📸🌺 সাতটি ফুলের রেনডম ফটোগ্ৰাফি 🌺📸
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। এই ফটোগ্রাফি গুলো অনেক দিন ধরে মোবাইলের গ্যালারিতে রয়েছে কিন্তু পোস্ট করবো বলে আর করা হয়না। সকাল বেলা মোবাইলের গ্যালারি দেখতে গিয়ে এই ফুলগুলো চোখে পড়লো। আজকের ফটোগ্রাফিতে প্রতিটা ফুল অনেক আগের তোলা। ফুল এমন একটি প্রজাতি যা সবার খুব পছন্দের। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ফুলের গাছ লাগাই আবার কিছু মানুষ তার অবসর সময় কাটানোর জন্য বারান্দায় কিংবা ছাদে ফুলের চারা রোপণ করে। সব ফুলের ঘ্রাণ থাকে না কিন্তু সেই ফুলগুলো তার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।
প্রথমে আপনাদের দেখাবো লাল জবা ফুলের ফটোগ্রাফি। আমার কাছে এই ফুল অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে জেনে এসেছি এর শুধু লাল কালার হয়। কিন্তু এখন দেখতে পাচ্ছি জবা ফুলও বিভিন্ন প্রজাতির রয়েছে। এর প্রতিটা কালার আমার কাছে অনেক ভালো লাগে। এই ফটোগ্রাফি করেছিলাম সুন্দর বন রিসোর্ট ভ্রমণ করতে গিয়ে। অনেক আগে ঘুরতে গিয়ে করেছি কিন্তু মনে না থাকায় পোস্ট করা হয়নি। সেখানের অনেক ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ঐ পার্কে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে।
এবার দেখাবো আরও একটি জবা ফুলের ফটোগ্রাফি। হঠাৎ করে দেখতে পেলাম এক গাছে দুই কালারের জবা ফুল ফোটে রয়েছে। জবা ফুলের এই কালারও আমার কাছে অনেক ভালো লাগে। আমি এই ফুল এখনো আমাদের গ্ৰামে দেখতে পাইনি।তাই চিন্তা করেছি এবার গ্ৰামে যাওয়ার সময় এই গাছ কিনে নিয়ে যাবো।
এবার আপনাদের দেখাবো রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে।এই ফুল একসাথে অনেকগুলো ফুটে থাকে বলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক গুলো একসাথে দেখতে তোড়ার মতো লাগে বলে আমাদের গ্ৰামে একে তোড়াফুল বলে। এই ফুলেরও বিভিন্ন কালার রয়েছে আর প্রতিটা কালার আমার কাছে অনেক ভালো লাগে। এই সাথে অনেক গুলো ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম।তাই ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না।
এবার দেখাবো নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমি প্রথম দেখেছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে। এর ছয়টি পাপড়ি আর পাড়ির মধ্যে লাল আর হলুদ কালার মিলানো দেখে খুব ভালো লেগেছে। আমার কাছে কাছ থেকে দেখতে অনেক ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম।
এবার দেখাবো আরও একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি।এই ফুলের নামও আমার জানা নেই। আপনারা যদি এর নাম জানেন তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। এই ফুল কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে। এই ফুল দেখতে গোলাপের কলির মতো লাগে। এর কালার একদম গাঢ় লাল বলে বেশি ভালো লাগে।
এবার দেখাবো টগর ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমার কাছে আরও বেশি ভালো লাগে। ছোটবেলায় এই ফুল দিয়ে মালা বানিয়ে অনেক খেলেছি। এমনকি কলাপাতা দিয়ে ঘর বানিয়ে এই ফুল দিয়ে সেই ঘর সাজাতাম। এই ফুলগুলোও একসাথে অনেক গুলো ফুটে থাকে। সবুজ পাতার ফাঁকে এই সাদা ফুল দেখতে খুবই ভালো লাগে।
সবশেষে দেখাবো কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি। আজ যে সব ফটোগ্রাফি শেয়ার করেছি সবগুলো একই পার্ক থেকে তোলা। এই পার্কে খুবই ছোট একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখতে পেলাম। সেই সময় এই ছোট গাছে অনেক ফুল ধরেছে দেখে খুব ভালো লাগলো।তাই ফটোগ্রাফি করে নিলাম। এই ফুল যখন গাছের নিচে পড়ে থাকে তখন দূর থেকে দেখতে অনেক ভালো লাগে।
এই হলো আমার আজকের সাতটি ফুলের রেনডম ফটোগ্ৰাফি। যখন এই ফটোগ্রাফি গুলো দেখি তখন সেই সময়ের কথা খুব মনে পড়ে যায়। সত্যিই যায় দিন ভালোই যায়, কিন্তু আসে দিন কেমন কাটবে কেউ জানেনা। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনার শেয়ার করার সাতটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে বেশ অসাধারণ ছিল। প্রত্যেকটি মানুষ ফুল গাছের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জবা ফুল গাছের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া ফুল গাছের ফটোগ্রাফি সবার খুব পছন্দ। ফুল বাস্তবে দেখতে যেমন সুন্দর তেমনি ফটোগ্রাফিতে দেখতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ।
বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আজ। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আসলে ফুলের ফটোগ্রাফি দেখলে আমার কাছে খুব ভালো লাগে। ফুলের সৌরভ এবং সৌন্দর্য বেশ অসাধারণ। টগর ফুল দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার সাথে আমার অনেকটা মিল আছে। আমার কাছেও ফুলের ফটোগ্রাফি দেখলে ভালো লাগে। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
ওয়াও আপু আপনি দারুন ফুলের ফটোগ্রাফি করেছেন। জবা ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে ।আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষন ভালো লাগলো। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি ই আমার কাছে খুব ভালো লাগলো। আপনি সুন্দর বর্ননা তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি আজকে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখতে ভীষণ সুন্দর লাগছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি প্রত্যেকটা ফুলের আপনি খুব সুন্দর বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপনার কাছে জবা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনার প্রকাশিত ফটোগ্রাফির মধ্যে প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। এরকম কিছু ফটোগ্রাফি দেখে আমি অনেক বেশি পরিমাণে খুশি হয়েছি। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে দুই নাম্বারে এবং তিন নাম্বারে যে ফটোগ্রাফি গুলো আপনি প্রকাশ করেছেন এই ফটোগ্রাফিগুলো আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷
আপনার কাছে ২নং আর ৩নং ফটোগ্রাফি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে জেনে সত্যি অনেক খুশি হলাম। সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং ৫ নং নাম না জানা ফুলের ফটোগ্রাফিটি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু নাম না জানা ফুল আর জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
আপু আজকে আপনি ভীষণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যার সত্যিই প্রশংসার যোগ্য। আমার কাছে ফটোগ্রাফি গুলা অনেক ভালো লেগেছে। সবগুলার মধ্যে আমার কাছে ৪ নাম্বার ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ কষ্ট করে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।
সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করা হয়েছে দেখছি। ফুল আমি অনেক পছন্দ করি। আর ফটোগ্রাফি করতে এবং দেখতেও ভালো লাগে। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। আসলে আমাদের প্রত্যেকের মোবাইলের গ্যালারিতে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি রয়েছে, যেগুলো শেয়ার করবো বলে শেয়ার করা হয় না। এতদিন তো তাহলে আমরা মিস করলাম এত সুন্দর ফটোগ্রাফি। তবে আজকে দেখতে পেরে অনেক ভালো লেগেছে। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো।
অবশ্যই আপু পরবর্তী আরও সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আজকে আপনি আমাদের মাঝে সাত প্রকার সাতটি ফুল নিয়ে রেনডম ফটোগ্রাফি উপস্থাপন করেছেন তাই আপনার ফুলের ফটোগ্রাফি টা দেখতে পেরে আমার অনেক অনেক ভালো লেগেছে। খুবই খুশি হয়েছি আপনার এই সুন্দর দক্ষতা সম্পন্ন একটি পোস্ট দেখতে পারি। আশা করি এভাবে আরো অনেকগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন আপু
আপনার কাছে আমার সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।