মজাদার চিংড়ি পোলাও রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটি হলো চিংড়ি পোলাও রেসিপি। আসলে আমি অনেক চিকেন পোলাও রেসিপি খেয়েছি, কিন্তু কখনো চিংড়ি মাছের পোলাও রেসিপি খায়নি এবং তৈরি করাও হয়নি। তাই আজকে আমি আপনাদের মাঝে এই সুস্বাদু নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটি আমাকে শিখিয়েছে আমার ছোট মামা, ছোট মামা সাথে এই ইউনিক রেসিপি তৈরি করলাম।আমরা চিকেন পোলাও রেসিপি তৈরি করেছি।তাই ইউনিক রেসিপি মামার সাথে চিংড়ি পোলাও রেসিপি তৈরি করলাম এবং মামার কাছ থেকে আমি এই রেসিপিটি ভাল করে শিখে নিলাম। বন্ধুরা চলুন চিংড়ি পোলাও রেসিপি তৈরি করা শুরু করা যাক।


IMG_20230508_181810.jpg

IMG_20230508_181741.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) চিংড়ি মাছ৩০০ গ্রাম।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭)কাঁচা মরিচ০৮টি।
৮)পিঁয়াজ১০ টি।
৯)পোলার চাউল২০০ গ্রাম।
১০)কাজুবাদামপরিমানমতো।
১১)কিসমিসপরিমানমতো।
সকল উপকরণ নিয়ে মজাদার চিংড়ি পোলাও রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230508_181315.jpgIMG_20230508_181303.jpg

চিংড়ি পোলাও রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমরা চিংড়ি মাছ গুলো ভাল করে ভেজে মসলা দিয়ে ভুনা করে নিলাম।

ধাপ-২🍲
IMG_20230508_181340.jpgIMG_20230508_181329.jpg

তারপরে মসলার ভিতরে পোলার চাউল দিয়ে মাখিয়ে নিলাম।

ধাপ-৩🍲
IMG_20230508_181434.jpgIMG_20230508_181423.jpg

তারপরে এই পোলার চাউল গুলো তেল দিয়ে ভাল করে ভেজে নিলাম।তারপরে পরিমাণমতো পানি দিয়ে এই পোলার চাউল আমি সিদ্ধ করে নিলাম।

ধাপ-৪🍲
IMG_20230508_181513.jpgIMG_20230508_181500.jpg

তারপরে ভাজি করার চিংড়ি মাছের পিস গুলো এই পোলাও রেসিপির মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে জ্বাল দিয়ে নিলাম।

ধাপ-৫🍲
IMG_20230508_181605.jpgIMG_20230508_181546.jpg

তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবং তার উপরে আমি পিঁয়াজ ভাজি তারপরে কিসমিস দিয়ে দিলাম। এভাবে আমি চিংড়ি পোলাও রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। শেষের ধাপে পৌঁছাতে পেরেছি ভালো লাগছে, আর রেসিপি কালারও অসাধারণ হয়ে ছিলো।

👇পরিবেশন🍲

IMG_20230508_181631.jpg

ছোট মামাকে সাথে নিয়ে মজাদার এই চিংড়ি পোলাও রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। নতুন একটি রেসিপি শিখতে পারলাম। আর এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে চিংড়ি মাছের সাথে পোলাও রেসিপি খেতে এত মজা হবে সেটা ভাবিনি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই মজাদার রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছ আমার খুবই পছন্দের। চিংড়ি মাছ দিয়ে যা রান্না করা হোক না কেন খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার চিংড়ি পোলাও দেখে খেতে ইচ্ছে করছে। চিংড়ি পোলাও কখনো তৈরি করে খাওয়া হয়নি। বাসায় এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। লোভনীয় ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

ওয়াও দেখে তো লোভ সামলানো যাচ্ছে না ভাইয়া চিংড়ি পোলাও খেতে অসাধারণ হবে। তবে আমি কখনো চিংড়ি পোলাও তৈরি করিনি কিন্তু আপনার রেসিপি থেকে বেশ আগ্রহ জমে গেল আমার। আমার বাচ্চারা চিংড়ি খেতে অনেক বেশি পছন্দ করে যদি এভাবে চিংড়ি পোলাও করে দিই তাহলে অনেক খুশি হবে। বেশ ভালই লেগেছে আপনার আজকের শেয়ার করার চিংড়ি পোলাও রেসিপি।

 3 years ago 

চিংড়ি পোলাও এর কথা আমি শুনেছি কখনও করে খাওয়া হয়নি। আপনি আপনার মামার কাছ হতে রেসিপিটি শিখে তারপর চিংড়ি পোলাও তৈরি করলেন। আর মজাদার এই রেসিপিটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করলেন। বেশ সুস্বাদু হয়েছিল বুঝি। আর একবার তৈরি করলে আমাকে জানাবেন। আমি আসবো খেয়ে যাবো।

 3 years ago 

আপনার প্রস্তুত করার রেসিপিটি সম্পূর্ণ ভিন্নধর্মী এবং ইউনিক।
কেননা মাছ দিয়ে প্রস্তুত করা পোলাও আমি এই প্রথমবারের মতো দেখলাম।।
নতুন রেসিপি নতুনভাবে প্রস্তুত করেছেন খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।।
তবে প্রস্তুত প্রণালীর দিকে লক্ষ্য করলেই বোঝা যায় কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি।।

 3 years ago 

চিংড়ি মাছ এমনিতেই আমার খুবই ফেভারিট। আবার আপনি খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে পোলাও রেসিপি করেছেন যেটা অনেক মজাদার সুস্বাদু খাবার। অনেক সুন্দর হয়েছে এত সুন্দর লোভনীয় খাবার দেখলে না খেয়ে থাকতে পারা যায় না।

 3 years ago 

চিংড়ি পোলাও আমার খুবই পছন্দের। আপনি খুবই মজাদার এবং লোভনীয়ভাবে চিংড়ি পোলাও রেসিপি তৈরি করেছেন। এভাবে চিংড়ি পোলাও রেসিপি তৈরি করলে তা খেতে খুবই সুস্বাদু হয়। আর আপনার রেসিপি কালার কম্বিনেশনটা ও জাস্ট অসাধারণ ছিল যা দেখে বোঝা যাচ্ছে এটি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। পরিবেশন টাও খুবই সুন্দর ভাবে করেছেন আপনি দেখে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এর আগে আমি কোনদিন চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করে খাইনি । তাই আপনার তৈরি করা এই রেসিপিটি আমার কাছে একটা ইউনিক রেসিপি বলে মনে হয়েছে।

 3 years ago 

পোলাও আমার ফেভারিট খাবার। চিংড়ি দিয়ে খুবই সুন্দর পদ্ধতি অবলম্বন করে পোলাও তৈরি করেছেন দেখে ভালো লাগছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর স্বাদ হয়েছিল নিশ্চয়ই। খুব সুন্দরভাবে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আহারে ভাই, এই দুপুর বেলা আপনার তৈরি চিংড়ি পোলাও রেসিপি দেখে তো পেটের ক্ষুধা বেড়ে গেল। কেননা এখনো আমার দুপুরের খাওয়া হয়নি। তাই মনে হচ্ছে আপনার পরিবেশনের প্লেট থেকে চট করে তুলে খেয়ে ফেলি। এমনিতেই আমার কাছে পোলাও কিংবা বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। আর আপনি তো চিংড়ি পোলাও এর স্পেশাল রেসিপি তৈরি করেছেন। আর এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। ধন্যবাদ ভাই, খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38