সুস্বাদু ও মজাদার চিংড়ি রোস্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা কমবেশি সকলেই রোস্ট খেতে পছন্দ করি, আর এই রোস্ট আমরা মুরগির মাংস দিয়ে তৈরি করে থাকি। আমরা সবাই মুরগির মাংসের রোস্ট খেয়েছি এবং মাঝে মধ্যে আমরা তৈরি করেছি। তবে কখনও চিংড়ি মাছের রোস্ট রেসিপি তৈরি করা হয়নি। আর চিংড়ি মাছের রোস্ট রেসিপি আমার কাছে একদম নতুন মনে হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে এই চিংড়ি মাছের রোস্ট রেসিপি তৈরি করব। তবে বাজারে গিয়ে আমি চিংড়ি মাছের দাম শুনে যেন রীতিমতো হতাশ হয়ে গেছি। আমাদের এই যমুনা নদীর চিংড়ি মাছ ২৪০০ টাকা কেজি সত্যিই আমি অবাক হয়ে গেছি, যার কারণে আমি কিনিনি, তবে চিংড়ি কিনেছি বারোশো টাকা কেজি করে।একটু ছোট ছোটরছিলো।তাই ৩০০ গ্রাম কিনে নিয়ে আসলাম। আর এই চিংড়ি কিনে এনে আজকে মজাদার আমার প্রিয় অনেক স্বাদের চিংড়ির রোস্ট রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি আমার ইউনিক রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে।

IMG_20230430_204052.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) চিংড়ি মাছ৩০০গ্রাম।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭)কাঁচা মরিচ০৮টি।
৮)পিঁয়াজ১০ টি।
৯)টক দইপরিমানমতো ।
১০)রোস্ট মসলাপরিমানমতো
১১)ঘিপরিমানমতো।
সকল উপকরণ নিয়ে সুস্বাদু ও মজাদার চিংড়ি রোস্ট রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230430_203026.jpgIMG_20230430_203007.jpg
  • চিংড়ি মাছের রোস্ট রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি চিংড়ি মাছ গুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে, উপরে চিংড়ির খোসা গুলো ছাড়িয়ে নিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20230430_203136.jpgIMG_20230430_203116.jpg
  • তারপরে কড়াই এর মধ্যে আমি তেল ঢেলে দিলাম, এই তেল গরম হলে সেই গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছের পিস গুলো ভালভাবে ভাজতে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20230430_203308.jpgIMG_20230430_203156.jpg
  • কড়াই এর মধ্যে গরম তেলে চিংড়ি মাছের পিস গুলো ভালভাবে ভেজে নেওয়ার পরে, একটি পাত্রে আমি সেই ভাজি করা পিস গুলো তুলে রেখে দিলাম।
ধাপ-৪🍲
IMG_20230430_203353.jpgIMG_20230430_203244.jpg
  • তারপরে কড়াই এর মধ্যে আমি পিঁয়াজ কুচি কুচি গুলো ঢেলে দিয়ে তার মধ্যে পিঁয়াজ কুসি কুসি গুলো ভালো করে ভাজতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20230430_203511.jpgIMG_20230430_203450.jpg
  • এই কড়াই এর মধ্যে আমি রোস্টের মশলা, আদা এবং অন্যান্য রোস্ট এর উপাদান দিয়ে একটু পানি দিয়ে ঝোল করে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৬🍲
IMG_20230430_203555.jpgIMG_20230430_203526.jpg
  • তারপরে রোস্টের মশলার মধ্যে আমি ভাজি করা চিংড়ি মাছের পিস গুলো দিয়ে মাখাতে লাগলাম।
ধাপ-৭🍲
IMG_20230430_203654.jpgIMG_20230430_203638.jpg
  • তারপরে এই রেসিপির মধ্যে আমি অল্প পরিমাণে টক দই দিয়ে আর একটু পানি দিয়ে ঝোল করে জ্বাল দিতে লাগলাম।
শেষের-ধাপ🍲
IMG_20230430_203728.jpgIMG_20230430_203715.jpg
  • তারপরে ঝোল শুকিয়ে আসলো এবং রোস্ট এর রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। সত্যিই চিংড়ি মাছের এই মজাদার রেসিপির শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর রোস্ট এর কালার আসাতে আমার খুবই ভালো লাগছে।
👇পরিবেশন🍲

IMG_20230430_204107.jpg

অবশেষে আমি চিংড়ি মাছের সুস্বাদু রোস্ট রেসিপি তৈরি করতে পেরেছি। সত্যিই এই চিংড়ি মাছের রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর খেতেও খুবই মজাদার হয়েছিল। চিংড়ি মাছের রেসিপি আমি প্রথম তৈরি করলাম। আর চিংড়ি মাছের রেসিপি খেতে এত মজা হবে সেটা আমি কল্পনাও করিনি। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমার প্রিয় এই নতুন রেসিপি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি এই রোস্ট রেসিপি দেখে আপনাদেরও ভাল লাগবে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের মাঝে হাজির হবো ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণসুস্বাদু ও মজাদার চিংড়ি রোস্ট রেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

বড় সাইজের চিংড়িগুলোর এমনিতেই অনেক দাম কিন্তু ২৪০০ টাকা অনেক বেশি মনে হলো। তাছাড়া মুরগির রোস্ট অনেক খেয়েছি। চিংড়ির রোস্ট এর নাম প্রথম শুনলাম। আপনার চিংড়ি রোস্ট রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। কালারও খুব লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 
 3 years ago 

ওয়াও সকাল সকাল সুস্বাদু ও মজাদার চিংড়ি রোস্ট রেসিপি। দেখি তো খেতে ইচ্ছে হচ্ছে এই ধরনের রেসিপি খাওয়া হয়নি কিন্তু চিংড়ি আমার অনেক প্রিয় একটি মাছ। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। প্রতিটি ধাপ অসাধারণভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি বলেছেন ভাইয়া সবাই মুরগী দিয়েই রোস্ট তৈরি করে কিন্তু চিংড়ি দিয়ে এভাবে রোস্ট করা যায় জানা ছিল না।আর দাম নিয়ে কিছু বলার নেই। বর্তমান চিংড়ি কেনো সব কিছুর দাম অনেক। যাইহোক আপনার চিংড়ি রোস্ট দেখে লোভ লেগে গেল। একদিন অবশ্যই তৈরি করব।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

চিংড়ি মাছ ২৪০০ টাকা কেজি সত্যিই আমি অবাক হয়ে গেছি

আরে ভাই শুনে আমিও তো অবাক হয়ে গিয়েছি যে চিংড়ি মাছের এত দাম। তবে দাম যাই হোক রেসিপিটা কিন্তু অনেক মজার হয়, কারণ চিংড়ি মাছ মানে মজার রেসিপি যেমন আজকে শেয়ার করা আপনার এই রেসিপিটা অনেক লোভনীয় লাগছে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

চিংড়ির রোস্ট আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক মজাদার। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটি ট্রাই করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

যদিও চিংড়ি মাছ খেতে আমি ছোটবেলা থেকে পছন্দ করি না কিন্তু আপনার চিংড়ি রোস্ট রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে এবং আপনারা সবাই মিলে বেশ মজা করে খেয়েছেন। আমার তো এমনিতেই খুবই লোভ লেগে গিয়েছে আপনার চিংড়ি মাছের এরকম একটা লোভনীয় রেসিপি দেখে। যদিও খেতে পছন্দ করি না কিন্তু আপনার রেসিপির মাধ্যমে দেখে খুবই খেতে ইচ্ছে করতেছে। বেশ মজা করে খেয়েছিলেন দেখে বুঝতে পারছি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই চিংড়ি মাছের দাম শুনে তো চোখ কপালে উঠে গেছে আমার।।
আমাদের এদিকে অবশ্য এত দাম না ৬-৭০০ টাকা অথবা ৮০০ টাকা কেজি হলে এরকম চিংড়ি পাওয়া যায়।।
যাহোক চিংড়ি 🍤🦐 রেসিপিটি কিন্তু দারুণভাবে প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখেই লাভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার তৈরি রেসিপি দেখে তোমার জিভেতে জল এসে যাচ্ছে। মজাদার চিংড়ির রোস্ট রেসিপি নিশ্চয়ই বেশ সুন্দর হয়েছিল খাইতে। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

আমার মন্তব্যে সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38