ঈদের দিন বিকালে ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

received_619455070035625.jpeg


Location


গতকাল সারাদিন কি করেছি তা শেয়ার করেছি আর এখন এসেছি বিকাল বেলা ঘোরাঘুরি করার মুহূর্ত শেয়ার করতে। সারাদিন ঘুমিয়ে কাটিয়ে চিন্তা করলাম বিকালে একটু ঘুরতে না গেলে হবে না। তারজন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আসরের আযানের পর বাড়ি থেকে বের হয়ে অটোরিকশা করে চলে গেলাম। এর আগেও আমি সেই জায়গার পোস্ট একবার শেয়ার করেছিলাম।


received_1459657848109749.jpeg


received_2234623746925264.jpeg


received_243459528218334.jpeg


Location


আমরা অটোরিকশা করে যাওয়ার সময় কিছু ছেলে বাইক নিয়ে আমাদের পিছন দিয়ে আসতে ছিল। তখন তাদের কথা শুনে আমরা ভয় পেয়ে যাই। হঠাৎ করে পিছন দিয়ে এসে বলে অটোরিকশার চাকা খুলে গেলো। এরপর দেখলাম তারা মিথ্যা কথা বলছে। অটোরিকশা চালক বললো আজ ঈদের দিন তো তারজন্য এমন শুরু করেছে।


received_1207581730123778.jpeg


received_623333032631830.jpeg


received_941719013621457.jpeg


Location


এরপর আমরা সেই জায়গায় চলে গেলাম। সেখানে ুগিয়ে একদম অবাক হয়ে গেলাম। ঈদের দিন বিকালে গ্রামের মানুষ এভাবে ঘুরতে বের হয় জানা ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের সারাদিন সবাই বাড়িতে কাটাতো আর এরপরের দিন থেকে সবাই তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যেতো। সেই দিনগুলোই মনে হয় ভালো ছিল।


received_954015752690633.jpeg


received_1003052347338816.jpeg


received_6173169716107267.jpeg


GSDQCigQRJAvsbBTrIBYswrYvtV.jpg


Location


আমরা সেখানে দাঁড়ানোর মতোও জায়গাও পাইনি। এত মানুষের ভিড় যা দেখে অবাক হয়ে গেলাম। গ্রামের রাস্তা ঘাটের পাশাপাশি মানুষ জনেরও অনেক পরিবর্তন হয়েছে। আমরা ছোট বেলায় কত স্বাধীন ছিলাম কিন্তু এখন ছেলেমেয়েদের মধ্যে কোনো স্বাধীনতা নেই। আমাদের বাড়ির মেয়েরা যেখানে যায় সেখানেই তাদের মা সাথে করে নিয়ে যায়।


আমাদের ছোট্ট বাবুও সাথে গিয়েছিল আর সব মানুষ দেখে শুধু তাকিয়ে ছিল। বাবুর বয়স দুই মাস হয়েছে আর অতিরিক্ত গরমের জন্য বেশি ক্ষণ থাকতে পারেনি। আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম। এরপর ফুসকা খাব বলে একটা দোকানে বসলাম। কিন্তু এই ফুসকা খেয়ে এত বাজে অভিজ্ঞতা হবে বুঝতে পারিনি। আমি মনে হয় এত বাজে ফুসকা কখনো খাইনি। ফুসকার দাম ঠিকই রেখেছে প্রতি প্লেট ৫০ টাকা নিয়েছে।


এরপর লোকটিকে ভালো ফুসকা আর টক বানানোর জন্য উপদেশ দিয়ে উঠে আসলাম। যখন অটোরিকশা করে বাড়িতে আসবো তখন আরেক কাহিনি। পাঁচ মিনিটের রাস্তা ১০০ টাকা চায় আর এই কথা অবাক হয়ে গেলাম। বেশি টাকা নিলেও কিছু করার ছিল না রাত হয়ে যাওয়াতে এই অটোরিকশাই নিতে হয়েছে। এভাবেই ঈদের দিন বিকাল বেলা কেটেছে। আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

ঈদের দিন খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। প্রকৃতি পরিবেশে ঘুরতে যাবার আনন্দ অন্যরকম। আসলে পরিবারের সবার সাথে সময় কাটানো মুহূর্তগুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। বিকেল বেলা ঘুরতে যাওয়ার মুহূর্ত এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ঈদের দিন মোটামুটি সবাই একই রকম সময় কাটিয়েছে মনে হচ্ছে। সারাদিন বাসায় থেকে বিকালে ঘুরতে বের হয়েছে। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম যে ফুসকার স্বাদ এবং অতিরিক্ত ভাড়া নেওয়া ছাড়া বাকি সময়গুলো মোটামুটি ভালোই কেটেছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু মুহুর্তের কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঘোরাঘুরি করতে ভালোই লাগে আর এমন প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করতে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ সুনসুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ঈদ মোবারক আপু। খুব সুন্দর ঘুম দিলেন। বিকেলে ঘুরতে গেলেন পরিবার পরিজন নিয়ে। বেশ সুন্দর সময় কাটিয়েছেন দেখে খুব ভাল লাগলো। পরিবারের সাথে ছেলেকে নিয়ে এমন প্রকৃতির মাঝে সত্যিই খুব অসাধারণ সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

ঈদ মোবারক। পরিবারের সাথে এভাবে সময় কাটাতে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ঈদের দিন সকালবেলা সবাই কমবেশি অনেক ব্যস্ত থাকেন সবাই। কিন্তু দুপুর হতে হতে একটু ব্যস্ততা কমে এবং আসরের পর থেকে অনেক ফ্রি মনে হয়। ঈদের দিন বিকেলে গিয়ে সবাই সুন্দর সময় কাটিয়েছেন। তবে জায়গা দেখে দেখে মনে হচ্ছে বেশ লোকজনের সমাগম হয়েছিল।

 3 years ago 

হ্যাঁ আপু অনেক মানুষ জন হয়েছিল। ব্রিজের উপরে আর নিচে মানুষে ভরা ছিল। ঠিক বলেছেন আপু ঈদের সারাদিন ব্যস্ত থাকার পর বিকালে সবাই একটু ফ্রি থাকে আর এই সময়ে ঘোরাঘুরি করতে ভালো লাগে। ধন্যবাদ।

 3 years ago 

ঈদের দিন বিকেলে কাটানো মুহূর্তগুলো পড়ে বেশ ভালই লাগলো। তবে কিছু কিছু বিষয়ে আপনাদের খারাপ অভিজ্ঞতা হয়েছে জেনে খারাপ লাগলো। যেমন অটোরিকশা যাওয়ার সময় কিছু ছেলে দের বাদরামি। আবার ফুচকা খেয়েছেন কিন্তু বাজে লেগেছে। আবার শেষে বাড়ি ফেরার সময় অটো রিক্সাতে ভাড়া বেশি নিয়েছে। তবে যাই হোক ঈদের দিন বলে কথা নিশ্চয়ই দিনটি ভালো খারাপের মধ্যে দিয়ে গেলেও ভালোর পরিমাণ টাই বেশি ছিল। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ঈদের দিন ভালো খারাপের মধ্যে ভালোর পরিমাণই বেশি ছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আশা করছি এই ঈদে অনেক আনন্দঘন মুহূর্ত পার করেছেন পরিবারের সবাইকে নিয়ে।।
ঈদের দিন বিকেলে ঘোরাঘুরি করতে আমারও অনেক ভালো লাগে বিশেষ করে নদীর পাড় অথবা পার্ক জাতীয় জায়গায়।।
ফটোগ্রাফি এবং আপনার সুন্দর অনুভূতি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো।।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই ঈদে অনেক মজা হয়েছে। নদীর পাড় ঘোরাঘুরি করতে ভালোই লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ঈদের দিন বিকেলে ঘুরাঘুরির সময় বেশ কিছু ফটোগ্রাফি করেছেন।দেখতে অনেক ভালো লাগছে ফটোগ্রাফি গুলো।আসলেই ঈদে গ্রামের বাড়ি থাকলে বিকেলে ঘুরতে গেলে অনেক মজা হয় আশে পাশের জায়গায়।ছেলেগুলো অটোরিক্সার চাকা খুলে যাওয়ার কথা বলছিল, অটোওয়ালা ঠিকই বলেছিলেন আপু ইদের দিন বখাটে ছেলেরা এরকমই করে। ভালো লেগেছে আপনার পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু ঈদের সময় বখাটে ছেলেদের অত্যাচারে ভালো লাগে না। ঈদের দিন গ্রামে থাকলে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ঈদের দিনে একটু ঘোরা ফেরার জায়গা যেখানেই থাকে সেখানে এত লোকসমাগম হয় যে পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। আর উঠতি বয়সী ছেলে পেলেগুলোই বাইক নিয়ে যাওয়ার সময় এরকম উল্টোপাল্টা টোন দিয়ে চলে যায়। বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করেছেন দেখে ভালো লাগলো। তবে রিক্সা ভাড়া একদম অত্যধিক বেশি,, বাপরে বাপ! কিছু আসলে করার নেই। সব খানেই এমন।

 3 years ago 

বখাটে ছেলেগুলো তারজন্যই মানুষের কাছে মার খায়। হ্যাঁ ভাইয়া এই সময়ে রিক্সার ভাড়া অতিরিক্ত থাকে কিন্তু তখন মানুুষ তখন নিরুপায় থাকে।ধন্যবাদ।

 3 years ago 

এখন ঈদের সময় সবাই একটু ঘুরাঘুরি করতে পছন্দ করে। আপনি কয়েকবছর পর গ্রামে ঈদ করেছেন সেজন্য হয়তো জানা ছিল না আপনার। বিকেল বেলা একটু ঘুরতে বের হলে বেশ ভালোই লাগে। আপনাদের ঘুরাঘুরি দেখে খুব ভালো লাগলো আপু। ঈদের সময় রিকশা, অটোরিকশা ওয়ালারা ভাড়া অনেক বেশি নিয়ে থাকে। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অনেক দিন পর গ্রামে এসে অনেক কিছু পরিবর্তন দেখে ভালো লাগলো। এই সময়ে সব কিছুর ভাড়া বেশি থাকে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35