মজাদার দেশি মুরগী মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আবারও মুরগির মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই মুরগির মাংস হলো দেশি মুরগির মাংস। আসলে দেশি মুরগির মাংস আমার খুবই প্রিয়। তাই আমি গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে এই দেশি মুরগি কেনার জন্য এবং গ্রামে গিয়ে দেখতে পেলাম আমার চাচাতো ভাই অনেকগুলো মুরগি পালন করছে। সে নিজেি এই দেশি মুরগি পালন করছে। তাই তার কাছ থেকে কিছু দেশি মুরগি কিনে এনেছি। আর এই মুরগিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেখান থেকে একটি মুরগির মাংস আপনাদের সাথে শেয়ার করলাম। আলু দিয়ে এই মুরগির মাংস ভুনা করেছি। আর এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আমার তৈরি করা এই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন দেখা শুরু করা যাক।


GridArt_20231127_213510781.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) মুরগি মাংস৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) আলু১/২ কেজি।
৮)কাঁচা মরিচ২৫ গ্রাম।
মজাদার দেশি মুরগী মাংসের রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20231127_210735.jpgIMG_20231127_210717.jpg
  • এই মজাদার দেশি মুরগি রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি মুরগিগুলো সুন্দরভাবে কেটে পিস পিস করে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে এবং অনেক সকল মসলা দিয়ে তেল দিয়ে মাখাতে লাগলাম।
ধাপ-২🍲
IMG_20231127_210814.jpgIMG_20231127_210752.jpg
  • তারপর কড়াইয়ের মধ্যে তেলে পেঁয়াজকুচি গুলো ভালো করে ভেজে নিলাম এবং ভেজে নেওয়ার পরে মাখনো মুরগির মাংস গুলো এই পিোয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম।
ধাপ-৩🍲
IMG_20231127_210906.jpgIMG_20231127_210850.jpg
  • সকল মসলা দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে, অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে এই মুরগির মাংস সিদ্ধ করতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20231127_210952.jpgIMG_20231127_210930.jpg
  • মুরগির মাংস যত ভালো সিদ্ধ হবে তত খেতে মজা। আর তাই আমি এই মুরগির মাংস ভালো করে কষিয়ে নিলাম।
ধাপ-৫🍲
IMG_20231127_211051.jpgIMG_20231127_211039.jpg
  • মুরগির মাংস কষিয়ে নেওয়ার পরে, তারপরে আবারো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৬🍲
IMG_20231127_210645.jpgIMG_20231127_210611.jpg
  • তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই ঝোল শুকিয়ে নেওয়ার পরে মজাদার এই রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। এভাবে আমি এই মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করলাম।
👇পরিবেশন🍲

IMG_20231127_213726.jpg

দেশি মুরগির ভুনা রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই এই রেসিপিটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর বাড়ির সবাই মিলে এই রেসিপিটি খেলাম। আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। আজকে সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

দেশি মুরগির মাংস খেতে সত্যি ই খুব মজার হয়।আপনি গ্রামে গিয়ে চাচাতো ভাইয়ের কাছ থেকে কিছু দেশি মুরগি এনে ফ্রিজে রেখে দিয়েছিলেন।তা থেকে একটি মুরগি দিয়ে রেসিপি শেয়ার করলেন। আপনি আলু দিয়ে দেশি মুরগির রেসিপি শেয়ার করলেন। খেতে ভীষণ মজার হয়েছিল আশাকরি।রেসিপিটি ভীষণ লোভনীয় হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

মজাদার দেশি মুরগী মাংসের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

দেশি মুরগির মাংস খেতে কার না ভালো লাগে। আমার জানা মতে দেশি মুরগির মাংস পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া অনেক মুশকিল। দেশি মুরগির মাংস সবার কাছে ভীষণ ভালো লাগে।আমিও দেশি মুরগির মাংস খেতে পছন্দ করি।আপনি সুন্দর ভাবে রেসিপি টি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

দেশি মুরগির মাংস আমার খুব পছন্দের। আসলে দেশি মুরগির মাংস খেতে বেশ লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মজাদার দেশি মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন। আপনার মাংসের কালার দেখে খুব ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago 

দেশি মুরগির মাংস এভাবে রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপির কালার টাও খুব সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মজাদার দেশি মুরগী মাংসের রেসিপি। আসলে দেশি মুরগির মাংস খেতে প্রত্যেকটা মানুষের কাছেই বেশ ভালো লাগে। আমার কাছে মুরগির মাংসের কষানো গোস খেতে সব থেকে বেশি ভালো লাগে। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু লাগবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

মুরগির মাংস খেতে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি। আর তা যদি দেশী মুরগির মাংস হয় তাহলে তো আর কোন কথাই নেই৷ দেশে মুরগির মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে তা আমরা সকলেই জানি৷ আর আপনি যে যেভাবে এই মাংসের রেসিপিটি তৈরি করেছেন তা দেখে একদম লোভনীয় মনে হচ্ছে৷ আর আমি চেষ্টা করব খুব শীঘ্রই এরকম একটা রেসিপি তৈরি করে দেখার ৷

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

দেশি মুরগির মাংসের স্বাদ বেশি হয়ে থাকে। আমার অনেক পছন্দের। দেশি মুরগির দাম টাও সেইজন‍্য বেশি। দেশি মুরগির মাংসের রেসিপি টা বেশ চমৎকার তৈরি করেছেন ভাই। রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। পাশাপাশি রেসিপি টার প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

বর্তমান সময়ে মানুষ বয়লার মুরগির থেকে দেশি মুরগি অনেক বেশি পছন্দ করে। খুবই মজাদার এবং লোভনীয় একটি দেশি মুরগির মাংস রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাসায় মাঝে মাঝেই দেশি মুরগির মাংস রান্না করা হয় তবে বয়লার মুরগীটা একটু বেশি। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল,শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌻🌹

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39