আলু ও বেগুন দিয়ে পাবদা ও টেংরা মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আলু বেগুন দিয়ে সুস্বাদু পাবদা ও টেংরা মাছের রেসিপি তৈরি করেছি। এই পাবদা ও টেংরা মাছ আমার খুবই প্রিয়। আর আমি আজকে বেগুন, আলু কুচি কুচি করে কেটে এই সুস্বাদু রেসিপি তৈরি করেছি। আসলে আলু, বেগুন দিয়ে এভাবে রেসিপি তৈরি করে খেতে খুবই মজাদার হয়। তাই এই রেসিপিটি আমার কাছে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেকটাই ভালো লাগছে। নদীর টেংরা মাছের সাথে এই পাবদা মাছের রেসিপি খেতে খুবি মজাদার লাগে। তাই আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করলাম।


GridArt_20230807_085049990.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) পাবদা মাছ২০০গ্রাম ।
২) টেংরা মাছ১০০ গ্রাম।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭)কাঁচা মরিচ০৮টি।
৮)পিঁয়াজ১০ টি।
৯)মরিচের গুঁড়াপরিমানমতো।
১০)বেগুন১০০ গ্রাম।
১১)আলু৫০ গ্রাম।
সকল উপকরণ নিয়ে আলু ও বেগুন দিয়ে পাবদা ও টেংরা মাছের সুস্বাদু রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230807_084735.jpgIMG_20230807_084718.jpg
  • প্রথমেই এই মজাদার রেসিপি তৈরি করার জন্য পবদা ও টেংরা মাছ ভালো করে জ্বাল দিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20230807_084808.jpgIMG_20230807_084752.jpg
  • তারপর কড়াইয়ের মধ্যে মরিচের গুড়া, ও অন্য অন্য মসলা দিয়ে আলু ও বেগুনের সবজি মাখিয়ে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20230807_084831.jpgIMG_20230807_084820.jpg
  • সবজি গুলো সিদ্ধ করা হয়ে গেলে, পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে আমি আবারো জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20230807_084916.jpgIMG_20230807_084844.jpg
ধাপ-৫🍲
IMG_20230807_084942.jpgIMG_20230807_084930.jpg
  • তারপর এই সবজি রেসিপির মধ্যে আমি জ্বাল দেওয়া পাবদা ও টেংরা মাছগুলো দিয়ে দিলাম।
👇পরিবেশন🍲

GridArt_20230807_085024446.jpg

  • তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়া আমি ঝোল শুকিয়ে নিলাম। খুব মজাদার এই পাবদা ও টেংরা মাছের শেষর ধাপে এসে পৌঁছালাম।

আলু বেগুন দিয়ে মজাদার টেংরা ও পাবদা মাছের সুস্বাদু রেসিপি তৈরি করার কারণে আমার খুবই ভালো লেগেছে। আর এই রেসিপিটি সত্যি অনেক মজাদার হয়েছিল। কারণ আলু বেগুনের সাথে পাবদা আজও টেংরা মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়। তাই আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সুস্বাদু এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে মজাদার রেসিপি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি ভীষণ ভাল লাগলো। পাবদা মাছ আর টেংরা মাছ বেশ মজার মাছ। আপনি যেহেতু বেগুন আলু দিয়ে রান্না করেছেন নিশ্চয় খেতে অনেক মজার হবে।

 3 years ago 

আলু ও বেগুন দিয়ে পাবদা মাছ ও টেংরা মাছের রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। টেংরা মাছ আমার অনেক প্রিয়। বেগুন দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আপনি খুব চমৎকার ভাবে রন্ধন প্রণালী শেয়ার করেছেন।

 3 years ago 

ভাইয়া আপনি অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে পাবদা ও টেংরা দু'টো মাছ আমার অত্যন্ত পছন্দের। আপনার এই রেসিপিতে সবজি হিসেবে আলুর ব্যবহারটা আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আলু ও বেগুন দিয়ে পাবদা ও টেংরা মাছের সুস্বাদু রেসিপিটি এবার আপনার মাধ্যমে দেখতে পেলাম। আসলে এক সঙ্গে পাবদা ও টেংরা দিয়ে এর আগে কখনও রেসিপি তৈরি করে খাওয়া হয়নি।তবে আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর ও সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু ও বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি টি খুবই ভালো লাগলো ভাইয়া। এমনি তেই পাবদা মাছ আমার খুবই পছন্দ। তাই পাবদা মাছের যেকোনো রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আলু ও বেগুন দিয়ে পাপদা ও টেংরা মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। যদিও আমি পাবদা মাছ খেতে তেমন পছন্দ করি না।তবুও আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।

 3 years ago 

আলু বেগুন মাছ দিয়ে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে আলু বেগুন পাবদা মাছ দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আলু বেগুন দিয়ে যে কোন মাছের ঝোল করলে সেটি খেতে খুবই সুস্বাদু লাগে । আর নদীর মাছ হলে তো কোন কথাই নেই । আপনি আজ আলু বেগুন দিয়ে টেংরা ও পাবদা মাছের রেসিপি করেছেন যেটা দেখে বেশ ভালো লাগলো। অবশ্য এ দুটি মাছ কখনো একসঙ্গে রান্না করে খাওয়া হয়নি। তবে দুটি মাছের স্বাদ প্রায় একই ।তাই একসঙ্গে রান্না করলেও সমস্যা নেই ।বেশ ভালো লাগলো ।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38