আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
মাছের মধ্যেই ইলিশ মাছ আমার সবচাইতে বেশি প্রিয়। আর এই ইলিশ মাছের রেসিপি বিভিন্ন ভাবে তৈরি করা যায়।ইলিশ মাছের রেসিপি যেভাবে তৈরি করা হোক না কেন এই মাছের রেসিপি খেতে খুবই মজাদার লাগে। তাই আমার প্রিয় ইলিশ মাছের রেসিপি আজকে আলু, বেগুন দিয়ে তৈরি করেছি।আজকের সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখতে পেলাম আমাদের যমুনা নদীর টাটকা ইলিশ মাছ বিক্রি করছে। আর এই ইলিশ মাছ গুলো দেখেই যেন খেতে ইচ্ছা করলো। তাই বাজার থেকে এই ইলিশ মাছের কিনলাম। আর সাথে আলু, বেগুন কিনে নিয়ে আসলাম। তাই আলু,বেগুন দিয়ে ইলিশ মাছের মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

🍛প্রয়োজনীয় উপকরণ
| উপাদান | পরিমাণ |
| ১)ইলিশ মাছ | ১ কেজি। |
| ২) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৩) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) মসলা বাটা | পরিমানমতো। |
| ৫) লবণ | পরিমানমতো। |
| ৬)সয়াবিন তেল | ২০০ গ্রাম। |
| ৭)কাঁচা মরিচ | ০৮টি। |
| ৮)পিঁয়াজ | ১০ টি। |
| ৯)আলু | ২০০ গ্রাম। |
| ১০)বেগুন | ১৫০ গ্রাম। |
| আলু বেগুন দিয়ে আমার প্রিয় ইলিশ মাছের মজাদার রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি। |
- ইলিশ মাছের মজাদার রেসিপি তৈরি করার জন্য, প্রথমে ইলিশ মাছ গুলা সুন্দর করে কেটে ধুয়ে নিলাম এবং মরিচের গুঁড়া, হলুদের গুড়া, লবন দিয়ে ইলিশ মাছ সিদ্ধ করার জন্য মাখাতে লাগলাম।
- তারপরে আমি পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে ইলিশ মাছ পিস গুলো আস্তে আস্তে জ্বাল দিয়ে সিদ্ধ করে নিলাম।তারপর ঝোল দিয়ে সিদ্ধ করে একটি পাত্রে নামিয়ে নিলাম।
- তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে মসলা দিয়ে কড়াইয়ে মধ্যে মাখিয়ে নিলাম।
- তারপরে মসলার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে নিলাম। ঝাল জ্বাল দিয়ে তার মধ্যে আলু ও বেগুনের সবজি গুলো দিয়ে দিলাম।
- অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে নিয়ে তার মধ্যে আলু বেগুনের সবজি সিদ্ধ করে নিলাম। যখন সিদ্ধ হয়ে গেল তার মধ্যে আবারও ঝোল দিয়ে আসতে আসতে জ্বাল দিয়ে ঝোল শুকাতে লাগালাম।
- ঝোল শুকিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি জ্বাল দিয়ে তার মধ্যে ইলিশ মাছের পিস গুলো দিয়ে আবারো জ্বাল দিয়ে নিলাম। এভাবে আমি ইলিশ মাছের মজাদার রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার খুবই ভালো লাগছে।

আলু ও বেগুন দিয়ে আমার প্রিয় সুস্বাদু ইলিশ মাছের রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এই রেসিপি খুবই মজাদার হয়েছিল। আসলেই ইলিশ মাছের রেসিপি আমার খুবই প্রিয়। তাই ইলিশ মাছের রেসিপি তৈরি করেছিলাম।খেতেও খুবি সুস্বাদু হয়ে ছিলো। তাই অনেকদিন পর ইলিশ মাছের মজাদার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবো।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
| ধরণ | ইলিশ মাছের মজাদার রেসিপি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আলু বেগুন দিয়ে আপনি খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন ইলিশ মাছের। ইলিশ মাছের রেসিপি গুলো এমনিতে কিন্তু খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়। আপনার রেসিপিটা দেখে বুঝতে পারছি এটি খুবই সুস্বাদু হয়েছে এবং খুবই মজা করে খেয়েছেন। আপনার রেসিপির কালার কম্বিনেশন টা ও জাস্ট অসাধারণ ছিল। খুবই মজাদার রেসিপি ছিল বলতে হচ্ছে।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
ইলিশ মাছ আমার খুব প্রিয় । আসলে এত সুস্বাদু মজাদার রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আপনার রেসিপি উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে। এত সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি দারুন হয়েছে ভাইয়া। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপি দারুন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এই মজার রেসিপি শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে দারুণ লাগে। যদিও ইলিশ মাছের যেকোন রেসিপি আমার খুব ভালো লাগে। আপনি মাছের টুকরো গুলো কষিয়ে উঠিয়ে রেখেছেন। এতে করে রেসিপির স্বাদ মনে হচ্ছে বেশি হয়েছে। আমিও এভাবেই রান্না করি। ভালো লাগলো আপনার রন্ধন প্রক্রিয়া। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আহা! যমুনা নদীর এমন টাটকা ইলিশ খেতে কতই মজার হবে। বেগুন আর ইলিশ মাছ দিয়ে আপনার প্রিয় রেসিপি তৈরি করেছেন দেখে অনেক মজার মনে হচ্ছে। লোভ লাগার মত একটি রেসিপি শেয়ার করেছেন।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
ওয়াও আপনি খুব চমৎকার ভাবে আলু এবং বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি করেছেন। ইলিশ মাছ তো সবার অনেক প্রিয় মাছ। তবে বাজার থেকে তাজা ইলিশ মাছ কিনে আনলেন। তবে ইলিশ মাছ যেভাবে রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার ইলিশ মাছের রেসিপি দেখে সত্যি আমার জিভে জল এসে গেল। এবং শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি আমাদের মাঝে চমৎকার ভাবে শেয়ার করেছেন।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আলু বেগুন দিয়ে আমার প্রিয় ইলিশ মাছের মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে অসাধারণ রেসিপি তৈরি করেছেন।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।