আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কেক খেতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। তবে বিশেষ করে কেক আমরা কিনে খেতে বেশি অভ্যস্ত।জন্মদিন উপলক্ষে আমরা কেক কেটে জন্মদিন পালন করে থাকি। আর কেক নিয়ে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করি। য তবে কেক যদি বাসায় স্বাস্থ্যকর ভাবে তৈরি করা যায় তাহলে খারাপ লাগে না। কিছুদিন আগে আমার বাংলা ব্লগকে মজার মজার কেক রেসিপি দেখতে পেয়েছি। তাই আমার ইচ্ছা হলো আমিও কেক রেসিপি তৈরি করব। তাই আজকে আমি বাসায় কেক রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই প্রথম আমি কেক রেসিপি নিজে তৈরি করেছি। আশা করছি আমার কেক রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে, তো বন্ধুরা চলুন রেসিপিটি দেখা শুরু করা যাক।
আমার তৈরী বাসায় স্বাস্থ্যকর কেক রেসিপি।

🍛প্রয়োজনীয় উপকরণ
| উপাদান | পরিমাণ |
| ১) ডিম | ২ টি। |
| ২) আটা | ১ কাপ। |
| ৩) বেসন | ১কাপ। |
| ৪) চিনি | পরিমানমতো। |
| ৫) লবণ | পরিমানমতো। |
| ৬)দুধ | পরিমানমতো। |
| সকল উপকরণ নিয়ে আমার তৈরী বাসায় স্বাস্থ্যকর কেক রেসিপি তৈরি করা শুরু করে দিলাম,যেভাবে তৈরি করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি। |
- প্রথমে আমি মজাদার কেক রেসিপি তৈরি করার জন্য, একটি পাত্রের মধ্যে দুটি ডিম ভেঙে নিলাম এবং সাথে অল্প পরিমাণে চিনি এবং দুধ দিয়ে গুলাতে লাগলাম।
- ডিম গুলানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ আটা এবং পরিমাণমতো বেসন দিয়ে আমি গুলাতে লাগলাম।
- কেক তৈরির জন্য গোলাটি হয়ে গেলে, আমি একটি পাত্র নিলাম, এই পাত্র চারপাশে কাগজ দিয়ে নিলাম। যাতে কেক খুব সহজে তুলতে পারি। এরপর আমি গোলাগুলো এর ভিতরে ঠেলতে লাগলাম।
- তারপর পাত্রটি আমি চুলার উপর দিয়ে আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম এবং পাত্রটি খুব ভালোভাবে ঢেকে নিলাম।
- তারপরে আবারো আমি পাত্রটি আরো ভালভাবে ঢেকে নিলাম। যাতে কোন হাওয়া বাইরে না বের হয়। এভাবে কিছুক্ষণ আমি জ্বাল দিতে লাগলাম।
- প্রায় ৩০ মিনিট পর আমি পাত্রটি ঢাকনা খুলে দেখি অনেক সুন্দর ভাবে কেক ফুলে উঠেছে এবং কেক তৈরি মোটামুটি হয়ে গেছে, খুবই ভালো লাগলো তখন।
- অবশেষে মজাদার এই কেক রেসিপি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে আমি পাত্র থেকে কেক নামিয়ে নিলাম এবং কেক দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে, আমার খুবই ভালো লাগছিলো তখন।

অবশেষে মজাদার কেক রেসিপি স্বাস্থ্যকর ভাবে আমি বাসায় তৈরি করতে পেরেছি। এই কেক রেসিপি আমি প্রথম তৈরি করেছি। তাই আমার খুবই ভালো লাগছে। আর এই কেক খেতেও খুবই মজাদার হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা। করছি আমার কেক রেসিপি দেখে আপনাদের ভাল লেগেছে, পরবর্তীতে আরো সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো,সবাই দোয়া করবেন। 🍲🙏🍲।

ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
| ধরণ | আমার তৈরী বাসায় স্বাস্থ্যকর কেক রেসিপি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
ঠিকই বলেছেন আপনি কেক কমবেশি সবাই খেতে পছন্দ করে। কেক খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। বাসায় তৈরি করা কেক আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। আপনার তৈরি কেক টি দেখে খেতে ইচ্ছে করছে। তবে আমি কখনো কেক তৈরিতে বেসন ব্যবহার করিনি। নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখলাম। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।
কেক আমার অনেক পছন্দের একটি খাবার।তবে বাজারে যেসব কেক গুলো পাওয়া যায় এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত তা আমার জানা নেই কিন্তু আপনি যেভাবে কেক তৈরি করেছেন দেখে মনে হচ্ছে অনেক স্বাস্থ্যসম্মত একটি কেক আপনি তৈরি করতে সক্ষম হয়েছেন। এ ধরনের কেক গুলো খেতে অনেক মজাদার। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কেক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
খুব দারুন এবং সহজ ভাবে আপনি বাসায় বানানো কেক এর রেসিপি দেখিয়েছেন দারুন হয়েছে ধন্যবাদ গুছিয়ে উপস্থপনা করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও ভাইয়া আপনি খুব সহজভাবে কেক তৈরি করেছেন তবে আমি কখনো কেকে বেসন ইউজ করিনি।খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ