স্বরচিত কবিতা || অপূর্ণ ভালোবাসা।

in আমার বাংলা ব্লগ2 years ago
স্বরচিত কবিতা - অপূর্ণ ভালোবাসা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

শুভ রাত্রি,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনেক দিন পর নতুন আরও একটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

InShot_20240620_180757375.jpg

"ছবিটি pixabay থেকে নেওয়া"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পটভূমি

মনের মানুষের সঙ্গে ভালোবাসা পূর্ণতা না পেলে ভালোবাসা জয়ী হয় না। তাই আবেগ প্রবণ হয়ে নিরোলস পরিশ্রম করে ভালোবাসার মানুষকে সব সময় কাছে পাওয়ার তীব্র অনুভূতি কাজ করে। ভালোবাসায় এক অদ্ভুত মায়া জড়িয়ে থাকে , সব সময় মন ব্যাকুল হয়ে থাকে। কখন ভালবাসার মানুষকে আপন করে পাবো। অপূর্ণ ভালোবাসা পূর্ণতা পাওয়ার আকাঙ্ক্ষা সব সময় কাজ করে। অল্প অভিমান ভালোবাসার মাঝে প্রাচীর হয়ে দাড়ায়। তাই সকল অভিমান ভুলে ভালোবাসায় মানুষকে আগলে রাখতে হবে। কিছু ভুলের কারণেই ভালোবাসা অপূর্ণতা পায়।

মনের ভাব ভালোবাসা মাঝে প্রকাশ করেছি। তাই কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি। এবং অপূর্ণ ভালোবাসা নামক একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি।

অপূর্ণ ভালোবাসা।

লেখা - নাজমুল হাসান

মিথ্যে সম্পর্কের মায়ায় পড়ে
অন্ধকার হয়েছে জীবন,
আধারে কাটবে ভালোবাসা
অপূর্ণ থেকে যাবে সারা জীবন।

দিগন্তের প্রেমের হাওয়া
ছড়িয়ে দিব তোমার মাঝে,
সারাক্ষণ শুধু তোমায় খুঁজি
কখন দিবে আমায় দেখা।

আকাশের অপরূপ সৌন্দর্য
বাড়িয়ে তোলে ভালোবাসা,
প্রকৃতির মাঝে খুঁজি আমি
তোমার ভালোবাসার পূর্ণতা।

মনে প্রাণে আছে তুমি
মায়া লাগে আমার মনে,
একটু আড়াল হলে তুমি
খুঁজে আমি অবুঝ মনে।

অভিমানী মন আমার
শুধু করে অভিমান,
তুমি কাছে না এলে
অপূর্ণতা ছড়িয়ে পড়ে।

এই নিষ্পাপ হৃদয়ের মাজারে
রাখিবো তোমাকে,
ভালোবাসা সবটুকু দিব তোমাকে
কি হবে তা অপূর্ণ রেখে।

ভোরের কোমল শিশির গুলো
ছড়িয়ে দেবো তোমার গায়ে,
তোমার মুখের মিষ্টি হাসি
আমি বড্ড ভালোবাসি।

জীবন মানেই যেন যুদ্ধ
হৃদয়ে অপূর্ণতার মেলা,
অপূর্ণতা নিয়েই বেঁচে আছি
অসমাপ্ত এই ভালোবাসা।

সমাপ্ত

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxJkoJ67FXnsDqHsfcYrHExg45hzbf2tzsiAeqBq6b2MgASJtNTU4BaRG5GSd...jiiUN67TKAiC1RQHSbg7hkU4vYCsMpAtAmm4pum217tSttDfXznfKyTmRaJNgLmAJa5t6hyYozxbhBBSEyEGVJMzkPQiVnUJznvnA2tAcfkBUkkPGBL9LEkfcz.png

এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগস্বরচিত কবিতা।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়অপূর্ণ ভালোবাসা।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
লেখক@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

44902cc6212c4d5b.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

আপনার লেখা আজকের এই সুন্দর কবিতা আমাকে অনেক অনেক মুগ্ধ করেছে। আমি তো আপনার কবিতা আবৃত্তি করে বুঝতে পারলাম বেশ দারুন দক্ষতা রয়েছে আপনার কবিতা লেখার প্রতি। আশা করব এভাবেই লিখতে থাকবেন এবং আপনার কবিতা লেখার দক্ষতা আরো এগিয়ে যাবে।

 2 years ago 

আমার কবিতা আমাকে মুগ্ধ করেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আসলে ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন সে আপন মানুষটা পুরোপুরি নিজের হয়ে যায়। তবে খুব কম ক্ষেত্রেই এরকমটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবাসা অপূর্ণ রয়ে যায়। যাই হোক লাইনগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমি প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে উপস্থাপনা করতে চেষ্টা করেছি। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।

 2 years ago 

অপূর্ণ ভালোবাসা দুই দিক দিয়ে দুজনকেই অনেক বেশি কষ্ট দিয়ে থাকে। কিছু সম্পর্ক নিজেদের জন্য অপূর্ন থেকে যায়। আর কিছু সম্পর্ক অপূর্ন থেকে যায় পরিস্থিতির জন্য। ভালোবাসা পূর্ণতা পেলে আর কিসেরই বা প্রয়োজন হয়। অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি অপূর্ণ ভালোবাসা নিয়ে। আপনার লেখা কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সম্পূর্ণ কবিতাটা সুন্দরভাবেই লিখেছেন। যেটার মধ্যে সব অনুভূতিকে তুলে ধরা হয়েছে।

 2 years ago 

আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কবিতা উপহার দেওয়া জন্য।

 2 years ago 

আরে বাহ্ ভাই, আপনি তো দেখছি বেশ চমৎকার একটা কবিতা লিখে ফেলেছেন আজকে। আপনারা আজকের লেখা কবিতাটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। ভালোবাসা অপূর্ণ থেকে গেলে সেটা সত্যি অনেক কষ্ট দেয়। কিন্তু ভালোবাসা পূর্ণতা পেলে তার থেকে আনন্দ আর কোন কিছুতেই লাগেনা। আপনি আজকে অপূর্ণ ভালোবাসা নিয়েই লিখেছেন কবিতাটা। পড়তে কিন্তু এমনিতে ভালোই লেগেছে। কারণ অনেক সুন্দর অনুভূতি গুলো নিয়েই পুরো কবিতাটা লেখা হয়েছে।

 2 years ago 

আমার বাংলা ব্লাগের সকলেই খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন, তাদের কবিতা পড়ে অনুপ্রেরণায় আমি কবিতা লিখেছি। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে তো আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।অপূর্ণ ভালোবাসা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে কিছু কিছু ভালোবাসা আছে অভিমানে হারিয়ে যায় প্রিয় মানুষগুলো। তাই সবার ভালোবাসা মানুষগুলোকে আগলে রাখা বেশি দরকার। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে অপূর্ণ ভালবাসা নামে সুন্দর একটি কবিতা উপহার দিতে। সত্যি বলতে আমি ভালো কবিতা লিখতে পারিনা, তবে এই কমিউনিটিতে সবাই খুব ভালো কবিতা লিখেন। তাদের কবিতা পড়ে আমি কবিতা লিখতে চেষ্টা করি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36