স্বরচিত কবিতা // "অবুঝ মন"।

in আমার বাংলা ব্লগ2 years ago
স্বরচিত কবিতা - "অবুঝ মন"।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Black Illustration Night Phone Wallpaper_20241024_004308_0000.png

"ছবিটি Canva থেকে নেওয়া"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

শুভ রাত্রি....!🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

পটভূমি

ভলোবাসা যদি মন থেকে হয়, তাহলে ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া খুব কঠিন। মন থেকে ভালোবাসলে মনের মানুষকে সব সময় আগলে রাখতে হয়। ভালোবাসায় সামান্য আঘাত পেলে অবুঝ মন কিছুতেই তা মানতে চায় না। মনের মানুষ অভিমান করে চলে গেলে জীবন একাকীত্ব হয়ে যায়। এই একাকীত্ব কাটিয়ে উঠতে অনেক সময় লাগে। মনের মানুষ দূরে চলে গেলে কষ্টগুলো বুকে চাপা রাখতে হয়, ফলে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হয়। অবুঝ মনের তীব্র যন্ত্রণা গুলো কখনো প্রকাশ করার মতো নয়। এক একটি দিন এক বছরের মতো মনে হয়। একে অপরের কাছে পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষের রূপ ধারণ করে। অবুঝ মন কিছুতেই মনের ব্যথাগুলো বুঝতে চায় না। তাই অভিমান ভুলে ভালোবাসার মানুষকে বুকের গভীরে আগলে রাখতে হয়। তাহলেই দুটি নিষ্পাপ মনের মিলন হয়। এর মধ্যে দিয়ে ভালোবাসার জয় হয়।

আমি দুইটি অবুঝ মনের ভালোবাসা ও আবেগ ময় স্মৃতি কবিতার মাঝে প্রকাশ করেছি। "অবুঝ মন" কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি। এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে

"অবুঝ মন"

লেখা - নাজমুল হাসান

অবুঝ মনের ব্যাকুল হাসি
তোমার জন্য হাসতে চায়,
তুমি আমার মনের রাণী
শুধু তোমাকেই কাছে পেতে চাই।

আমার এই অবুঝ মন
কাঁদে দুখে দুখে,
জীবন দিয়ে ভালোবাসি তোমায়
তাই আমি রাখবো তোমায় বুকে।

অভিমান সব ভুলে গিয়ে
তুমি চলে এসো আমার মাঝে ,
আমার ভুল গুলো ক্ষমা করে
টেনে নিও তোমার বুকে।

তুমি যেন আমার পূর্ণিমার চাঁদ
আমি দেখি সারাক্ষণ,
একটু আড়াল হলে তুমি
আমার মন হয়ে যায় পাগল।

আমার অবুঝ মনের ভালবাসা
কেন তুমি বুঝতে চাওনা,
তুমি দূরে গেলে আমি কষ্ট পাই
কেন তুমি মানতে চাওনা।

তোমাকে ছাড়া একাকীত্ব লাগে
অবুঝ মন শুধু তোমায় টানে,
প্রকৃতির কাছে সাক্ষী রেখে
ক্ষমা চাচ্ছি আমি তোমার কাছে।

একটি বার ক্ষমা করে তুমি
চলে আসো আমার বুকে,
আমার বুকের গভীর ব্যথা
তুমি চলে এলে আমি পাবো সুখের দেখা।

(সমাপ্ত)

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxJkoJ67FXnsDqHsfcYrHExg45hzbf2tzsiAeqBq6b2MgASJtNTU4BaRG5GSd...jiiUN67TKAiC1RQHSbg7hkU4vYCsMpAtAmm4pum217tSttDfXznfKyTmRaJNgLmAJa5t6hyYozxbhBBSEyEGVJMzkPQiVnUJznvnA2tAcfkBUkkPGBL9LEkfcz.png

এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "অবুঝ মন" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগস্বরচিত কবিতা।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়স্বরচিত কবিতা (অবুঝ মন)।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
লেখক@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

Banner_PUSS2.png

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSiuz5ADgwSsYQU9QQErNV74xC9PJEDCMEcfhTFp7a8gtMWh7d1Q9FMFsRpyiHz4xcUo4y.gif

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে অসাধারণ একটি কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের অসাধারণ কবিতা এখানে শেয়ার করেছেন তা পড়ে আপনার কবি প্রতিভা খুবই ভালোভাবে ফুটে উঠেছে৷ এর মধ্যে যে লাইনগুলো আমার ভালো লেগেছে তার মধ্যে কিছু লাইন হলো :

অভিমান সব ভুলে গিয়ে
তুমি চলে এসো আমার মাঝে ,
আমার ভুল গুলো ক্ষমা করে
টেনে নিও তোমার বুকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন। আপনার লেখা আজকের কবিতা আমার অনেক ভালো লেগেছে পড়তে। এরকম সুন্দর কবিতা গুলো আমি পড়তে অনেক বেশি পছন্দ করি। ভালোবাসা মন থেকে হলে ভালোবাসার মানুষকে কখনোই ভোলা যায় না এটা একেবারে ঠিক কথা। আপনি অনেক সুন্দর কিছু অনুভূতি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে।

 2 years ago (edited)

আমি চেষ্টা করেছি আপু আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। কবিতার নামটা চমৎকার দিয়েছেন। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। কবিতাটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসামূলক মন্তব্য পেয়ে খুশি হলাম আপু, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।অবুঝ মন কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ যখন মানুষের পাশে থাকে না তখন তীব্র যন্ত্রণা এমনিতে লাগে। তবে আপনার কবিতার ভাষা সত্যি চমৎকার। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কবিতা উপহার দিতে। আপনার কমেন্ট পড়ে মনে হল আমার কবিতা লেখা সার্থক।

 2 years ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।

 2 years ago 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38