গ্রামে বারবিকিউ বানানোর মুহূর্ত।১০% প্রিয় লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম/নমস্কার
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুল্লিলাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি।
আজ আবারও চলে আসলাম ইউনিক পোস্ট নিয়ে। আমার কাছে সবসময় ইউনিক পোস্ট শেয়ার করতে খুব ভালো লাগে। তাই চেষ্টা করি সবসময় যেন ইউনিক কিছু শেয়ার করা যায়। একবার চিন্তা করেছিলাম একটা আর্ট করবো। কিন্তু হঠাৎ করেই সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল। গতকাল আমার ভাবিকে হাসপাতালে নেওয়া হয় আর বিকালে মেয়ে বাবু হয়। আমি মা হয়েছি আর মামিও হয়েছি আর এবার ফুফু হয়ে গেলাম। আমার পরিবারের সবাই খুশি মেয়ে বাবু। কারণ আমাদের বংশে ছেলে বাবু বেশি আর মেয়ে বাবু কম। আমার তিন চাচার ঘরে তিন মেয়ে আর এজন্য মেয়ে হওয়াতে সবাই অনেক খুশি।
যাই হোক আজ আমি আপনাদের সাথে গ্রামে বারবিকিউ বানানোর মুহূর্ত শেয়ার করবো। আমি এবার গ্রামে গিয়ে অনেক মজা পেয়েছি। যেকয়দিন থেকেছি প্রায় প্রতিদিনই আমরা কোথাও না কোথাও ঘুরাঘুরি করেছি। যে দিন বাড়িতে থেকেছি সেই দিন খাওয়া-দাওয়ার আয়োজন করেছি। তেমনি একদিন বারবিকিউ খাওয়ার ইচ্ছে হলো তাই বাড়িতে বানানোর প্রস্তুতি নিলাম।
আমরা দু'টো মুরগি এনেছি বারবিকিউ খাপয়ার জন্য। মুরগি কাটার পর আমার চাচি বলে সবটুকু না দেওয়ার জন্য। কারণ না খেতে পারলে নষ্ট হবে আর সেজন্য আমি একটা মুরগির সবটুকু আর একটা থেকে চার পিস দিয়েছি। সবশেষে আমার চাচির কথা কাজে লেগেছিল সেই কথা পরে বলবো। আমার চাচাতো ভাই মুরগি পোড়াবে। তারজন্য তারা বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছিল।
আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। তারপর তারা আগুন জ্বালানোর ব্যবস্থা করে সেখানে নিয়ে গেল। এরপর আগুনের উপর মাংস দিয়ে দিল। আমরা সবাই বসে আছি খাব বলে। কিন্তু আমাদের সেই দিন কপাল খারাপ ছিল তারজন্য আর তেমন বেশি খাওয়া হয়নি। কারণ আগুনের অনেক কাছে মাংসগুলো রাখা হয়েছিল। তারজন্য পুড়ে গিয়েছিল তবে খেতে কিন্তু ভালোই লেগেছিল।
আমরা প্রথমবার বারবিকিউ বানিয়েছিলাম বলে এমন হয়েছিল। আমি সবসময় রেস্টুরেন্ট থেকে কিনে খেয়েছি। কখনো এভাবে বাসায় তৈরি করা হয়নি তাই এমন হয়েছিল। তবে একবারে যে খারাপ হয়েছে তা কিন্তু নয়। তবে ঐ যে বললাম আমি চাচি মানা করাতে অর্ধেক মাংস বেঁচে গিয়েছে। এভাবেই শেষ হয়ে যায় আমাদের বারবিকিউ বানানোর মুহূর্ত। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনার সুস্থ কামনা করছি।ভালো লাগছে আপনি ফুফু হয়েছেন জেনে। আপনার জন্য শুভ কামনা রইলো। যাই হোক আপু আপনার রেসিপি আসলেই বারবিকিউ লাগছে।সব মিলিয়ে মনে হচ্ছে খেতে বেশ দারুণ হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
আপু আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি। হ্যাঁ আপু বারবিকিউ খেতে অনেক মজা লেগেছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আমি নিজেও আমার গ্রামের বাড়িতে গিয়ে একবার বারবিকিউ পার্টি করেছিলাম। সেটা খেতে খুবই ভালো ছিলো। আমরা সবাই খুবই পছন্দ করেছিলাম। যাইহোক প্রথমবার হিসেবে অনেকটাই ভালো হয়েছে আপু। আশা করছি পরের বার আরো ভালো হবে। ধন্যবাদ আপনার বারবিকিউ বানানোর মুহূর্ত এবং রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু ইনশাআল্লাহ এর পরেরবার ঠিক মতো বানাতে পারবো। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি ফুপু হয়েছেন জেনে ভালো লাগলো। আমাদের মিষ্টি খাওয়াবেন আশা করছি।গ্রামে গিয়ে এইবার অনেক মজা করেছেন দেখছি। আসলে সবাই মিলে এই ধরনের আনন্দ উপভোগ করা অনেক ভালো লাগে। আমি বাড়িতে গেলে পরিবারের সাথে এই ধরনের আয়োজন করে থাকি।আর আমার কাছে অনেক ভালো লাগে বারবিকিউ। কয়লা দিয়ে করলে বেশি ভালো হয় আপু।পরে আবার করলে কয়লা দিয়ে করে দেখবেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
ভাইয়া দাওয়াত রইল চলে আসেন মিষ্টি খেয়ে যান। হ্যাঁ ভাইয়া অনেক দিন পর গ্রামে যাওয়াতে বেশি আনন্দ পেয়েছি। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনি ফুপু হয়েছেন জেনে ভালো লাগলো। আপনাদের ফ্যামিলিতে মেয়ে কম তাই মেয়ে বাবু হয়েছে দেখি সবাই অনেক খুশি তা খুশি হবারই কথা। যাইহোক বারবিকিউ বাসায় তৈরি করে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনি তৈরির প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যে কেউ তার সুন্দরভাবে রেসিপিটি তৈরি করতে পারবে । এভাবে আমিও একদিন তৈরি করে দেখব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আমি চলে আসার পর এখন আরেক জন এসেছে তারজন্য সবাই খুব খুশি। আপু খেতেও কিন্তু ভালো হয়েছিল। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।