সবজি দিয়ে নদীর ছোট মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার নদীর মোয়া মাছের রেসিপি নিয়ে এসেছি। আর এই নদীর মোয়া মাছে রেসিপি আমি খুবই সুন্দর ভাবে তৈরি করেছি। বিশেষ করে আলু বেগুন মুলা ও শাক দিয়ে এই রেসিপি তৈরি করেছি।পালন শাক দিয়ে এই মজাদার রেসিপি সুন্দর ভাবে তৈরি করাতে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বিশেষ করে সবজিগুলো দিয়ে এই ছোট মাছের রেসিপি তৈরি করাতে মজাদার হয়েছে।আসলে আমার ছোট মাছের রেসিপি খেতে খুবই ভালো লাগে। এই সবজি দিয়ে ছোট মাছের রেসিপি তৈরি করেছি আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সবজি রেসিপি এর মধ্যে যখনই এই ছোট মাছের রেসিপি তৈরি করা হয় তখন আমার খুবই ভালো লাগে। আর এই ছোট মাছের উপরে আমি পালন শাক দিয়েছিলাম। যার কারণে খেতে আরো বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা চলুন মজাদার এর রেসিপি দেখা শুরু করা যাক।


GridArt_20231113_115535426.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) ছোট মাছ২০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭)আলু১০০ গ্রাম।
৯)বেগুন১০০ গ্রাম।
১০)মুলা১০০ গ্রাম।
১১)ধনিয়াপাতাপরিমাণমতো।
১২)পিঁয়াজ৮ টি।
সবজি দিয়ে নদীর ছোট মাছের মজাদার রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20231113_114955.jpgIMG_20231113_114943.jpg
  • প্রথমে আমি এই নদীর মৌমাছির রেসিপি তৈরি করার জন্য মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে একটি প্রাথমে নিয়ে নিলাম। তারপরে কড়াই এর মধ্যে সবজি গুলো কুচি কুচি করে কেটে নিলাম, তার মধ্যে মরিচের গুঁড়া হলিদের গুঁড়া নিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20231113_114933.jpgIMG_20231113_114907.jpg
  • তারপরে এই সবজিগুলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও অন্যান্য মসলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এই সবজি যত ভালো মাখানো হবে তত খেতে মজাদার হয়।
ধাপ-৩🍲
IMG_20231113_114857.jpgIMG_20231113_114847.jpg
  • সবজিগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে, তার মধ্যে আমি নদীর ছোট এই মোয়া মাছ গুলো দিয়ে দিলাম।
ধাপ-৪🍲
IMG_20231113_114836.jpgIMG_20231113_114820.jpg
  • মাছগুলো দিয়ে মাখিয়ে নেওয়ার পরে, আমি পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে নিলাম।
ধাপ-৫🍲
IMG_20231113_114803.jpgIMG_20231113_114751.jpg
  • তারপরে আমি মজাদার এই রেসিপি উপরে ধনিয়া পাতা দিয়ে। আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৬🍲
IMG_20231113_114530.jpgIMG_20231113_114513.jpg
  • আস্তে আস্তে জ্বাল দিয়ে ঝোল শুকিয়ে নিলাম। এভাবে আমি মজাদার এই নদীর মোয়া মাছের সুস্বাদু রেসিপি তৈরি করলাম।এই রেসিপিটি দেখে সত্যি অনেক মজাদার মনে হচ্ছিলো।
👇পরিবেশন🍲

GridArt_20231113_115637914.jpg

বিভিন্ন সবজি দিয়ে এই নদীর ছোট মাছের রেসিপি তৈরি করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে শাক দিয়ে তৈরি করাতে আরো বেশি মজাদার হয়েছিল। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার এই নদীর মোয়া মাছের সুস্বাদু রেসিপি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে আরও ভিন্ন এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago (edited)

ছোট মাছ আমার খুবই পছন্দের আর নদীর ছোট মাছ অনেক বেশি সুস্বাদু হয় খেতে।আমার শ্বশুরের গ্রামের বাড়ি থেকে নদীর ছোট মাছ পাঠানো হয়। সেগুলো রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয়। ধন্যবাদ ভাইয়া ছোট মাছের দারুন একটা রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

নদীর ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। আর সবজি দিয়ে নদীর ছোট রান্না করলে খেতে অনেক ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছিল। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

মাছ বড় কিংবা ছোট যাই হোক না কেন নদীর মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি সবজি দিয়ে নদীর ছোট মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। এভাবে সবজি দিয়ে মাছ ভাজি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি ভাইয়া মোয়া মাছ এভাবে চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে।আসলে ধনের পাতা দিলে স্বাদ আরো বেড়ে যায়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন নদীর মাছ বরাবরই অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। আর এই নদীর মাছের সাথে যদি পালং শাক যোগ করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। নদীর মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে ঢাকা শহরে তেমন একটা বেশি পাওয়া যায় না বাসায় গেলে মাঝে মাঝে টাটকা নদীর মাছ খাওয়া হয়। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago 

এ ধরনের ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। শীতকালীন সবজি দিয়ে আপনি খুবই সুস্বাদু ভাবে ছোট মাছ চচ্চড়ি করেছেন। যা দেখতে খুবই লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

ভাই, প্রথম দিকে যে দুই-তিনবার বললেন, পালন শাক দিয়ে রেসিপি করেছেন... উপকরণ এও পালন শাক দেখলাম না, রেসিপিতেও দেখলাম না। আর শাকের নাম পালং, পালন না... আর ধাপ ১ এও বেশ কিছু ভুল রয়েছে। ঠিক করে নিবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

এরকম নদীর মাছের সবজি দিয়ে তৈরি রেসিপি সব সময় খেতে আমি অনেক বেশি পছন্দ করি ভাই। নদীর ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বেশকিছু সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করেছেন দেখে বেশ ভালো লাগলো। দেখতেও বেশ লোভনীয় লাগছে ।আর চচ্চড়িতে ধনিয়া পাতা দিলে এর স্বাদ আরো বেড়ে যায় ।বেশ ভালো লাগলো আপনার রেসিপিটি ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38