🐳আমার বাংলা ব্লগ //🐟সুস্বাদু লাউ দিয়ে বোয়াল মাছের রেসিপি 🐟@rayhan111🍖🥩 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ5 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।🤝

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @rayhan11🇧🇩

বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে। আজ আমি আমার প্রিয় বোয়াল মাছের রেসিপি তৈরি করেছি। এই বোয়াল মাছ আমার অনেক প্রিয়,লাউ দিয়ে বোয়াল মাছের রেসিপি খেতে খুব সুস্বাদু।

আমাদের সিরাজগঞ্জে যমুনা নদীতে বোয়াল মাছ অনেক পাওয়া যায়। আর এই নদীর বোয়াল মাছ গুলো খেতে খুবই মজা লাগে। বোয়াল মাছ খুব একটা পাওয়া যায় না, তাই বোয়ল মাছ বাজারে চাহিদা বেশি। লাউ দিয়ে বোয়াল মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। তাই আজকে আমি বোয়াল মাছ লাউ দিয়ে রান্না করেছি।

👇সুস্বাদু বোয়াল মাছের রেসিপি 🐟👇

IMG_20211207_051135.jpg

বাঙালির ঐতিহাসিক রেসিপি লাউ দিয়ে বোয়াল মাছ। এই রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি,জানিনা আমার রেসিপি কতটা সুস্বাদু হয়েছে। তবে রেসিপি তৈরি করতে পেরে। আমি আনন্দিত।

প্রয়োজনীয় উপকরণ🐟

1638811939-picsay.jpg

উপাদানপরিমাণ
১) বোয়াল মাছ১ কেজি ৪০০গ্রাম
২) পেঁয়াজ কুচি১০ টি।
৩) মরিচের গুঁড়াপরিমানমতো।
৪) হলুদের গুঁড়াপরিমানমতো।
৫) জিরা বাটাপরিমানমতো।
৬) রসুন বাটাপরিমানমতো।
৭) আদা বাটাপরিমানমতো।
৮) মসলা বাটাপরিমানমতো।
৯) লবণপরিমানমতো।
১০)সয়াবিন তেল৩০০ গ্রাম।
১২)কাঁচা মরিচ১২টি।
১৩)লাউ১টি ।

বোয়াল মাছের রেসিপি তৈরি করার জন্য, আমি সকল উপকরণ নিয়ে বোয়াল মাছের রেসিপি তৈরি করা শুরু করে দিলাম।

ধাপ👇১ 🐟

IMG_20211206_230850.jpg

বোয়াল মাছের রেসিপি তৈরি করার জন্য আমি বোয়াল মাছ পিস পিস করে কেঁটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম।

ধাপ👇২ 🐟

IMG_20211206_231214.jpg

তারপরে আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে ভাজতে লাগলাম।

ধাপ👇৩ 🐟

IMG_20211206_231237.jpg

পেঁয়াজ-মরিচ কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে ভাজলাম।

ধাপ👇৪ 🐟

IMG_20211206_231250.jpg

তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেছে।

ধাপ👇৫ 🐟

SAVE_20211206_201651.jpg

এই পেঁয়াজ ভাজির মধ্যে পরিমাণমতো পানি নিয়ে একটু ঝল ঝল করে নিলাম।

ধাপ👇৬ 🐟

SAVE_20211207_050059.jpg

তারপরে বল মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে এই পেঁয়াজ বাজির মধ্যে ভুনা করে নিলাম।

ধাপ👇৭🐟

SAVE_20211207_050116.jpg

পেঁয়াজ ভাজির মধ্যে বোয়াল মাছ গুলো আগে ভুনা করে নিলাম।

ধাপ👇৮ 🐟

IMG_20211206_231856.jpg

বোয়াল মাছ ভুনা করা হয়ে গেছে,তাই একটি পাত্রে রেখে দিলাম।

ধাপ👇৯🐟

IMG_20211206_230956.jpg

তারপরের আমি লাউটি আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম।

ধাপ👇১০ 🐟

IMG_20211206_231013.jpg

কড়াই এর মধ্যে লাউগুলো দিয়ে পরিমানমত হলুদ মরিচ এবং লবণ দিয়ে জ্বাল দিতে লাগলাম।

ধাপ👇১১ 🐟

IMG_20211206_231026.jpg

একটু পানি দিয়ে লাউয়ের তরকারি ঝল ঝল করে নিলাম।

ধাপ👇১২ 🐟

IMG_20211206_231103.jpg

তারপরে লাউয়ের এই তরকারির মধ্যে আমি বোয়াল মাছের পিস গুলো দিয়ে দিলাম।

ধাপ👇১৩ 🐟

IMG_20211206_231119.jpg

বোয়াল মাছের পিস গুলো দেওয়ার পরে আমি এই রেসিপিটিতে আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।

🐟👇শেষের ধাপ👇 🐟

IMG_20211206_231147.jpg

অবশেষে আমি সুস্বাদু ও মজাদার লাউ দিয়ে বোয়াল মাছের রেসিপি শেষের ধাপে এসে পৌঁছেছি। এই শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার খুবই ভালো লাগছে। লাউ দিয়ে বোয়াল মাছ খেতে অনেক মজা। এই রেসিপিটি আমি শিখিয়েছিলাম আমার আম্মার কাছ থেকে।আজকে আমি তৈরি করতে পরে আনন্দিত।

🐟👇পরিবেশন👇 🐟

1638832222-picsay.jpg

অবশেষে লাউ দিয়ে মজাদার বোয়াল মাছের রেসিপি তৈরি করতে পেরেছি, রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। অনেক সুস্বাদু মনে হচ্ছে, আসলে বাঙ্গালী লাউ দিয়ে বোয়াল মাছের রেসিপি খেতে খুবই পছন্দ করে। তাই আজকে রেসিপিটা তৈরি করে তার সাথে একটি ছবিসহ আপনাদের মাঝে শেয়ার করলাম।

লাউ দিয়ে বোয়াল মাছের রেসিপি কেমন হয়েছে জানাবেন এবং পরবর্তীতে যেন আরো ভালো ভালো রেসিপি তৈরি করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন।সবাইকে অনেক ধন্যবাদ।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণসুস্বাদু লাউ দিয়ে বোয়াল মাছের রেসিপি 🐟
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 5 years ago 

বোয়াল মাছ আমার খুবই প্রিয়। আপনি খুব সুন্দর করে লাউ দিয়ে বোয়াল মাছের রেসিপি তৈরি করেছেন। সত্যিই আপনার রেসিপি দেখতে একদম লোভনীয় লাগছে। লাউ দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর যদি হয় বোয়াল মাছ তাহলে খেতে আর বেশি ভালো লাগে। বেশ কিছুদিন হল বোয়াল মাছ খাওয়া হয় না আপনার এই রেসিপি দেখে বোয়াল মাছ খেতে ইচ্ছে করছে ভাইয়া। দারুন লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 5 years ago 

শীতকালীন সবজির মধ্যে লাউ অন‍্যতম প্রধান সবজি। লাউ আমার অত‍্যন্ত পছন্দের একটি সবজি। বোয়াল মাছ দিয়ে লাউয়ের রেসিপি টা দারুণ তৈরি করেছে।

এবং ধাপে ধাপে রেসিপির উপস্থাপনা টাও দারুণ হয়েছে সবমিলিয়ে বেশ দারুণ একটা রেসিপি ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 5 years ago 

আসলে ভাই শীতকালীন সবজি গুলোর মধ্যে লাউ এবং বোয়াল মাছের তরকারি খুবই চমৎকার একটি এবং পারফেক্ট সবজি।

আপনার রেসিপির টাইটেলটা আমার কাছে খুবই চমৎকার লাগলো। লাউ এবং বোয়াল মাছের রেসিপি। আসলে বোয়াল মাছ খুব একটা পাওয়া যায় না আমাদের শহরে।

তার পরেও আপনি অসাধারণ উপস্থাপনা ভিতরে শেষ করেছেন আপনার রেসিপিটি যা সত্যিই প্রশংসার দাবিদার। আমার বাংলা ব্লগের সাথে থাকার জন্য আন্তরিক অভিনন্দন

 5 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 5 years ago 

বোয়াল মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। এই মাছের কাঁটা কম থাকায় খেতে অনেক মজা লাগে। এভাবে লাউ দিয়ে রান্না করলে স্বাদ আরো বহুগুণে বেড়ে যায়। আপনার লাউ দিয়ে বোয়াল মাছ রান্না দেখে মনে হচ্ছে যে অনেক মজাদার হয়েছে। খেতে ইচ্ছা করছে দেখে। ধন্যবাদ আপনাকে আমার পছন্দের একটি মাছের এত সুন্দর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু

 5 years ago 

বোয়াল মাছ দারুন মাছ খেতেও দারুন হয় যদি ঠিকমতো রান্না করা যায়। এই মাছের দামও কিন্তু কম নয় । আপনার রান্না করার প্রক্রিয়া দেখে বুঝতে পেরেছি রান্নার স্বাদ খুবই ভালো হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 5 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 5 years ago 

লাউ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে বোয়াল মাছের রেসিপি আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আমার কাছে বোয়াল মাছ খুবই ভালো লাগে, তবে এভাবে লাউ দিয়ে কখনো বোয়াল মাছ খায় নি। আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে সেই সাথে অনেক লোভনীয় বটে। আপনার রেসিপি টা দেখে সত্যিই আমার জিভে জল এসে গেল। এত সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের সকলের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 5 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 5 years ago 

আপনি লাউয়ের সাথে বোয়াল মাছের রেসিপি দারুণভাবে রান্না করেছেন। খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন ভাইয়া। আপনারা রান্নার ধরন খুবই ভালো আপনার জন্য শুভকামনা রইল

 5 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 5 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। বোয়াল মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। আপনি যেভাবে রেসিপিটি তৈরি করেছেন এভাবে রেসিপি টা আমার অনেক ভালো লাগে। আপনার এসিপির কালার টাও খুব সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে খেতে দারুন হবে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

ভাই আপনার রেসিপিটি বেশ দারুণ লাগছে।আপনি অনেক সুন্দর করে রেসিপিটি রান্না করছেন্।সত্যি বলদে আমার দেখে রেসিপি খেতে ইচ্ছে করছে।রান্নার পওতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপনা করছেন।অনেক ধন্যবাদ।

 5 years ago 

ওয়াও। আপনি বোয়াল মাছের খুব সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছেন ।দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে । সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে কেউ মনে করলে আপনার মত করে প্রস্তুত করে খেতে পারবেন

 5 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63723.62
ETH 1680.06
USDT 1.00
SBD 0.42