সুস্বাদু ও মজাদার চিংড়ি মাছের কোরমা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি সকাল বেলা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুর সাথে দেখা হয়ে অনেক আনন্দ মুহূর্ত উপভোগ করলাম। আর বন্ধুর সাথে মাছের বাজারে গিয়েছি। মাছের বাজারে গিয়ে দেখতে পেলাম টাটকা টাটকা চিংড়ি মাছ রয়েছে। আর বন্ধুও এই চিংড়ি মাছ কিনল। তাই বন্ধু মাছ কেনা দেখে আমিও চিংড়ি মাছ কিনলাম। আর এই চিংড়ি মাছ খেতে খুবই মজা লাগে। তাই আজকে ভাবলাম চিংড়ি মাছের কোরমা রেসিপি তৈরি করবো।আর এই কোরমার রেসিপি আমার খুবই প্রিয়। এর আগে আমি একদিন কোরমা রেসিপি খেয়েছি।তখন আমার ছোট মামা তৈরি করেছিলো। আর আমি শিখে নিয়ে ছিলাম।তাই আজকে আমরা তৈরি করা মজাদার এই চিংড়ি কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে।


IMG_20230623_013155.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) চিংড়ি মাছ২৫০গ্রাম।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭)কাঁচা মরিচ০৮টি।
৮)পিঁয়াজ১০ টি।
৯)টক দইপরিমানমতো ।
সকল উপকরণ নিয়ে সুস্বাদু ও মজাদার চিংড়ি মাছের কোরমা রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230623_011137.jpgIMG_20230623_011125.jpg
  • মজাদার এই চিংড়ি মাছের কোরমা রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এবং তেল নিয়ে কড়ায়ের মধ্যে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজতে লাগলাম।
ধাপ-২🍲
IMG_20230623_011212.jpgIMG_20230623_011201.jpg
  • চিংড়ি মাছ গুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20230623_011239.jpgIMG_20230623_011228.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি কুচি গুলো ভালো করে তেলে ভাজতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20230623_011309.jpgIMG_20230623_011257.jpg
  • তারপরে কড়াই এর মধ্যে সকল মসলা নিলাম এবং টক দুধও নিলাম, নিয়ে আমি ভালো করে মাখাতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20230623_011341.jpgIMG_20230623_011325.jpg
  • কড়াই এর মধ্যে সকল মসলা নিয়ে ভালো কর মাখিয়ে আমি চিংড়ি মাছের কোরমা রেসিপি ঝোল তৈরি করে নিলাম।
ধাপ-৬🍲
IMG_20230623_011404.jpgIMG_20230623_011354.jpg
  • তারপর তেলে ভাজি করা চিংড়ি মাছের পিসগুলো, আমি এই কোরমা রেসিপি ঝোলের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম।
শেষের-ধাপ🍲
IMG_20230623_011430.jpgIMG_20230623_011419.jpg
  • তারপরে পরিমাণমতো অল্প পানি দিয়ে ঝোল করে আমি এই সুস্বাদু চিংড়ি মাছের কোরমা রেসিপি জ্বাল দিতে লাগলাম। অবশেষে আমি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার খুবই ভালো লাগছে।
👇পরিবেশন🍲

GridArt_20230623_013030914.jpg

চিংড়ি মাছের সুস্বাদু এই কোরমা রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে আমি নিজে প্রথম কোরমা রেসিপি তৈরি করেছি। আর এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছোট মামার কাছ থেকে এই কোরমা রেসিপি আমি শিখিয়ে নিয়েছিলাম। যার কারণে আজকে আমি নিজে তৈরি করতে পেরেছি। আর নিজে তৈরি করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। তাই এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সে জন্য আমার বাংলা ব্লগ পরিবারের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আরো মজাদার রেসিপি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণসুস্বাদু ও মজাদার চিংড়ি মাছের কোরমা রেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

তাহলে আপনি অনেক দিন পরে বন্ধুদের সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুর মাছ কিনা দেখে আসলে নিজেরা মাছ কেনার ইচ্ছে হয়েছে এটা জেনে খুবই ভালো লাগলো। চিংড়ি মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে তবে আপনার মত করে এরকম ভাবে চিংড়ি মাছের কোরমা কখনো তৈরি করে খাওয়া হয়নি। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই, বন্ধুর সাথে গিয়ে টাটকা টাটকা চিংড়ি মাছ কিনে এনে, মামার শিখানো রেসিপি অনুসরণ করে আপনি খুবই মজার ও সুস্বাদু চিংড়ি মাছের কোরমা রেসিপি তৈরি করেছেন। চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। সে ছোট চিংড়ি হোক কিংবা বড় চিংড়ি হোক না কেন চিংড়ি মাছের প্রতি আমার ভীষণ লোভ কাজ করে। আর হ্যাঁ ভাই, আমরা চিংড়ি মাছের কোরমা রেসিপি তৈরি করলে কখনো হলুদ ব্যবহার করি না। তবে আপনি হলুদ ব্যবহার করার কারণে রেসিপির কালার টা খুবই লোভনীয় লাগছে। খুবই সুস্বাদু ও মজার রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

চিংড়ি মাছের কোরমা আমারও খুব ভালো লাগে। অনেকদিন হয়ে গেল চিংড়ি মাছের কোর্মা খাওয়া হচ্ছে না। ভাই আমি কখনো চিংড়ি মাছের কোরমা তে হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া ব্যবহার করেনি। আপনার কাছে নতুন ভাবে শিখে নিলাম। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাইয়া চিংড়ি মাছগুলো দেখে তো একদম জিভে জল চলে এসেছে। সকাল সকাল বাজারে গিয়ে টাটকা চিংড়ি মাছ কিনে রান্না করেছেন। আপনি আপনার ছোট মামার থেকে এই রেসিপি শিখেছেন জেনে ভালো লাগলো। রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার খুবই পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন যা দেখে খুবই খেতে ইচ্ছে করছে। চিংড়ি মাছের কোরমা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। সেই চিংড়ি মাছের কোরমা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে তো কোন কথা নেই। আপনি আপনার ছোট মামার কাছ থেকে এই কোরমা রেসিপি শিখে নিয়েছিলেন এটা জেনে ভালো লাগলো। যার কারনে আপনি নিজে এটি তৈরি করতে পেরেছেন। বুঝতে পারছি খুব বেশি মজা করে খাওয়া হয়েছিল রেসিপিটা, আর অনেক সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছিল।

 3 years ago 

মুরগির মাংসের কোরমা, ডিমের কোরমা অনেক বার খেয়েছি কিন্তু কখনো চিংড়ি মাছের কোরমা খাওয়া হয়নি।আপনার তৈরি করা চিংড়ি মাছের কোরমা রেসিপি টি দেখেই খুবই লাগলো। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক অনেক সুস্বাদু হবে।সুন্দর লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

আপনার চিংড়ি মাছের কোরমা রেসিপি টা দেখে আমার তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। যদিও আমি চিংড়ি মাছ খেতে পছন্দ করি না, কিন্তু আপনার রেসিপির মাধ্যমে দেখে লোভ লেগে গিয়েছে। মনে হচ্ছে খুবই মজা করে খাওয়া হয়েছিল চিংড়ি মাছের কোরমা রেসিপি। রেসিপির কালার কম্বিনেশনটাও অনেক বেশী সুন্দর হয়েছে। উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর ভাবে তুলে ধরলেন দেখে ভালো লাগলো। যে কেউ খুব সহজে এটি তৈরি করতে পারবে।

 3 years ago 

চিংড়ি মাছ এমন একটি মাছ যে কোন ভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এছাড়া যে কোনো সবজির সাথে বেশ ভসল মানাই বলতে হয় চিংড়ি মাছ। আপনি বেশ মজার করে চিংড়ি মাছের কোরমা তৈরি করেছেন দেখে অনেক লোভনীয় লাগতেছে। অসাধারণ একটি রেসিপি শেয়ার করলেন আজকে আপনি ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো দেখতেছি খুব চমৎকার চিংড়ি মাছের কোরমা রেসিপি করেছেন। চিংড়ি মাছ খেতে আমার কাছে এমনি অনেক ভালো লাগে। যদিও এর আগে আপনার মামা তৈরী করেছিল চিংড়ি মাছের কোরমা রেসিপি ওই সময় খেয়েছেন। এই কারণে রেসিপি আপনি এখন নিজে তৈরি করেছেন।সত্যি বলতে এই ধরনের রেসিপি গুলো খেতে পারলে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38