মজাদার নদীর বোয়াল মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বোয়াল মাছের রেসিপি আমার খুবই প্রিয়। তাই আমি গতকাল যখন বাজারে বোয়াল মাছ দেখতে পেলাম। তখনই আমার এই বোয়াল মাছের খেতে খুবই ইচ্ছা করলো। তাই বাজার থেকে আমি এই বোয়াল মাছটি কিনে নিয়েছি। আর এই বোয়াল মাছটি ছিল যমুনা নদীর আর নদীর বোয়াল মাছ সত্যি অনেক মজাদার হয়। তাই এই বোয়াল মাছ আমি পেঁয়াজ দিয়ে ভুনা রেসিপি তৈরি করেছি। আসলে বোয়াল মাছ যদি পেঁয়াজ দিয়ে তৈরি করা হয় তাহলে খেতে আরো সুস্বাদু লাগে।তাই বোয়াল মাছ আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটি দেখে আপনাদের ভাল লাগবে। তো বন্ধুরা চলুন রেসিপিটি ধাপে ধাপে দেখা শুরু করা যাক।


IMG_20230814_072224.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) বোয়াল মাছ৯০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭) পিঁয়াজ৪০০ গ্রাম।
মজাদার নদীর বোয়াল মাছের ভুনা রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230814_071959.jpgIMG_20230814_071946.jpg
  • মজাদার বোয়াল মাছের রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি পিঁয়াজ কুচি কুচি করে কেঁটে সকল মসলা দিয়ে ভুনা করতে লাগলাম।
ধাপ-২🍲
IMG_20230814_072041.jpgIMG_20230814_072023.jpg
  • তারপরে এই পেঁয়াজ ভুনার মধ্যে বোয়াল মাছের পিস গুলো দিয়ে দিলাম।
ধাপ-৩🍲
IMG_20230814_072126.jpgIMG_20230814_072113.jpg
  • পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে ভালো করে আমি মাছের পিস গুলো সিদ্ধ করতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20230814_072154.jpgIMG_20230814_072208.jpg
  • আস্তে আস্তে জ্বাল দিয়ে এই ঝোল আমি শুকিয়ে নিতে এল নিলাম।
ধাপ-৫🍲

IMG_20230814_072140.jpg

  • ঝোল শুকিয়ে নেওয়ার পরে এই মজাদার বোয়াল মাছের রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। এভাবে আমি পেঁয়াজ দিয়ে বোয়াল মাছের ভুনা রেসিপির শেষে ধাপে পৌঁছাতে পেরে খুবই আনন্দিত হয়েছিলাম।
👇পরিবেশন🍲

IMG_20230814_072238.jpg

যমুনা নদীর বোয়াল মাছের চাহিদা খুবই বেশি। তাই বাজারে এই মাছগুলো দেখলেই যেন কেনার জন্য সকলে ভিড় জমায়। আর বোয়াল মাছ খেতে খুবই মজা লাগে। বিশেষ করে লাউ দিয়ে বড় মাছের রেসিপি আমার অনেক প্রিয়। তবে পেঁয়াজ দিয়ে ভুনা রেসিপি আরও বেশি সুস্বাদু হয়েছিল। তাই আমার তৈরি করা এই পেঁয়াজ দিয়ে বোয়াল মাছের ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি আমার এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে।পরবর্তীতে আর ও সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

বোয়াল মাছ আমার খুবই পছন্দের। আর নদীর বোয়াল মাছ হলে তো কথাই নেই। নদীর বোয়াল মাছ বেশি পাওয়া যায় না। আপনার রেসিপিটি খুবই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

নদীর বোয়াল মাছ তো এখন দেখাই যায়না তেমন একটা এখন শুধু চাষের মাছ গুলোই দেখি।বোয়াল মাছের রেসিপি অনেকদিন পরে দেখলাম খুব সুন্দর লাগছে রেসিপি টা ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার বোয়াল মাছ পছন্দ।তাই বাজারে গিয়ে নদীর বোয়াল মাছ পেয়ে নিয়ে এসে পেঁয়াজ দিয়ে রান্না করলেন।আর আপবার রেসিপি ভীষণ লোভনীয় লাগছে। আপনি মাছ না ভেজে নিয়েই রান্না করলেন।আসলে তাজা মাছ না ভেজে ও রান্না করলে খেতে নাকি ভীষণ ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ মজার এই বোয়াল মাছের রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

বোয়াল মাছের রেসিপিটা দেখতে অনেক বেশি সুস্বাদু আর লোভনীয় লাগছে। আশা করছি খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে কারণ আমাদের দেশের বিখ্যাত একটা নদীর বোয়াল মাছ আপনি রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। ঠিক কথা বলেছেন ভাইয়া নদীর উপর মাছের স্বাদই আলাদা হয় যদি হয় যমুনা নদীর তাহলে তো আর কোন কথাই নেই। মাছের রেসিপিটি তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাই আমাদের বসবাসের এলাকায় তেমন কোনো নদী নেই। তাই নদীর মাছ খাওয়া আমাদের জন্য যেন একটা অসম্ভব ব্যাপার। আর বোয়াল মাছ এই মাছ তো আমরা খাওয়ার প্রশ্ন ওঠেনা। কারণ কোথায় পাবো এই বোয়াল মাছ। এর স্বাদ কেমন তাও জানিনা। কিন্তুু আপনি নদীর বোয়াল মাছের যে ভুনার রেসিপি তৈরি করেছেন আপনার তৈরির প্রক্রিয়াটি দেখে মনে হচ্ছে যে এটাই খেতে কতটা সুস্বাদু হয়েছে। এত সুন্দর করে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বোয়াল কিন্তু আমার অনেক প্রিয় একটি মাছ। বাপরে যে দাম। কি করে আর কিনে খাবো বলেন। তাও আবার নদীর মাছ। যাই হোক প্রিয় মাছটি রান্না করে এভাবে চোখের আর মুখের সামনে ধররে কি আর মাথা ঠিক থাকে। থাকে না। তো এত স্বাদের করে রান্না করলেন যে রান্নার কালারও পরিবর্তন হয়ে গেল। আর স্বাদতো হয়েছে সেটা কি আর বলেতে। অসাধারন একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে।

 3 years ago 

নদীর বোয়াল মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। যা দেখে তো খেতে ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। বিশেষ করে তরকারিটির কালার খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বোয়াল মাছের ভুনা রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছে ভাই। আমার তো দেখেই লোভ লেগে গেলো। যেহেতু নদীর মাছ তাই খুব সুস্বাদু হয়েছে বুঝাই যাচ্ছে। রেসিপির কালার খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আহা গরম ভাতের সাথে খেতে যা দারুণ হবে। শুভকামনা রইলো ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38