😭নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ😭

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আমার মন ভালো নেই। আপনারা সবাই জানেন আমি আমার নিজের বাড়িতে এসেছি বেড়াতে। আমার মা ভাইসহ সবাই ঢাকা থাকে। তারা এসেছে আগে এরপর আমি এসেছি। আমরা সবাই কালকে ঢাকায় চলে যাবো বলে রেডি হয়েছি। এজন্য সারাদিন খুব ব্যস্ত ছিলাম তাই পোস্ট করার সময় পাইনি। চিন্তা করলাম সন্ধ্যার পর শুরু করবো আর তখনই খারাপ একটা খবর চলে আসে। আমার আপন বড় চাচি মারা গিয়েছে। আমার এই চাচিকে নিয়ে আরও আগে বেশ কিছু পোস্ট শেয়ার করেছিলাম।


আজ আবারও একটু বলি আমার এই চাচি বিয়ের পরে আমার চাচাকে নিয়ে ঘর জামাই চলে যায়। চাচির আর কোনো ভাই বোন কেউ ছিল না তাই উনার বাবা মা ঘর জামাই চলে যেতে বলে। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি বেশি দূরে নয়। চাচির বাবা মারা যাওয়ার সময় সব সম্পত্তি চাচির নামে লিখে দিয়ে যায়। সেই হিসেবে চাচির অনেক সম্পত্তি ছিল। তাই তিনি খুব অহংকার দেখাতো।


20240210_235630.jpg


সবার সাথেই তিনি খারাপ ব্যবহার করতেন। এমনি চাচির জন্য আমার চাচা অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছেন। এরপর তার বড় ছেলেও মায়ের জন্য কষ্ট পেয়ে মারা গিয়েছে। আমার সেই ভাইকে নিয়েও পোস্ট করেছিলাম। আপনারা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আমার ঐ ভাইয়ের দু'টো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল আর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। কিন্তু আমার চাচি একটি টাকাও দিতে রাজি হয়নি।


এরপর চিকিৎসার অভাবে মারা যায়। সেই সময় সবাই আমার চাচিকে অনেক কথা বলেছিলো। কিন্তু ঐ সময় থেকেই আমার চাচির মন দুর্বল হতে থাকে যা কেউ বুঝতে পারেনি। এক সময় সেই চাচির ছোট ছেলে চেয়েছিলো তার ভাবিকে কোনো সম্পত্তি দিবে না। ছেলের সাথে আমার চাচিও একমত ছিল। কিন্তু যখন আমাদের বাড়ি থেকে কয়েকজন মানুষ যায় তখন জানি না কি করে যেন চাচির মত পাল্টে ফেলে আর সবার সামনেই বড় ছেলের বউকে ঘর করার জায়গা দেয়।


সেই আরও বলে আমার ছেলে চলে গিয়েছে কিন্তু আমার নাতিকে সম্পত্তি থেকে বঞ্চিত করবো না। জানি না কার মনের ভিতরে কি চলে হয়তো সেই দিন থেকেই তার মন পরিবর্তন হতে থাকে। শুনেছি মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে থেকে টের পেতে থাকে। এই কথা কতটা সত্য তা আমার আব্বুকে দিয়েই প্রমাণ পেয়েছিলাম। আমার চাচি গতকাল অসুস্থ হয়ে পড়ে আর নরসিংদী সদরে নেওয়া হয়। কিন্তু আমরা কিছুই জানি না।


আজ সকালে অবস্থা খারাপ দেখে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে রাত ১০ টার দিকে মারা যায়। এই খবর শুনার পর থেকে যেনো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত অহংকার এত ক্ষমতা সব কিছুই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে শেষ হয়ে যায়। তাহলে কেন মানুষ এত অহংকার দেখায়? এত অন্যায়ের মাঝেও একটু ভালো কাজ করে গিয়েছেন। সবাই আমার চাচির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা উনাকে বেহশত নসিব করেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

বেশি অহংকার করা এবং ক্ষমতা দেখানো কারোরই উচিত না। সেই মানুষটার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তার আর কোন কিছুই থাকবে না। আপনার এই চাচি কে নিয়ে দু-একটা পোস্ট আমিও পড়েছি। আমার মনে আছে আপনার চাচাতো ভাইয়ের সেই পোস্টটা। যেখানে আপনি লিখেছিলেন আপনার চাচাতো ভাইয়ের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। এবং কি তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তবে আপনার চাচি একটা টাকাও দেয়নি। কিন্তু পরবর্তীতে উনার মত বদলে গেল কিভাবে বুঝলাম না। তবে যাই হোক ভালোই হয়েছে যা হয়েছে। কারণ মত বদলে যাওয়ার কারণেই তো আপনার ভাবি কিছু সম্পত্তি পেয়েছে এবং তার সন্তানরা। তবে ওনার মৃত্যুর কথা শুনে খারাপ লাগলো।

 2 years ago 

কিন্তু মানুষ এই কথা বুঝতেই চায় না তাই সবসময়ই তার ক্ষমতা দেখিয়ে যায়। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

সম্পত্তি খুবই খারাপ জিনিস, এই সম্পত্তি যার কাছে থাকে তার অহংকার অনেক বেড়ে যায়। আপনার চাচী সম্পত্তি অনেক পেয়েছিল তার বাবার কাছ থেকে মযার কারণে তার অহংকার ছিলো অনেক এবং এই অহংকারের কারণে তার জামাই অর্থাৎ আপনার চাচা অনেক কষ্টে মারা যায়। আসলে সম্পত্তি মানুষকে অন্ধ বানিয়ে তোলে। কিন্তু এই সম্পত্তি ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে সে কথা যেন তখন মাথায় থাকে না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সম্পত্তির লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু এই সবকিছু রেখে একদিন চলে যেতে হবে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

মানুষ যেমনই হোক না কেন মৃত্যুর পরবর্তী সময়ে তার জন্য ভালো দোয়া করা উচিত। তাই দোয়া রাখছি আপনার চাচি যেন ওপারে ভালো থাকে সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মারা যাওয়ার পর নাকি তাকে নিয়ে কিছু বলতে হয় না। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমাদের যতই সম্পত্তি থাকুক না কেন এই সম্পত্তি নিয়ে আমরা কখনোই কবরে চলে যেতে পারবো না৷ আপনার চাচি অনেক সম্পদের মালিক হয়েছিল এবং তিনি এই সম্পত্তি পেয়ে এতটাই অহংকারী হয়ে গিয়েছিলেন যে আপনার চাচাকে অনেক কষ্ট দিয়েছেন৷ তিনি অনেক কষ্টের সাথে মারা গিয়েছেন৷ পরবর্তী সময় যখন আপনার চাচি তার বড় ছেলের বউকে ঘর করার জন্য জায়গা দিলেন এবং সম্পত্তিকেও খুব ভালোভাবে ভাগ করে দিলেন, তা শুনে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

হ্যাঁ ভাইয়া পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পারে তারজন্য একটু ভালো কাজ করে গিয়েছেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আসলে মানুষ এর নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই। তাই আমরা যতক্ষণ জীবিত আছি ঠিক ততক্ষণই চেষ্টা করতে হবে সঠিক পথে থেকে সঠিকভাবে কাজ করতে। জীবিত থাকা অবস্থায় কখনো কাউকে ধোকা দেওয়া যাবে না এবং কাউকে কষ্ট না দেওয়াই উত্তম। যাহোক আপনার চাচীর আত্মার মাগফিরাত কামনা করছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার এই পোস্ট কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার লেখা আর পাশাপাশি মানুষকে সজাগ করে তুলেছেন। সমাজে এমন কিছু বোকা মানুষ বসবাস করে যারা সঠিক বিষয় সম্পর্কে অবগত থাকে না আর আপনজনদের সাথে খারাপ আচরণ করে চলে। তবে একটা বিষয় দাঁত থাকতে দাঁতের মর্ম যারা বুঝে না দাঁত যখন থাকে না তখন ঠিকই বুঝে।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আপনার শেয়ার করা প্রতিটি পোস্ট পড়েছিলাম। আপনার চাচিকে নিয়ে কয়েকবার পোস্ট করেছেন সেই পোস্ট গুলো পড়েছি। তাছাড়া আপনার চাচাতো ভাই মারা গিয়েছিল সেই ঘটনা ও জানি। আপনি যখন আজকে বলছিলেন ডিসকর্ডে আপনার চাচি মারা গেছেন। তখন বুঝতে পেরেছিলাম হয়তো আপনার সেই চাচি মারা গিয়েছে। তবে শেষ বেলায় একটা কাজ ভালোই করে গেলেন। বড় ছেলের বউকে ঘর করার জায়গা করে দিলেন। তাছাড়া সম্পত্তির ভাগও দিলেন অনেক ভালো লাগলো। সৃষ্টিকর্তা ওনাকে বেহেস্ত নসিব করুক সেই দোয়া করি।

 2 years ago 

আপনি আমার আগের পোস্ট গুলো পড়েছেন জেনে ভালো লাগলো। শেষের দিকে একটু ভালো কাজ করেছেন তারজন্য সেই কথা সবাই বলে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এরকম অহংকারী মহিলা অনেক আছে। যারা সম্পত্তির কারণে নিজের স্বামী এবং আপনজনদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু তারা ভুলে যায় মৃত্যুর পরে তাদের এই সম্পত্তিগুলো তাদের সাথে যাবে না।নিঃশ্বাস বন্ধ বন্ধ হয়ে গেলে সব শেষ। এবং এই লোকগুলোর কারণে আপন মানুষের সাথে পর্যন্ত দ্বন্দ্ব হয়। এবং তাদের ব্যবহারের কারণে মানুষের হৃদয়ে অনেক কষ্ট লেগে থাকে। তবে এটি ঠিক নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব এক নিবেশে শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এখন তো আর সাথে কিছুই নিয়ে যেতে পারেনি শুধু কথাগুলো রয়ে গিয়েছে। তাহলে এত অহংকার দেখিয়ে লাভ কি? ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

নিঃশ্বাস বন্ধ হলে সবকিছু শেষ কিন্তু তার অহংকারী কথাগুলো রয়ে যায়। আসলে কিছু কিছু মানুষ আছে যাদের অহংকারের কারণে মানুষের মনে কষ্ট যায়। আপনার চাচীর অহংকারের কারণে আপনাদের আত্মীয়স্বজন এবং কি আপনার চাচার মনেও কষ্ট গেছে। এরকম একটি মহিলা আমাদের বাড়ির পাশেও আছে। এই ধরনের মহিলাগুলো কাউকে সম্মান করতে জানে না। বরং তারা অনেক অহংকার করে কথা বলে। সত্যি খারাপ লাগার বিষয় হচ্ছে তার ছেলে কিডনি নষ্ট হয়ে মারা গেল তারপরও তার মন ঘামে নাই। যাই হোক সবাইকে একদিন মরতে হবে এটাই সত্যি। পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যায় কিন্তু সেই মানুষের ব্যবহার রয়েছে যায়। সব জায়গায়ই এমন কিছু না কিছু মহিলা থেকে থাকে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার চাচীর কথাটা শুনে যদি খুব খারাপ লেগেছে। নিজের সন্তানকে পর্যন্ত চিকিৎসার জন্য টাকা দেয়নি এটা খারাপ লেগেছে। তবে তিনি মারা যাওয়ার আগে সবার সাথে ভালো কিছু করেছিল এবং কি সম্পত্তি ছেলের বউয়ের নামেও কিছু করেছিল যেন তারা খেতে পারে এগুলো জেনে ভালো লেগেছে। আপনার চাচাতো ভাই এর মারা যাওয়ার পোস্টটা যখন আপনি আমাদের মাঝে শেয়ার করেছিলেন, তখন এটা আমি পড়েছিলাম। আজকে আপনার চাচীর ব্যাপারটা শুনে খারাপ লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনি এর আগের পোস্ট পড়েছেন জেনে খুশি হলাম। আমার চাচি মারা যাওয়ার আগে তার নাতি এবং বউয়ের নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন বলে আজ সবাই একটু হলেও ভালো বলে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38