📸 সাতটি প্রাণীর ফটোগ্ৰাফি নিয়ে অ্যালবাম 📸
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকের বেশির ভাগ ফটোগ্রাফি ঘুরতে গিয়ে করেছিলাম। আমি এর আগে সুন্দরবন রিসোর্ট এর পর্ব শেয়ার করেছিলাম। সেই রিসোর্ট থেকে এই প্রাণী গুলোর ফটোগ্রাফি করা হয়েছে। সবসময় ফুল লতা পাতা কিংবা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছি। কিন্তু কখনো এই ফটোগ্রাফি গুলো করা হয়নি। এই প্রথম প্রাণীর ফটোগ্রাফি করে খুব ভালো লেগেছে।
সুন্দর বন রিসোর্টে যেমন বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে তেমনি কিছু প্রাণীও রয়েছে। সবাই এখানে এই প্রাণী গুলো দেখার জন্য আগ্ৰহ বেশি দেখায়। ফটোগ্ৰাফি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। তারজন্য সপ্তাহে একটি ফটোগ্ৰাফি করার চেষ্টা করি। এবার গ্ৰাম থেকে আসার আগে বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়ে এসেছি। আপনাদের সাথে প্রতি সপ্তাহে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি আমার প্রতিটা ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।
প্রথমে আপনাদের দেখাবো ময়ূরের ফটোগ্রাফি। প্রথমেই আমরা সেখানে ময়ূর দেখতে পেলাম। সবসময় শুনেছি বৃষ্টি হলে ময়ূর পেখম মেলে। এই পেখম দেখার জন্য বৃষ্টি পড়ার সাথে সাথে আমরা সেখানে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ময়ূর আর পেখম মেলেনি। অনেক দিনের শখ ছিল ময়ূরের পেখম দেখার কিন্তু কাছে গিয়েও শখ পূরণ হলো না।
এবার দেখাবো যে প্রাণী দেখাবো তার নাম এই মূহুর্তে মনে পড়ছে না। আপনারা যদি জেনে থাকেন তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। এটি দেখতে অনেকটা পাখির মতো আবার বলতে পারেন মুরগির মতো। এই প্রাণীর কালার খুবই সুন্দর। আমার কাছে এই প্রাণী দেখে খুব ভালো লেগেছে।
এবার আপনাদের দেখাবো হরিণ এর ফটোগ্রাফি। এই খাঁচার মধ্যে দুটো হরিণ রয়েছে। অনেক দূরে বসা ছিল তারজন্য ফটোগ্রাফি করতে খুব কষ্ট হচ্ছিল। তারপরও অনেক কষ্টে এই ফটোগ্রাফি করে নিয়েছে। এত সুন্দর ও মায়াবী প্রাণী দেখছি আর তা আপনাদের না দেখা হয়না। তারজন্য এই ফটোগ্রাফি করা।
এবার দেখাবো ইমোপাখির ফটোগ্রাফি। এই পাখি দেখতে অনেকটা উটপাখির মতো। আমি এর নাম শুনেছি কিন্তু এই প্রথম বার দেখে খুব ভালো লাগলো। প্রতিটা খাঁচায় একটি করে প্রাণী রাখা রয়েছে। সবগুলো প্রাণী দেখতে অনেক ভালো লাগে।
এবার দেখাবো ফড়িং এর ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি আমার শ্বশুরের লেবু গাছ থেকে করেছি। বিকাল বেলা যখন বাহিরে বসে ছিলাম তখন দেখি খুব সুন্দর একটি ফড়িং লেবু পাতার উপর বসে ছিল। এই ফড়িং এর ফটোগ্রাফি করতে আমার অনেক সময় লেগেছিল। তারপরও বেশি ভালো ফটোগ্রাফি করতে পারিনি।
এবার দেখাবো মুরগির ফটোগ্রাফি। এই মুরগি আমার শ্বাশুড়ি পালে। প্রথমে তারা দুটো মুরগি কিনে আনে আর এখন তাদের অনেকগুলো মুরগি হয়ে গিয়েছে। একদিন তার ভিডিও শেয়ার করবো। বিকেল বেলা মুরগি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
সবশেষে দেখাবো কবুতরের ফটোগ্রাফি। আমরা সবাই জানি কবুতর শান্তির প্রতীক। আমার কাছে কবুতর অনেক ভালো লাগে। বিকাল বেলা যখন এক ঝাঁক কবুতর খোলা আকাশে উড়ে বেড়ায় তখন তাদের দেখতে অনেক বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি করেছি সুন্দর বন রিসোর্ট থেকে। কবুতরের পাশের খাঁচায় বানর ছিল কিন্তু সে এতটাই দুষ্ট কোনোভাবেই তার ফটোগ্রাফি করা গেল না।
এই হলো আমার আজকের প্রাণীর ফটোগ্রাফি। যখন এই ফটোগ্রাফি গুলো দেখি তখন সেই সময়ের কথা খুব মনে পড়ে যায়। সত্যিই যায় দিন ভালোই যায়। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে অনেকগুলো প্রাণীর ফটোগ্রাফি করেছেন। হরিণের ফটোগ্রাফি গুলো খুব দূর থেকে দেখা যাচ্ছে নিশ্চয়ই খাঁচার অনেক দূরে। ময়ূর আমার কাছে অনেক ভালো লাগে ময়ূরের পর যে ছবিটা তুলেছেন এটি আসলে আমিও চিনি না।
হ্যাঁ আপু হরিণগুলো অনেক দূরে ছিল তাই বেশি ভালো ছবি তুলতে পারিনি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপু আপনার করা প্রাণীর ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। প্রথম প্রাণীর ফটোগ্রাফি করলেও দারুন করেছেন। সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে। ময়ূর রের ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।
আপু বাস্তবে ময়ূর দেখতেও খুব সুন্দর ছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুবই ভালো লাগে একটি পোস্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন অনেকগুলো সৌন্দর্য উপভোগ করা যায়।
আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ কিছু সুন্দর পাখির সাথে পরিচিত হলাম ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।
সুন্দর মন্তব্য করে সবসময় এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুন্দরবন রিসোর্টে গিয়ে খুব চমৎকার কিছু পশু পাখির ফটোগ্রাফি করেছেন আপু বিশেষ করে ময়ূরের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।পেখম মেললে আরো সুন্দর লাগতো দেখতে। তাছাড়া ফড়িং এর ফটোগ্রাফি যে করতে পেরেছেন দেখে অবাক হলাম। কারণ ফডিংতো স্থির হয়ে থাকেই না। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো খুব চমৎকার লেগেছে আমার কাছে।
ফড়িং এর ফটোগ্রাফি করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অনেক কষ্টে তুলেছি। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনি সাতটি প্রাণীর ফটোগ্রাফি নিয়ে দারুন একটি অ্যালবাম তৈরি করেছেন। আপনারা ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি আপনি খুবই চমৎকারভাবে ক্যামেরায় বন্দি করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আসলে আমরা তো সবসময় ফুল ও প্রকৃতির ছবি শেয়ার করে থাকি । এরকম পশু পাখির ছবি শেয়ার করলে কিন্তু ভালোই লাগে । আপনি সুন্দরবন রিসোর্টের খুব সুন্দর সুন্দর কিছু পশু পাখির ছবি আমাদের সাথে শেয়ার করেছেন । ময়ূরের ছবি তুলতে গেলে ময়ূর সব সময় এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে পেখোম আর মেলে না । আর দূর থেকে হরিণের ছবিটা তেমন একটা বোঝা যাচ্ছে না । আর যে পাখিটির নাম আপনার মনে নেই ওটা আমারও মনে পড়ছে না তবে পাখিটি দেখতে কিন্তু ভালো লাগে ।
আপু হরিণ অনেক দূরে ছিল তারজন্য ফটোগ্রাফি করতে অনেক সমস্যায় পড়তে হয়েছে। ধন্যবাদ
আপনি খুব চমৎকারভাবে সাতটি প্রাণীর ফটোগ্ৰাফি করেছেন।প্রাণীর ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বিশেষ করে এতগুলো প্রাণীর ফটোগ্রাফি একসাথে দেখে কার না ভালো না লাগে। আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে ময়ূরের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া এত গুলো প্রাণী একসাথে দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ।
ওয়াও অসম্ভব সুন্দর সাতটি প্রাণীর ফটোগ্রাফি নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন, যা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে ময়ূরের ফটোগ্রাফি দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কাছেও ময়ূর দেখতে বেশি ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর কিছু প্রানীর ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই নিখুঁত ভাবে করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো কিন্তু অনেক বেশি আকর্ষণীয় ছিল। দ্বিতীয় নাম্বারে থাকা প্রাণীটির নাম আমারও ঠিক মনে পড়ছে না এখন। তবে এই প্রাণীটির নাম আমার জানা ছিল। তবে যাই হোক অন্যান্য ফটোগ্রাফি গুলো চেয়ে, এই ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লেগেছিল আমার কাছে।
আপনারও আমার মতো এই পাখির নাম নেই। যাই হোক আপনার কাছে এই পাখি ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।