মজাদার শীতের সবজি ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার শীতের সবজি রেসিপি নিয়ে আসলাম। আসলে শীতের অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায়। আর এই সবজিগুলো খেতে খুবই মজা লাগে। যার কারণে আজকে আমি বাজারে গিয়েছিলাম সকালবেলা। আর বাজারে গিয়ে বিভিন্ন রকমের সবজি কিনে এনেছি। আর এই সবজিগুলো ভাজি করেছি। আসলে সবজি ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। যার কারণে শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকের এই রেসিপি তৈরি করেছি।আর এই সবজির মধ্যে আলু, বেগুন, টমেটো, গাজরও ছিল। যার কারণে এই ভাজি রেসিপি বেশি মজাদার হয়েছিল। আসলে আমার প্রিয় ফুলকপিও ছিল। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে বিভিন্ন রকমের সবজি বাজির রেসিপি শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


GridArt_20240117_115551705.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


GridArt_20240117_114643525.jpg

উপাদানপরিমাণ
১) আল২০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭)বেগুন১০০ গ্রাম।
৯)ফুলপকি১০০গ্রাম।
১০)গাজর১০০ গ্রাম।
১১)টমেটো১০০ গ্রাম।
মজাদার শীতের সবজি ভাজি রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240117_114837.jpgIMG_20240117_114757.jpg
  • মজাদার এই সবজি রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি এই সবজিগুলো সুন্দরভাবে কুচিকুচি করে কেঁটে নিয়েছি। আর বিভিন্ন রকমের সবজি একসাথে কেটে আমি এগুলো চুলার উপরে সিদ্ধ করার জন্য উঠিয়ে দিলাম।
ধাপ-২🍲
IMG_20240117_114902.jpgIMG_20240117_114849.jpg
  • তারপর আমি সকল ধরনের মসলা ও টমেটো দিয়ে নিলাম।তারপর অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20240117_114926.jpgIMG_20240117_114917.jpg
  • তারপরে আমি আস্তে আস্তে এগুলো ভালোভাবে মাখিয়ে দিলাম। আসলে এই সবজি রেসিপি যদি ভালো করে না মাখানো হয়। তাহলে পুড়ে যাবে, তাই বেশি করে তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম।
ধাপ-৪🍲
IMG_20240117_114951.jpgIMG_20240117_114938.jpg
  • কিভাবে আস্তে আস্তে খুব সহজে আমি এই সবজি রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। আসলে সবজি ভাজি রেসিপি করতে খুব বেশি সময় লাগে না এবং খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যায়। তাই শীতের বিভিন্ন রকমের সবজি রেসিপি তৈরি করে নিতে পেরে ভালো লাগছিলো
👇পরিবেশন🍲

GridArt_20240117_115610065.jpg

আমার প্রিয় এই সুস্বাদু সবজি রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। কারণ বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি করা। এতে অনেক পুষ্টি উপাদান ছিল। যার কারণে আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করলাম। আসলে শীতের মধ্যে সবজি রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। যার কারণে আমি এই সবজি দিয়ে ভাজি রেসিপি তৈরি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করি আমার সবজি ভাজি রেসিপি দেখে ভালো লাগবে। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সবজি আমারও খুব প্রিয় ।
আর যদি এরকম মজাদার ভাজি হয় তাহলে তো কোন কথাই নেই।
বিশেষ করে শীতের সকালে এরকম মজাদার ভাবির সাথে রুটি অথবা পরোটা খেতে সবথেকে বেশি মজা লাগে।
প্রস্তুত প্রণালী ফটোগ্রাফির সাথে দারুন উপস্থাপনা করেছেন খেতে খুব মজা হবে দেখেই বোঝা যাচ্ছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতের বিভিন্ন ধরনের সবজি আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রান্না করা শীতের সবজি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসপিটির কালার টা দারুণ হয়েছে। ধন্যবাদ ভাই রেসিপি টি শেয়ার করার জন্য।

 2 years ago 

এখানে শীতের সবজির মধ্যে আমার কাছে গাজর ফেভারিট গাজরের সালাদ বা গাজরের ভাজি দুইটাই আমার কাছে বেশ মজা লাগে। ভাজি রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে আর লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

শীতকালীন সবজি আমাদের মাঝে চমৎকারভাবে ভাজি করে দেখিয়েছেন, ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি দেখে। আমি এমনিতে শীতকালীন প্রত্যেকটা শাকসবজির পছন্দ করে থাকি। আর বেশ টাকা টাকা শাকসবজি পাওয়া যায় শীতের সময়।

 2 years ago 

ভাইয়া আপনি শীতকালীন সবজি দিয়ে খুবই মজাদার ভাজি রেসিপি তৈরি করেছেন। আমার কাছেও সবজি দিয়ে ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তারজন্য মাঝে মাঝেই খাওয়া হয়। শীতের সময় যেহেতু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। সেই সবজি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতের সবজি বেগুন, ফলকপি,টমেটো, গাজর দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি করেছেন আপনি।ভীষণ লোভনীয় লাগছে রেসিপিটি।শীতকালীন সবজি গুলো খেতে বরাবরই খুব ভালো লাগে। ধাপে ধাপে খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন। সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ

 2 years ago 

মজাদার শীতের সবজি ভাজি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশে অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

শীতকালীন সবজি একসাথে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনি এত সুন্দর করে শীতকালীন সবজির ভাজি করেছেন আর এই রেসিপি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38