আমার নিজের পরিচয়।

হ্যালো বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমার আজকে দ্বিতীয় পোস্ট । আজকে আমি আমার পরিচয় নিয়ে পোস্ট করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

আমার পরিচয়

আমার নাম মোঃ আর রাইয়ান । আমার পিতার নাম মোঃ সাইদুল ইসলাম। আমার মাতার নাম মোছাঃ মাজেদা বেগম। আমার দেশের নাম হল বাংলাদেশ। আমার জেলার নাম দিনাজপুর , উপজেলা পার্বতীপুর , গ্রামের নাম হরিরামপুর।

FB_IMG_1623692452640.jpg

FB_IMG_1623692368384.jpg

আমি একজন ছাত্র। আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত। আমিয়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্র । আমার ছোট বেলা থেকে স্বপ্ন , আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। তাই আমি ক্লাস নবম শ্রেণী থেকেই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি। আমি এস এস সি পরীক্ষা 2018 সালে পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে। আমি এসএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়। পরে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেক্ট্রিক্যাল টেকনোলজি তে ভর্তি হই। আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে বিএসসি করার ইচ্ছা আছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পায়, তাহলে আমি বিএসসি করতে পারবো। না হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার টাকা আমার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব না। তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সরকারি ইউনিভার্সিটি তে চান্স পাই।

FB_IMG_1623692319084.jpg

FB_IMG_1623692344545.jpg

আমার বাবা একজন রিস্কা চালক। আমার মা গৃহিনী। আমরা দু ভাই এক বোন। আমি পরিবারের বড় ছেলে। আমার ছোট ভাই ক্লাস নাইনে পড়ে। আমার ছোট বোন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাই আমার বাবার পক্ষ থেকে আমাদের লেখাপড়ার খরচ চালাতে একটু অসুবিধা হয়। তাই আমি টিউশনি করে মেস ভাড়া দেই। প্রাইভেট পড়ানোর কিছু টাকা আবার বাসায় পাঠানো লাগে।

FB_IMG_1623692408340.jpg

FB_IMG_1623692353096.jpg

তাই আমার এক বন্ধু আমাকে #steemit একাউন্ট খুলে দেয়। তারপর থেকে এখানেই আমি কাজ করি। পাশাপাশি লেখাপড়া করি। কিন্তু ইস্টিমেট এ দেখি সব কমিউনিটিতে ইংরেজিতে পোস্ট করা হয়। ইংরেজিতে লিখে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারিনা। কারন আমার মাতৃভাষা হল বাংলা। কালকে আমার চোখে পড়ে @rme ভাইয়া বাংলা ব্লগ নামে নতুন কমিউনিটি খুলেছে।

এই কমিউনিটি দেখে আমি অনেক আনন্দ পেয়েছি। কেননা আমি বাংলায় পোস্ট করতে পারব। তাই @rme ভাইয়াকে ধন্যবাদ জানাই। তাই আমি নিয়মিত এখানেই পোস্ট করতে চাই।

আশা করি সবাই আমার পাশে থাকবেন

Sort:  
 5 years ago 

এখানে আপনি আপনার পরিচয় খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এতো সুন্দর ভাবে সবকিছু তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনি এখানে প্রতিদিন নিজের ভাষায় পোস্ট করুন। আপনি যেকোনো বিষয় নিয়ে এখানে নিজের মতো করে লেখালেখি করতে পারবেন।

ঠিক আছে ভাইয়া।

 5 years ago 

আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63576.69
ETH 1674.29
USDT 1.00
SBD 0.41