📸 সাতটি জানা অজানা ফুলের ফটোগ্ৰাফি 📸
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে আবারও কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। এই ফটোগ্রাফি গুলো অনেক দিন ধরে মোবাইলের গ্যালারিতে রয়েছে কিন্তু পোস্ট করবো বলে আর করা হয়না। সকাল বেলা মোবাইলের গ্যালারি দেখতে গিয়ে এই ফুলগুলো চোখে পড়লো। আজকের ফটোগ্রাফিতে বেশ কিছু ফুল আছে আমার অজানা তবে ফুল গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। প্রতিটা ফটোগ্রাফি অনেক আগের তোলা। ফুল এমন একটি প্রজাতি যা সবার খুব পছন্দের। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ফুলের গাছ লাগাই আবার কিছু মানুষ তার অবসর সময় কাটানোর জন্য বারান্দায় কিংবা ছাদে ফুলের চারা রোপণ করে। সব ফুলের ঘ্রাণ থাকে না কিন্তু সেই ফুলগুলো তার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।
প্রথমে আপনাদের দেখাবো ডেইজি ফুলের ফটোগ্রাফি। আমার কাছে এই ফুল অনেক ভালো লাগে। এই ফুল বিভিন্ন কালারের রয়েছে আর এর প্রতিটা কালার আমার কাছে অনেক ভালো লাগে। আমি খুব সুন্দর তিনটি কালার পেয়েছি তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম। হলুদ, গোলাপি আর মিষ্টি কালার এই তিনটি কালার আমার খুব পছন্দ। এই ফটোগ্রাফি করেছিলাম রমনা পার্ক থেকে। অনেক আগে ঘুরতে গিয়ে করেছি কিন্তু মনে না থাকায় পোস্ট করা হয়নি।
এবার দেখাবো কলাবতী ফুলের ফটোগ্রাফি। আমি এই ফুল গুলোর সাথে পরিচিত নই। আপনাদের ফটোগ্রাফি পোস্টতে দেখেছি এই ফুলের ফটোগ্রাফি। সেখান থেকেই বরং এই ফুল চেনা। এই ফুলের কালার খুবই সুন্দর লাগে। আমাদের গ্ৰামে এই ফুলের গাছ কখনো দেখিনি। চিন্তা করেছি ঢাকা থেকে এর চারা নিয়ে বাড়িতে লাগাবো।
এবার আপনাদের দেখাবো নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুল একদম গাঢ় হলুদ কালারের। এই গাছ লম্বায় অনেক বড় তার জন্য কাছে থেকে এর ফটোগ্রাফি করতে পারিনি। তবে এই গাছ ভরে ফুল ধরে দেখে অনেক ভালো লাগে। সবুজ পাতার মধ্যে হলুদ ফুল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এই ফটোগ্রাফিও রমনা পার্ক থেকে তুলা। রমনা পার্কের গেট দিয়ে ঢুকতেই এই গাছ প্রথমে দেখা যায়।
এবার দেখাবো আরও একটি নাম না ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমি প্রথম দেখেছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে। এর পাতাগুলো পান পাতার মতো দেখতে। চারটি পাপড়ির মাঝখানে কদম ফুলের মতো দেখতে চিকন সাদা সাদা ছোট ফুল রয়েছে। এই ফুলের ফটোগ্রাফি সুন্দরবন রিসোর্ট থেকে তুলা।
এবার দেখাবো আরও একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি।এই ফুলের নামও আমার জানা নেই। আপনারা যদি এর নাম জানেন তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। এই ফুল দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো কিন্তু গাঁদা ফুল না। এর দুটো কালার পেয়েছি হলুদ আর মিষ্টি কালার। এই দুটো কালারই আমার কাছে ভালো লেগেছে। এই ফটোগ্রাফিও সুন্দরবন রিসোর্ট থেকে তুলা।
এবার দেখাবো আরও একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমি চিনি কিন্তু এই মুহূর্তে আমার এর নাম মনে পড়ছে না। এই ফুলেরও দুটো কালার দেখতে পেলাম হলুদ আর গোলাপী। আমার কাছে দুটো কালারই খুব ভালো লেগেছে। আপনারা এর নাম জেনে থাকলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন।
সবশেষে দেখাবো আরও একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এর নাম বন ফুল আর এই ফুল গাঢ় গোলাপি রঙের দেখতে। এই কালারও আমার কাছে অনেক ভালো লাগে। এর একটি ডাল লাগালে একদম গাছে ভরে যায়। বাড়ির সামনে লাগালে দেখতে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে এই ফুলের গাছ ছিল।
এই হলো আমার আজকের সাতটি জানা অজানা ফুলের সুন্দর ফটোগ্ৰাফি। যখন এই ফটোগ্রাফি গুলো দেখি তখন সেই সময়ের কথা খুব মনে পড়ে যায়। সত্যিই যায় দিন ভালোই যায়, কিন্তু আসে দিন কেমন কাটবে কেউ জানেনা। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের কাছে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে পাঁচ নং ফটোগ্রাফিটি । আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সাতটি জানা অজানা ফুলের ফটোগ্ৰাফি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে ডেইজি ফুলের ফটোগ্রাফি এবং কলাবতী ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
চমৎকার অনেক গুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখতে অনেক ভালো লেগেছে। আসলে ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির এবং ফুলের ফটোগ্রাফি। অনেক ধন্যবাদ আপু অসাধারণ ছিল প্রতিটি ফুলের।ফটোগ্রাফি।
ফুলের ফটোগ্রাফিগুলি আমার কাছে বেশি ভালো লাগে বরাবরই।আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে আপু।বিশেষ করে ফটোগ্ৰাফি- 4 এবং 5 এর ছবিগুলো বেশি ভালো লেগেছে।ফটোগ্রাফি 5 এর ফুলটি দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের ফুল বাগানে এনে বসানো হয়েছে।এছাড়া ফটোগ্রাফি 6 এর ফুলকে আমরা পেঁয়াজ ফুল বলি।ধন্যবাদ আপু।
ওয়াও! ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে আপু। আমিও ফুলের ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। তাছাড়া কেউ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলে দেখতে খুব ভালো লাগে। প্রথম ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
ফুল পছন্দ করে না এরকম লোক পাওয়া খুবই মুশকিল। কারণ সবাই অনেক বেশি পছন্দ করে ফুল। আজকে বেশ দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছি। প্রত্যেকটা ফুল দেখতে বেশ দারুন। ডেইজি ফুলগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে। তাছাড়া অনেকগুলো নাম না জানা ফুলের ফটোগ্রাফিও আপনি শেয়ার করেছেন সেগুলো দেখতে এক কথায় অসাধারণ। আমিও ফটোগ্রাফি দেখতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে ফুলের ফটোগ্রাফি।
আপু আপনার কাছে যেমন জানা অজানা ঠিক আমার কাছেও জানা অজানা তবে বেশ কিছুটা ফুল আমি চিনি। অনেক ভালো লেগেছে কিন্তু প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দরভাবে ক্যামেরার ধারণ করেছেন আপনি। সুন্দর সুন্দর ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।