মজাদার মুচমুচে চিনির খুরমা রেসিপি// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমি কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম। বাজারে মিষ্টির দোকানের পাশে দেখতে পেলাম একভাই খুরমা বানিয়ে বিক্রি করচ্ছে। আর তার খুরমাবানানোর দৃশ্য গুলো দেখতে ছিলাম আর আমি ভাবতেছিলাম এগুলো যদি বাসায় স্বাস্থ্যকর ভাবে তৈরি করা যায়, তাহলে অনেক ভালো হবে। তাই আমি এই খুরমা রেসিপি বানানো সিদ্ধান্ত নিয়েছিলাম।তখন থেকেই ইচ্ছা ছিল আমি বাসায় স্বাস্থ্যকর ভাবে এই খুরমা রেসিপি তৈরি করব।আর চিনি দিয়ে এই খুরমা রেসিপি খেতে খুব মজা লাগে। তাই আমি আজকে চিনি দিয়ে মজাদার আমার প্রিয় এই খুরমা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাসায় স্বাস্থ্যকর ভাবে এই খুরমা রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর এই রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে নিজের তৈরি জিনিস গুলো খেতে খুবই ভালো লাগে, কারণ এগুলো বাসায় আমি ভালো ভাবে তৈরি করেছি। বাজারে একো স্বাস্থ্যকর ভাবে তৈরি করা হয় না। তো বন্ধুরা চলুন আজকে রেসিপিটি দেখা শুরু করা যাক।

মজাদার মুচমুচে চিনির খুরমা রেসিপি


GridArt_20230125_170117873.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) আটা৩ কাপ।
২) বেসন১ কাপ।
৩) চিনি১/২ কেজি।
৪) লবণপরিমানমতো।
৫)সয়াবিন তেল৩০০ গ্রাম।
সকল উপকরণ নিয়ে মজাদার মুচমুচে চিনির খুরমা রেসিপি তৈরি শুরু করে দিলাম,যেভাবে তৈরি করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230125_141429.jpgIMG_20230125_141409.jpg

বেসন ও আটা দিয়ে মজাদার খুরমা রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি বেসন ও আটা হালকা গরম পানির মধ্যে গুলিয়ে বলের মত করে নিলাম।

ধাপ-২🍲
IMG_20230125_141505.jpgIMG_20230125_141449.jpg

তারপর আমি এই গুলানো আটা দিয়ে রুটি পিঠার মত তৈরী করে, ছুরি দিয়ে খুরমার পিস পিস করে কেটে নিলাম।

ধাপ-৩🍲
IMG_20230125_141558.jpgIMG_20230125_141520.jpg

তারপর কড়াই এর মধ্যে তেল গরম করে নিয়ে, এই খুরমার পিস গুলো তেলে ভাজতে লাগলাম।

ধাপ-৪🍲
IMG_20230125_165802.jpgIMG_20230125_165752.jpg

গরম তেলের ভিতরে এই খুরমা গুলো ভালো করে ভেজে নিলাম।

ধাপ-৫🍲
IMG_20230125_165831.jpgIMG_20230125_165818.jpg

তারপরে তেলেভাজা এই খুরমা গুলো একটি বাটিতে রেখে দিলাম।

ধাপ-৬🍲
IMG_20230125_165904.jpgIMG_20230125_165842.jpg

তারপর কড়াইয়ের মধ্যে আমি চিনি জ্বাল দিয়ে রস করে নিলাম।তার মধ্যে ভাজি করা খুরমা গুলো ঢেলে দিলাম।

শেষের-ধাপ🍲
IMG_20230125_165933.jpgIMG_20230125_165919.jpg

তারপর আস্তে আস্তে জ্বাল দিলাম এবং খুরমা গুলো আমি নাড়তে লাগলাম। এভাবে চিনির রসের সাথে খুরমা গুলো মাখিয়ে মজাদার রেসিপি তৈরি করলাম।

👇পরিবেশন🍲

GridArt_20230125_170130472.jpg

মজাদার মচমচে চিনির খুরমা রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে বাসায় এই স্বাস্থ্যকর ভাবে খুরমা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে আমার এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, তো বন্ধুরা আজ এ পর্যন্ত, পরবর্তীতে ভিন্ন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,এই দোয়া রইলো।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণমজাদার মুচমুচে চিনির খুরমা রেসিপি
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

ঠিকই বলেছেন বাহিরে অস্বাস্থ্যকর খাবারের থেকে নিজে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। বাহিরের কেনা খুরমা খেয়েছি। তবে বাসায় তৈরি করে কখনো খাওয়া হয়নি। যাইহোক আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম বাসায় এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। ধন্যবাদ আপনাকে মজাদার মুচমুচে খুরমা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

চিনির খুরমা আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে ভাইয়া। রেসিপিটি দেখে আমার লোভ সামলাতে পারছিনা। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে রেখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই ধরনের জিনিসগুলো বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো। কারণ যখন এগুলো বাজারে বিক্রয় করা হয় সেটা বেশিরভাগ সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। এই ধরনের চিনির খুরমা গুলো খেতে সত্যি অনেক ভালো লাগে।

 3 years ago 

এই খুরমা আমার অনেক পছন্দের একটি খাবার।মিষ্টি জাতীয় যেকোনো খাবারই ভালো লাগে।এগুলো একটু বেশিই ভালো লাগে ।তবে বাসায় কখনও তৈরি করা হয়নি আমার।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে সহজ রেসিপিটি।একদিন বাসায় ট্রাই করবো।ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

বাহ্!খুব মজাদার একটি রেসিপির তৈরি করেছেন।দেখতে খুব মজাদার।খেতে একেবারে মুচমুচে 😋দেখেই খেতে ইচ্ছে করছে। আমার কাছে আপনার তৈরি রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি মুচমুচে চিনির খুরমা রেসিপি তৈরি করেছেন যা দেখে তো এখন খুবই খেতে ইচ্ছে করছে। এরকম মুচমুচে রেসিপিগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। রেসিপির কালার কম্বিনেশনও দেখছি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখেই বুঝতে পারছি খুবই মজা করে খেয়েছেন। এরকম মুচমুচে খুরমা গুলো গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে। এক কথা অসাধারন ছিল বলতে গেলে।

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago (edited)

বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার থেকে বাড়িতে স্বাস্থ্যকর খাবার তৈরি করে খাওয়ার স্বাদই অন্যরকম। চিনির খুরমা আমার খুবই পছন্দের একটি খাবার। দেখে বোঝা যাচ্ছে একদম মুচমুচে হয়েছে খেতে। কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65459.19
ETH 1894.72
USDT 1.00
SBD 0.39