সবচেয়ে বড় শান্তি মানসিক শান্তি

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,আমার বাংলা ব্লগ পরিবারের সকল ব্লগার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরিবার-পরিজনকে নিয়ে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আমিও আল্লাহর রহমতে ভালো আছি।


ঈদের ছুটি কাটাতে আজ গ্ৰামে যাবো। যেহেতু গ্ৰামে গরমের জন্য লোডশেডিংয়ের সমস্যা রয়েছে তাই চিন্তা করেছি বেশি দিন থাকবো না। গ্ৰামে শ্বশুর শ্বাশুড়ি রয়েছেন আর সেজন্যই বরং যাওয়া। দূরের রাস্তা বলে ভোরবেলা বের হতে হয়। তাছাড়া যেই পরিমান গরম পড়েছে এতে সকাল সকাল যাওয়াই ভালো। চিন্তা করলাম সকালে গ্ৰামে যাবো আর আমি একদমই জার্নি করতে পারিনা। তাই রাতেই পোস্ট করে রাখি তাহলে আর দিনে সমস্যা হবে না। এতক্ষণে আমার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি টপিক নিয়ে আলোচনা করতে হয়েছি। হ্যাঁ সত্যিই মানসিক শান্তির চেয়ে বড় শান্তি আর কিছু নেই।


bird-7978776_1280.jpg


সোর্স


যেমন ধরেন আপনার শরীর সুস্থ রয়েছে কিন্তু আপনি সারাক্ষণ মানসিক চাপের মধ্যে রয়েছেন তখন কিন্তু আপনি চাইলেও সুস্থ থাকতে পারবেন না। তারজন্য প্রয়োজন মানসিক শান্তি। প্রায় মানুষ মানসিক অশান্তির জন্য অকালে এই পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছে। যার মধ্যে এই অশান্তি রয়েছে সে বুঝে এর কষ্ট। একটা মানুষ যখন প্রচণ্ড পরিমাণে মানসিক চাপের মধ্যে থাকে তখন তার কাছে নিজেকে পাগল মনে হয়।


মানসিক শান্তি না থাকলে জীবন কে সুন্দর ভাবে উপভোগ করা সম্ভব হয় না। চাকরির ক্ষেত্রে শুধু এই মানসিক চাপ রয়েছে তা কিন্তু নয়, পরিবারের কিছু সদস্যের কাছ থেকেও আপনি বিভিন্ন কথার মাধ্যমে মানসিক আঘাত পেতে পারেন। চাকরির ক্ষেত্রে যেই চাপ থাকে সেটা হয়তো সহ্য করা যায় কিন্তু পরিবারের সদস্যদের কাছ থেকে যখন আপনি বিভিন্ন কথার মাধ্যমে প্রতিনিয়ত আঘাত পান তার চেয়ে মানসিক অশান্তি আর কিছু হতে পারে না।


অনেক ছেলেরা সেই চাপ সহ্য করতে না পেরে নেশার জগতে চলে যায় আর মেয়েরা তো তাদের এই সুন্দর জীবনের কথা চিন্তা না করে শেষ করে দেয়। আপনার জীবনটাকে যদি সুন্দর ভাবে গড়ে তুলতে চান তাহলে আপনাকে প্রথমে মানসিক ভাবে সুস্থ থাকতে হবে। এই শান্তিই আপনার জীবন কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কি পরিবার,সমাজ ও অফিস আদালত থেকে সেই শান্তি কখনও পাই? হয়তো ১০০% এর মধ্যে ৫০% লোক শান্তিতে রয়েছে আর বাকিরা কোনো না কোনো মানসিক টেনশনের মধ্যে রয়েছে।


আমার নিজের ক্ষেত্রে যদি বলি তাহলে বলতে হবে আমিও সম্পূর্ণ ভাবে মানসিক টেনশন থেকে মুক্ত নই। যখন আমি কোনো বিষয় নিয়ে মানসিক টেনশনের মধ্যে পড়ে যাই তখন আমি নিজেই নিজেকে চিনতে পারি না। এত পরিমাণ মাথা যন্ত্রণা শুরু হয়,তখন মনে হয় হয়তো মরে গেলেই সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। মৃত্যুর পরেও যে আরেকটি জীবন রয়েছে তখন আর মাথায় থাকে সেই সব চিন্তা থাকে না। তখন চিন্তা করি যারা এই কষ্ট সহ্য করতে না পারে,তারাই হয়তো জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।


নিজেকে এবং পরিবার কে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাইলে অবশ্যই আপনাকে প্রথমে মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। তাহলেই বরং আপনি ভালো থাকতে পারবে। তা না হলে কখনো সুস্থ থাকা সম্ভব নয়। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আসলে আপু মানসিক চাপ জীবনের সবচেয়ে খারাপ জিনিস। সত্যি অতিরিক্ত চিন্তার কারণে অকালে কিছু জীবন ছড়ে পড়ে।আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। তবে আমাদের সবার উচিত যতটা সম্ভব মানসিক চাপ মুক্ত থাকা। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। সত্যি কথা বলতে আপনি ঠিকই বলেছেন যে সবচেয়ে বড় শান্তি হচ্ছে মানসিক শান্তি। কেননা মানসিক শান্তি না থাকলে কোন কিছুই ভালো লাগেনা। কথায় আছে মন ভালো তো জগৎ ভালো। সেই সাথে মানসিক শান্তি আমাদের অনেকটা অশান্তি থেকে দূর করে। তাছাড়া একটা ভালো মনের মানুষ হওয়ার জন্য মানসিক শান্তি প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

মানসিক শান্তিই পারে আপনাকে উন্নতির দিকে নিয়ে যেতে। ধন্যবাদ।

 2 years ago 

আসলে মনের ভেতর শান্তি না থাকলে কোন ধরনের কাজ আর ভালো লাগে না। মনের ভেতর অশান্তি নিয়ে যতই বড় আয়োজনের যান না কেন! সেখানে একটু ও ভালো লাগবে না। আর মনের ভেতর শান্তি থাকলে যে কোন কাজ করতে অনেক বেশি ভালো লাগে, সেটি যত ই বড় ধরনের কাজ হোক না কেন।তাই সব সময় মন কে শান্ত রাখতে হবে আমাদের।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া মন মানসিকতা ভালো না থাকলে আর কিছুই ভালো লাগে না। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমাদের জীবনের সবথেকে বড় শান্তি হল মানসিক শান্তি। আমরা যদি মানসিকভাবে শান্তি না পাই তখন আমরা কোন কিছুতেই সফল হতে পারি না। আমাদের কোন কাজে সফল হতে হলে অবশ্যই মানসিক শান্তির প্রয়োজন।দারুন কিছু কথা তুলে ধরেছেন আপু।পোস্ট টি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু মানসিক শান্তির উপরে আর কোনো শান্তি নেই। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42