টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়।.jpg

"ছবিটি Pixabay থেকে নিয়ে Canva দিয়ে তৈরি।"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ রাত্রি ,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।


ব্যক্তি জীবনে মানুষের সব চাইতে চাহিদা সম্পন্ন জিনিস হলো টাকা। টাকা দিয়ে অনেক কিছু হয়, আবার কোনো কিছুই হয় না। যেমন টাকা দিয়ে আপনি মান সম্মান এবং সম্পর্ক জোড়া লাগাতে পারবেন না। একবার যে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা হাজার চেষ্টা করেও জোড়া লাগানো যায় না। অর্থ সম্পদের মালিক হলেই যে আপনি সবকিছু করতে পারবেন এমনটা ভাবা উচিত নয়। সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে পরীক্ষার মধ্যে রাখেন। মানুষের দৈনন্দিন কাজের জন্য এবং চাহিদা পূরণের জন্য টাকার খুবই প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য জনিত কারণ টাকার জন্য মানুষের সম্পর্ক নষ্ট হয়। আমি টাকাকে দোষ দিচ্ছি না। দোষারোপ করছি সে সকল মানুষকে যারা সামান্য কিছু টাকার জন্য সম্পর্ক নষ্ট করেন। সম্পর্ক এমন একটি মূল্যবান সম্পদ যা নষ্ট হলে পুনরায় সম্পর্ক গড়ে তোলা অসম্ভব হয়ে পড়ে।

এ সকল বিষয়ের উপর কথা বলার পিছনে আমার মূল উদ্দেশ্য হলো বেশ কিছু মাস আগে আমার অফিস কলিগ তার বন্ধুর বিপদের সময় পাশে দাঁড়িয়ে ছিলেন। শুধু পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা নয় বরং তার বন্ধুকে তিনি কিছু টাকা ধার দিয়ে ছিলেন। সে সময় বন্ধুর পাশে কেউ দাঁড়ায় নি। তার বন্ধু অনেক বিপদের মধ্যে ছিল। আমার কলিগ আমার সঙ্গে অনেক আন্তরিক, তাই আমাকে যাবতীয় সকল বিষয় সম্পর্কে বলেছিল। আমি সম্পূর্ণ ঘটনা শুনে রীতিমতো অবাক হয়েছি। প্রায় দুই মাস আগের কথা তার বন্ধু টাকা নিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আমার কলিগ এর খুব টাকার প্রয়োজন। সে তার বন্ধুকে টাকা ফেরত দেওয়ার জন্য বলেছিল। কিন্তু তার বন্ধু টাকা দিতে রাজি হলো না।

সে তার বন্ধুকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতো, আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, আমি কিছুদিন পর তোমাকে দিয়ে দিব। তিনি সোজা না বলে দিলেন। তার কাছে এখন কোন টাকা নেই। কিন্তু তার বন্ধু টাকা না দিয়ে গত সপ্তাহে একটি নতুন মোটরসাইকেল কিনেছেন এবং এ বিষয়টি গোপন রেখেছেন। এই বিষয়টি আমার কলিগ যখন জানতে পারেন অনেক কষ্ট পেয়েছেন। তিনি যার জন্য এতো কিছু করেছেন, বিপদে পাশে দাঁড়িয়ে সকল সমস্যার সমাধান দিয়েছেন। আজ তার বন্ধু তার বিপদে পাশে নেই। শুধু তাই নয় তার বন্ধুর ফোন নাম্বার ব্যাক লিস্টে রেখে দিয়েছন। কিছু টাকার জন্য সম্পর্ক নষ্ট হল।

বিপদের সময় টাকা সব সময় সবার কাছে থাকে না। আমাদের সকলের উচিত কেউ যদি আমাদেরকে বিপদের সময় সাহায্য করেন তাকে সব সময় স্মরণ করা ও আন্তরিক থাকা। এবং সঠিক সময়ে পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়া। কেননা এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আমার যেকোন সময় আবারো বড় কোন দুর্ঘটনা হতে পারে। তাই কিছু টাকার জন্য সম্পর্ক নষ্ট করার অজ্ঞতা ও মূর্খতার কাজ। সকল মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মান সম্মান ও সম্পর্কের কাছে টাকা কিছুই না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা টাকার জন্য সকল সম্পর্ক ও আত্মীয়তা ভুলে যায়। যাইহোক আশাকরি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

পোস্ট বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
রাইটার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

বন্ধুর বিপদে যখন আরেক বন্ধু এগিয়ে আসে না তখন সত্যি অনেক খারাপ লাগে। আসলে এই স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। অসাধারণ লিখেছেন আপনি। সমাজের বাস্তব চিত্রই তুলে ধরেছেন।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। আমার লেখা আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম, ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

সম্পর্ক নষ্টের অন্যতম মাধ্যম হচ্ছে টাকা। দেখা যায় পাশে থাকা মানুষটা টাকার জন্য একদিন পর হয়ে যায় বা তার সাথে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। কারণ এর পেছনে অভাব অথবা মিথ্যা বিরাজমান। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

টাকার জন্য এখন মানুষ সকল সম্পর্ক নষ্ট করছে। আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন ভাই,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একেবারে ঠিক কথা ভাইয়া । টাকার জন্য একজনের সাথে আর একজনের ঘনিষ্ঠতা নষ্ট হয়। এখন চারদিকের মানুষগুলো জানি কেমন হয়ে যাচ্ছে। কেউ কারও বিপদে এগিয়ে আসে না। আর এমন পরিস্থিতিগুলো দেখলে কেমন যেন কষ্ট হয়। দারুন লিখেছেন ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আজ আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করলেন। সত্যি ভাইয়া পৃথিবীটা এমন হয়ে গেছে যেন টাকাই একমাত্র পৃথিবীর সম্পদ। এই টাকার জন্য বন্ধুত্ব আত্মীয়তা সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। টাকা আজ আছে তো কাল নেই। কিন্তু কেউ একবারও ভেবে দেখে না যে সম্পর্ক একদিন দুদিনের না সম্পর্ক ভাঙ্গা অনেক সহজ কিন্তু গড়া অনেক কঠিন।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু সম্পর্ক ভাঙ্গা অনেক সহজ কিন্তু গড়া অনেক কঠিন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

আসলেই কিন্তু টাকার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং যাচ্ছে। সবকিছু যেন এখন টাকাকে ঘিরেই হয়েছে। টাকার জন্য বন্ধু শত্রুতে পরিণত হয় একসময়। টাকার জন্যই আত্মীয়-স্বজন একসময় ছেড়ে চলে যায় আমাদের। এই টাকাই এখন সবকিছু হয়ে গিয়েছে সব মানুষের কাছে। এখন মানুষ নিজের স্বার্থটাই সবথেকে বেশি চিন্তা করে। আর সেই স্বার্থই হচ্ছে টাকা। শুধুমাত্র টাকার জন্য নিমিষেই একটা সম্পর্ক ভেঙে যায়। দুই মিনিটও সময় লাগে না একটা সম্পর্ক ভাঙতে।

 2 years ago 

জি আপু এখন মানুষ নিজের স্বার্থটাই সবথেকে বেশি চিন্তা করে। তাই এক সময় তাদেরকে বড় বিপদে পড়তে হয়। খুব সুন্দর কমেন্ট করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রত্যেকটা মানুষ টাকার জন্য এতটাই খারাপ হয়ে যায় যে, সম্পর্ক নষ্ট করে দিতেও সময় নেয় না। টাকার জন্য এরকম হাজার হাজার সম্পর্ক ভেঙ্গে যায়। টাকাই কি আমাদের কাছে সবকিছু?? এটা জীবনেও হতে পারে না। টাকার থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থটাই বেশি বুঝে। স্বার্থের জন্য আপন মানুষদের কেও পর করে দেয়। একটা সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে এখন তাকাই বেশি ভূমিকা পালন করে। খুব সুন্দর করে লিখেছেন। আপনি ভালোভাবে বাস্তবতাকে তুলে ধরেছেন লেখাগুলোর মাধ্যমে।

 2 years ago 

আপনি ঠিক বলছেন ভাই টাকার জন্য এখন হাজারও সম্পর্ক ভেঙ্গে যায়। আপনার গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63688.13
ETH 1668.66
USDT 1.00
SBD 0.41