি।


IMG-20240213-WA0012.jpg


IMG-20240213-WA0009.jpg


IMG-20240213-WA0085.jpg


IMG-20240213-WA0086.jpg


IMG-20240213-WA0000.jpg


Location


আমার ছেলে নার্সারিতে গিয়ে এত ফুল দেখে খুব আনন্দ পেয়েছে। সে হাত দিয়ে ফুল ধরে আর বলে আম্মু খুব সুন্দর ফুল। আমাদের বাসার একটু দূরেই এই একটি জায়গা রয়েছে ঘোরাঘুরি করার। এবার অনেক দিন পর সেখানে যাওয়াতে খুব ভালো লেগেছে। নার্সারিতে এত সুন্দর সুন্দর ফুল ফোটে রয়েছে যা দেখে যেন চোখ ফেরাতে পারিনি।


এমন সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগে। ফুল ভালোবাসে না এমন কেউ নেই। সময় সময় সেখানের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম কিন্তু এবার সম্পূর্ণ নার্সারির ছবি নিয়ে এসেছি। ফুলের নার্সারিতে ঘুরতে ভালোই লাগে। সেখানে গেলে যেমন বিভিন্ন ধরনের ফুল দেখা যায় তেমনি বিভিন্ন ধরনের গাছও দেখা যায়। তাই তো মাঝে মাঝেই ছুটে যাই সেখানে।


IMG-20240213-WA0056.jpg


IMG-20240213-WA0065.jpg


IMG-20240213-WA0066.jpg


IMG-20240213-WA0053.jpg


Location


আজ অনেক দিন পর শহরের রাস্তায় এভাবে হাঁটতে ভালোই লেগেছিল। আমার কাছে যেমন ভালো লেগেছে তেমনি আমার ছেলেও খুব খুশি হয়েছে। আমার ছেলেটা এবার অনেক দিন গ্ৰামে থাকার পর যেন শহরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারতেছে না। তাই চিন্তা ওকে নিয়ে দুএকদিন পর পরই বের হবো। তাছাড়া বাহিরের পরিবেশ এখন খুব সুন্দর। কারণ বসন্ত যে এসে গেছে।


যাই হোক অনেক কথা বলেছি আশা করি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। বাহিরে ফুরফুরে বাতাসে খুব ধুলাবালি উড়ে তাই বাহিরে গেলে সাবধানে থাকবেন। তাহলেই পরিবার এবং নিজেকে সুস্থ রাখতে পারবেন। আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো পোস্টের মাধ্যমে। ধন্যবাদ।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

বিকেল বেলা নার্সারিতে গিয়ে দারুন সময় কাটিয়েছেন দেখছি। আসলে নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ বিশেষ করে ফুলের গাছ গুলো দেখলে খুবই ভালো লাগে। ছোট্ট ছোট্ট গাছে অনেক সুন্দর ফুল ধরেছে। যেটা আপনি ভালোই উপভোগ করেছেন। আমাদের সাথে সেই সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বিকেল বেলা এমন সুন্দর ফুলের নার্সারিতে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসরের পর বাসা থেকে বের হয়ে খুবই সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন। আসলে চারিদিকে বসন্তের হাওয়া বইছে। আর এই বসন্তের মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ লাগে। আজকে আপনার ভ্রমণের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করলেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লাগলো আমার।তবে গতকাল পলাশ ফুলের গাছের ফটোগ্রাফি করতে পারেননি গাড়িতে ছিলেন তাই।তবে পলাশ ফুল কিন্তু আমার অনেক পছন্দের।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া পলাশ ফুলের কথা এখনও মনে পড়ে আর ইচ্ছে করে সেখানে আবার ছুটে যাই। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আসলে বিকেলবেলা ভ্রমণ করলেও শরীর ও মন দুটোই ভালো হয়ে যায়। আপনি বিকেলবেলা আসরের পরে ভ্রমণ করতে বেরিয়েছেন। আর এই ভ্রমণের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আসলে নার্সারিতে অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন, দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বেলা ফুলের নার্সারিতে গিয়ে অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। আপনার ছেলে তো মনে হচ্ছে অনেক খুশি হয়েছিলো। নার্সারিতে গেলে একটু বেশি ভালো লাগে। রং বেরঙের ফুল দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। ভালো লাগলো আপু। আপনার পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ছেলে খুব খুশি হয়েছিলো আর নার্সারিতে গেলে রং বেরঙের ফুল দেখলে মন এমনেতেই ভালো হয়ে যায়। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, সিজন চেঞ্জ হওয়ার জন্য ঘরে ঘরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আর এজন্য আমার শারীরিক অবস্থাটাও খুব একটা ভালো নয়। যাইহোক আপু, ছেলেকে নিয়ে অনেক অনেক ফুলের সমারোহে ঘেরা নার্সারিতে গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং সেই বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভাইয়া এখন সিজন পরিবর্তনের জন্য সবার ঘরে ঘরে ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ ছেলেকে নিয়ে ফুলের বাগানে ঘুরে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

মা ছেলে দুজনে মিলে দেখছি বিকেলবেলা ফুলের নার্সারিতে বেশ ঘুরাঘুরি করেছিলেন এবং ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। এরকম ফুলের নার্সারি গুলো দেখলে ঘুরতে ইচ্ছে করে এবং ভেতরে ঢুকতে ইচ্ছে করে। বুঝতেই পারতেছি আপনার ছেলেও অনেক বেশি খুশি হয়েছিল নার্সারিতে গিয়ে। খুব সুন্দর সুন্দর কয়েকটা ফটোগ্রাফিও করেছেন আপনি, যেগুলো অনেক ভালো লেগেছে দেখতে। এত সুন্দর করে সবগুলো ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আমার ছেলে অসুস্থতার মাঝেও খুব খুশি হয়েছে। তাকে নিয়ে ঘুরতে বের হলে সবসময় খুব খুশি হয়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

এমন পরিবেশে ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যায়। কারণ বিভিন্ন ধরনের ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যাওয়ার কথা। বেশ ভালো সময় পার করেছেন দেখছি। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এত সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করে খুব ভালো লেগেছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বিকেলে দেখছি ফুলের নার্সারিতে গিয়ে ভালো সময় কাটানো হয়েছিল। নার্সারিতে আমি বেশিরভাগ সময় গিয়ে থাকি ভালো সময় কাটানোর জন্য আবার ফটোগ্রাফি করার জন্য। নার্সারিতে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কারণ বিভিন্ন রকম ফুল দেখলে মন খারাপ থাকে না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল দেখতে পেয়েছি। আপনি এবং আপনার ছেলে দুজনে মিলে ভালো সময় অতিবাহিত করেছিলেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া নার্সারিতে গেলে এমনেতেই মন ভালো হয়ে যায় কারণ সেখানে বিভিন্ন ধরনের ফুলের সমাহার থাকে বলে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপু এখন সিজন পরিবর্তন এর কারণে সব জায়গাতে কম বেশি মানুষ অসুস্থ। দেখে ভালো লাগলো আপনি এবং আপনার হাসবেন্ড বাচ্চাদেরকে নিয়ে নার্সারি বাগানে ঘুরতে গেলেন। আসলে নার্সারি বাগানে এখন গেলে অনেক ভালো লাগে চারপাশে গাছ এবং ফুল মানুষকে বেশি মুগ্ধ করে। এই কারণে আপনার বাচ্চা ফুল গুলো দেখে অনেক খুশি হয়েছে। আর এরকম নার্সারি বাগানে গেলে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া সিজন পরিবর্তনের জন্য এমন হচ্ছে।তবে আরও একটি কারণ রয়েছে অনেক দিন গ্ৰামে থেকে ঢাকায় এসেছি বলে নতুন আবহাওয়ার জন্য এমন হচ্ছে।যাই হোক আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শীতকালে নার্সারিতে ঘুরাঘুরি করার মজাই আলাদা। কারণ নার্সারিতে গেলে রং বেরঙের ফুল দেখা যায়। বাচ্চারা এমনিতেও বাসায় বেশিক্ষণ থাকতে চায় না। তাই তাদেরকে নিয়ে বাহিরে ঘুরাঘুরি করলে খুব ভালো হয়। আপনার ছেলেকে দেখেই বুঝা যাচ্ছে ভীষণ আনন্দ পেয়েছে। সব মিলিয়ে চমৎকার সময় কাটিয়েছেন আপনারা। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62633.64
ETH 1783.73
USDT 1.00
SBD 0.38