আমার বাংলা ব্লগ // আমার ৪ টি রেসিপি পোস্ট এর রিভিউ🎥
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে হঠাৎ করে আমার বড় ভাই অসুস্থ হয়ে গেছিল। যার কারণে বড় ভাইকে নিয়ে হসপিটালে অনেক দৌড়াদৌড়ি করেছি। আর এই হসপিটালে থাকার কারণে অনেক ব্যস্ত সময় পার করেছি। যার কারণে আজকে আমার বাংলা ব্লগ পরিবারের সাথে বেশি একটা সময় আমি পার করতে পারেনি। তবে আমার বাংলা ব্লগে আজকে আমার নিয়মিত পোষ্ট কন্টিনিউ করার জন্য আজকে আবারো আপনাদের মাঝে হাজির হলাম আমার রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আমার সর্বশেষ মজাদার রেসিপি পোস্ট এর রিভিউ নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার সর্বশেষ মজাদার চারটি রেসিপি পোস্ট দেখে শুরু করা যাক।
ইলিশ মাছ আমার খুবই প্রিয়। আর ইলিশ মাছ প্রায় সকলেই পছন্দ করে। সত্যি যমুনা নদীর ইলিশ মাছের রেসিপি খেতে খুবই মজা হয়। আর আমি এই নদীর ইলিশ মাছ কিনে এনে রেসিপি তৈরি করেছিলাম। রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি সত্যিই অনেক মজাদার হয়েছিল।
রোস্ট রেসিপি খেতে আমরা সকলেই প্রায় পছন্দ করে থাকি। আর বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। তবে আমি মুরগির মাংস রেসিপি অনেক খেয়েছি। কিন্তু কখনো চিংড়ি মাছের রেসিপি তৈরি করা বা খাওয়া হয়নি। তাই আমি মজাদার চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছিলাম। আসলে প্রথমবার চিংড়ি মাছের রেসিপি তৈরি করতে পেরে খুবই ভালো লেগেছে। খেতেও খুবই মজাদার হয়েছিল।
আমার বাংলা ব্লগের ৩৫ তম প্রতিযোগিতায় আমরা সকলেই মজার মজার রেসিপি তৈরি করেছিলাম। এই রেসিপি গুলো সত্যিই অসাধারণ ছিলো। এত ইউনিক ইউনিক রেসিপি আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যরা তৈরি করেছিল, যা দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই আমিও ইউনিক রেসিপি তৈরী করেছিলাম, সেটি ছিল চিকেন পায়েস রেসিপি।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | আমার ৪ টি পোস্ট এর রিভিউ। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
পরিবারের কেউ যদি অসুস্থ থাকেন কিছু ভালো লাগে না এদিক ওদিক ছোটাছুটি করতে করতে সময় গুলো চলে যায়। যাক আপনার ভাইয়ের জন্য দোয়া রইল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। খুব সুন্দর চারটি রেসিপির রিভিউ দিলেন বেশ ভালোই লাগলো।
প্রত্যেকটা রেসিপি খুব লোভনীয় ছিল ভাইয়া। এমন লোভনীয় রেসিপি গুলো দেখে জিভে জল চলে এসেছে। চিংড়ি পোলাও আমার খুব ভালো লেগেছে ইচ্ছে করছে একটা নিয়ে খেয়ে ফেলি। চিকেন পায়েস রেসিপিটি আমার কাছে একেবারেই ভিন্ন ছিল কারণ এটি এর আগে কখনো দেখেনি। তাই এটা টেস্ট কেমন তা আমি বুঝতে পারছি না। কিন্তু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।
দারুন কিছু লোভনীয় রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছিলেন ভাইয়া। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি এবং চিংড়ি পোলাও এর রেসিপি টা আমার কাছে খুবই লোভনীয় বলে মনে হয়েছে।
ভাই, সকাল সকাল একসাথে এত রেসিপি দেখলে, লোভ সামলানো বড়ই মুশকিল হয়ে পড়ছে। এমনিতেই চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। আর সেই প্রিয় চিংড়ি মাছের সুস্বাদু রোস্ট ও চিংড়ি পোলাও রেসিপি দেখলে পেট মহাশয় কে তো আর মানানো সম্ভব হয় না। যাইহোক ভাই, খুবই সুস্বাদু ও মজার মজার ৪টি রেসিপি পোষ্টের রিভিউ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রত্যেকটা রেসিপি লোভনীয় লাগছে ভাইয়া। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি। আমারও এটা খুব পছন্দের একটি খাবার। অসংখ্য ধন্যবাদ বেশ কিছু খাবারের রিভিউ শেয়ার করার জন্য।
প্রথমে আপনার বড় ভাইয়ের সুস্থতা কামনা করছি। আপনার বড় ভাইয়ের জন্য হাসপাতালে অনেক ছোটাছুটি করেছেন। আর এর মধ্য দিয়ে আপনি খুব সুন্দর রেসিপি সংগ্রহশালা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এই রেসিপি সংগ্রহশালা গুলো ইতিপূর্বে আমার দেখা হয়নি। ১৫ আপনি শেয়ার করার মধ্য দিয়ে আমার এই রেসিপি পোস্ট গুলো দেখা হয়ে গেল। আপনার রেসিপি পোস্ট টি সংগ্রহশালা গুলো খুবই দারুণ ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি খুবই লোভনীয় চারটি রেসিপি পোষ্টের রিভিউ তুলে ধরেছেন আমাদের সকলের মাঝে যা দেখে আমার খুবই লোভ লেগে গিয়েছে। আসলেই একসাথে এতগুলো রেসিপি পোস্ট দেখলে একেবারেই লোভ সামলানো যায় না। চারটি রেসিপি রিভিউ পোস্টের মাধ্যমে নতুন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। নতুন করে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন বর্ণনা গুলো। সব মিলিয়ে বেশ ভালোই ছিল আপনার রিভিউ পোস্ট।
আপনার চারটি রেসিপি পোস্ট এর রিভিউ দেখে জিভে প্রায় জ্বর চলে এলো ভাইয়া। চারটি রেসিপি অনেক লোভনীয় লাগছে। চিকেন পোলাও রেসিপি দেখে আমার অনেক ভালো লেগেছে। নতুন একটি রেসিপি শিখতে পেলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে ভাইয়া