আলু দিয়ে মজাদার মুরগী মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বাজার করতে আজকে বিকেল বেলা গিয়েছিলাম বাজারে।তবে সবকিছুর দাম যেন দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে এই বাজারের দ্রব্যমূল্য খুবই কষ্টকর হয়ে গেছে, কারণ প্রয়োজনীয় জিনিসগুলো যেন অনেক দাম হয়ে যাচ্ছে। যার কারণে তারা সঠিকভাবে এই জিনিসগুলো কিনতে পারছে না, না পারছে পরিবারকে ভালোভাবে চালাতে, আসলে এই মধ্যবিত্ত মানুষের জন্য বর্তমানে বাজার ব্যবস্থা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, সেই অনুযায়ী তাদের ইনকাম নেই। যার কারণে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তাই দ্রব্যমূল্যের বাজারে গেলেই যেন মাথায় হাত চলে আসে। তো বন্ধুরা আজকে আমি বাজারে গিয়েছিলাম দেশি মুরগি কেনার জন্য, বাজারে অনেক দোকানে দেখার পরে এক দোকানে পেলাম, তবে দাম ছিল অনেক বেশি। তারপরেও দেশি মুরগি খাওয়ার খুব ইচ্ছা ছিল। যার কারণে একটি দেশি মুরগি কিনে নিয়ে এসেছি আমি,দাম ৭০০ টাকা নিলো, আর এই দেশি মুরগি আজকে রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি দেশি মুরগী খুবই পছন্দ করি। তাই অনেকদিন পর এই রেসিপিটা তৈরি করলাম।


GridArt_20240206_202802217.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


GridArt_20240206_202659167.jpg

উপাদানপরিমাণ
১) মুরগী মাংস৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) আলু২০০ গ্রাম।
আলু দিয়ে মজাদার মুরগী মাংসের রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240206_202551.jpgIMG_20240206_202529.jpg
  • মজাদার এই রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি মুরগির মাংসগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে একটি পাত্রে রেখে দিলাম। তারপরে কড়াই এর মধ্যে মরিচ জিরা ও পেঁয়াজ কুচি তেলে ভালো করে ভেজে নিলাম।
ধাপ-২🍲
IMG_20240206_202515.jpgIMG_20240206_202449.jpg
  • তারপর কড়াইয়ের মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে মরিচের গুঁড়া,হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20240206_202434.jpgIMG_20240206_202422.jpg
  • তারপর করে কড়াই এর মাধ্যমে আলু গুলো দিয়ে দিলাম এবং অল্প পানি দিয়ে এই মাংস কষাতে লাগলাম।
ধাপ-৪🍲

IMG_20240206_202357.jpg

  • আস্তে আস্তে জ্বাল দিয়ে এই মাংস আমি ভালোভাবে কষিয়ে নিলাম।
ধাপ-৫🍲

IMG_20240206_202412.jpg

  • তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে, এই মাংস রেসিপি আস্তে আস্তে জ্বাল দিয়ে আমি শেষের ধাপে এসে পৌঁছালাম।
অনেকদিন পর দেশি মুরগির সুস্বাদু রেসিপি তৈরি করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আর এই রেসিপিটি আলু দিয়ে আমি ভুনা করেছিলাম। যার কারণে রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। এমনিতে দেশি মুরগি অনেক বেশি সুস্বাদু লাগে, তারপরে আলু দিয়ে তৈরি করার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। তাই আপনাদের মাঝে আমার তৈরি করা এই রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আমার দেশি মুরগির সুস্বাদু রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।👇পরিবেশন🍲

GridArt_20240206_202839843.jpg

🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মুরগির মাংস আমার খুবই প্রিয়।
আপনি আলু দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
রেসিপি শেষ ফটোগ্রাফিটি দেখেই জিভে জল চলে এলো ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।
রেসিপির প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মুরগী মাংসের রেসিপি আপনার প্রিয় জানতে পেরে আমারও খুবই ভালো লাগছে। আপনার জিবে দিয়ে জল চলে আসলো। আগে বললে পাঠিয়ে দিতাম।

 2 years ago 

হ্যাঁ বর্তমান দ্রব্যমূল্যের দামের ঊর্ধগতি মধ্যবিত্ত মানুষের যেটা কেনার সমর্থ্যৈর বাইরে চলে গিয়েছে । চাইলেই নিজের ইচ্ছামতো বাজার করতে পারেনা । আশা করি এই দ্রব্যমূল্যের বিষয়টি ঠিক হয়ে যাবে। আপনি আজকে আলু দিয়ে মুরগির মাংসের দারুন রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি সবার কাছে অনেক প্রিয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কথা যেন ঠিক হয় ভাই, এই দ্রব্য মূল্য যেন আগের মত আবারো ঠিক হয়ে যায়।

 2 years ago 

আমরা প্রায় সবাই মুরগির মাংস খেতে খুবই পছন্দ করি। আপনি মুরগির মাংসের খুবই মজাদার রেসিপি তৈরি করেছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা মজাদার রেসিপি উপস্থাপন ভালো হয়েছে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার এই রেসিপিটি পছন্দ জানে আরও ভালো লেগেছে।

 2 years ago 

মুরগির মাংস আমার ভীষণ পছন্দের। মুরগী মাংসের রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে ভাই। অনেক সুন্দর করে রান্না করে আমাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করেছেন। আলু দিয়ে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

ভীষণ পছন্দ জানতে পেরে ভালো লাগলো। আপনাকে দাওয়াত রইল সিরাজগঞ্জ যখন আসবেন তখন আপনাকে দেশি মুরগি খাওয়ানো হবে।

 2 years ago 

মুরগির মাংস খেতে আমি ভীষণ পছন্দ করি। মুরগির মাংসের রেসিপি দেখতে লোভ লেগে গেলো। মনে হচ্ছে প্লেট থেকে নিয়ে খেয়ে ফেলি। রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপি কালার দেখে যেমন সুস্বাদু মনে হচ্ছে খেতে অনেক মজাদার হয়েছিল।

 2 years ago 

আসলেই ভাই বাজারে সকল জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তাই জীবন মানের ওপরে খুবি প্রভাব পরেছে।তবে আপনি দেশি মুরগী ৭০০ টাকা দিয়ে কিনে আলু দিয়ে মজাদার ভাবে রেসিপি তৈরি করেছেন। ধাপে ধাপে শেয়ার দেখে খুবি ভালো লেগেছে।

 2 years ago 

ভাই দাম বৃদ্ধি পাচ্ছে সকালে একরকম বিকেলে আরেকরকম কি আর করা। তবে মুরগি মাংসের রেসিপিটা কিন্তু মজাদার হয়েছিল।

 2 years ago 

বরাবর সবসময় মুরগির মাংস আমার পছন্দ, আমি মনে করি অধিকাংশ মানুষেরই মুরগি ভালো লাগে, এবং প্রায় সময়ই আলু দিয়ে মুরগির মাংস রান্নাটা হয়ে থাকে সবার বাসাতেই। আমার পছন্দের একটা খাবারের রেসিপি তুলে ধরেছেন খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

মুরগির মাংস রেসিপি আপনার পছন্দ জানে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে মতামত দিয়েছেন।

 2 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন এখনকার জিনিসপত্রের যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে সেভাবে মধ্যবিত্তদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে। তারা কাউকে কিছু বলতেও পারেনা আবার চোখ বুজে সহ্য করতেও পারতেছে না। এখনকার বাজারের দাম প্রচুর বেশি। কিন্তু মধ্যবিত্ত ওরা এমন একজন পরিবার যারা কারোর কাছে চাইতেও পারবেনা। কিন্তু আপনি ৭০০ টাকা দিয়ে একটি দেশি মুরগি কিনে আনলেন আর খুব সুন্দর ভাবে সেই মুরগির রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। দারুন রেসিপি শেয়ার করলেন আজকে।

 2 years ago 

আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ চুপ করে সহ্য করা ছাড়া কিছু করার নেই। এভাবেই যেন আমাদের চলতে হবে। আপনার মতামতের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে সাধারণ মানুষদের সত্যিই অনেক কষ্ট হয়ে গেছে। যাইহোক ভাইয়া আলু দিয়ে মুরগির মাংস রেসিপি দারুন হয়েছে। এছাড়া মুরগির মাংস রান্না করার সময় আলু দিলে খেতে বেশি ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ নতুন আলু দিয়ে ঝাল ঝাল মুরগির মাংস খেতে খুবই মজাদার হয়। তৈরি করে একদিন দেখবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37