লাইফ স্টাইল || ঈদের শপিং করার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
ঈদের শপিং করার অনুভূতি।
"সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা "

InShot_20240410_091800109.jpg

"ছবিটি InShot অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

হ্যালো...!
শুভ সকাল
আজ ১০ই এপ্রিল ,
বুধবার ২০২৪ খ্রিঃ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

"আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ঈদের শপিং করার অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

IMG_20240404_094308.jpg

1712239864566.jpg

সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মানে শান্তি ও আনন্দ। তাই এবার ঈদে আমার শপিং একেবারে নাই বললেই চলে। তারপরও পরিবারর জন্য কোনো কিছু শপিং করতে পারলে মনে একটু শান্তি পাওয়া যায়। ঈদ উপলক্ষে আমার কাজের চাপ অনেক বেড়েছে। তাই সময় সুযোগ করে আমার কলিগ সাদ্দাম ভাইকে নিয়ে চলে গেলাম পরিবারের জন্য কিছু শপিং করতে।

IMG_20240404_120053.jpg

IMG_20240408_125913.jpg

IMG_20240408_125938.jpg

প্রথমে চলে গেলাম ব্যাগ এর দোকানে, আমার বিবাহিত স্ত্রী অনেক দিন ধরে আমার কানের কাছে ব্যাগ কিনে দেওয়ার জন্য বলছিলো। আমি বিয়ের পর ঐ রকম ভাবে কোন কিছুই দিতে পারে নি। তাই আমার স্ত্রীর জন্য একটি কালো রঙের ব্যাগ কিনে নিলাম। কালো রঙ আমার অনেক পছন্দের, আমার পছন্দই তার পছন্দ। ব্যাগটি দেখে আমার স্ত্রীর অনেক পছন্দ হয়েছিল। অনেক ভিড় থাকার কারণে মার্কেটে আমি ফটোগ্রাফি করতে পারি নি। তাই বাসায় এসে ফটোগ্রাফি করি।

IMG_20240408_103338.jpg

IMG_20240408_103357.jpg

IMG_20240408_125739.jpg

IMG_20240408_125755.jpg

বেশির ভাগ শপিং আমি আমার স্ত্রীর জন্য করেছিলাম। তার কারণ হলো আমাদের বিয়ে হয়েছে ৬ মাস,আমার স্ত্রীর সাথে এবার আমার প্রথম ঈদ। তাই তার জন্য কিছু শপিং করতে হলো। তারপর আমি জুতার দোকানে চলে গেলাম। জুতার দোকানের ডিসপ্লে করা জুতাগুলো দেখে আমার কাছে ভালো লেগেছে। কিন্তু বেশি দিন টেকসই করবে না আমার মনে হলো । একদম লো কোয়ালিটি প্রোডাক্ট। তার জন্য আল মাসুদ সুজ থেকে ভাল মনের এক জোড়া জুতা আমার স্ত্রীর জন্য কিনে নিলাম। জুতা গুলো দেখে আমার স্ত্রী খুব খুশি হয়েছিল। এই জুতার ফটোগ্রাফিও আমি বাসায় এসে করেছি।

IMG_20240401_115906.jpg

IMG_20240401_115903.jpg

তারপর আমি কসমেটিকস এর দোকানে চলে গেলাম। দোকান থেকে আমার স্ত্রীর জন্য গোল্ড প্লেটের কম দামি দুই জোড়া কানের দুল কিনে নিলাম রেগুলার পড়ার জন্য। আপনারা উপরে লক্ষ করলে দেখতে পারবেন আমি ফটোগ্রাফি শেয়ার করেছি।

IMG_20240408_130122.jpg

IMG_20240408_130129.jpg

তারপর আমার মায়ের জন্য পিওর সুতি শাড়ী কিনি। সব কিছু আমার পছন্দে কেনা। মা সুতির শাড়ী গুলো পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। আমার মায়ের মুটামুটি অনেক শাড়ী আছে তারপরও ঈদ উপলক্ষে একটি নিয়ে নিলাম। মা দেখে অনেক খুশি হয়েছে। মায়ের খুশিতে আমরা সাবাই খুশি।

IMG_20240408_130424.jpg

IMG_20240408_130452.jpg

সব শেষে আমার স্ত্রী জন্য থ্রি পিস কিনে বাসার দিকে রওনা করি। আমার কাছে থ্রি পিস অনেক পছন্দ হয়েছিল। এই রঙের থ্রি পিস গুলো দেখতে খুব সুন্দর লাগে। আমি নিজের পছন্দ মতো সকল শপিং করি। আমার শপিং করা সকল কাপড় আমার পরিবার সাদরে গ্রহণ করে। সকলের কাছে অনেক পছন্দ হয়। এবার ঈদে শপিং মল গুলোতে অনেক ক্রেতাদের অনেক ভিড় ছিল। এ কথা চিন্তা করে আমি আমার পরিবারের মহিলা সদস্য কাউকে নিয়ে আসতে চাইনি। এ ছিলো আমার ঈদের শপিং করার অনুভূতি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJzBe23ysak37JWu629ZbAoUF3awVWWW6ttLQ1SoKMxWHrGUnZtKuEMrbWBoBGSzPZ76YhtsdY.png

পোস্ট বিবরণ
বিভাগলাইফ স্টাইল।
ডিভাইসশাওমি রেডমি ৯
বিষয়"ঈদের শপিং করার অনুভূতি।"
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🧍‍♂️আমার পরিচয়🧍‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

আসলে ভাইয়া ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি। আগে ঈদের যদি প্রিয় মানুষের সাথে কাটানো হয় তাহলে তো আরো বেশি ভালো হবে। আপনার পোস্ট পরে জানতে পারলাম আপনার বিয়ে হয়েছে ৬ মাস আগে প্রথম ঈদ আপনাদের সাথে হচ্ছে। তাই তাই বেশ কিছু কেনাকাটা করেছেন দেখলাম এবং ভালো লেগেছে আমার। ধন্যবাদ ভাইয়া অনুভূতিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের আনন্দ আরেকটু বেশি বাড়িয়ে দেয় এদেরকে কেনাকাটা। ঈদের জন্য নতুন জিনিস ক্রয় করতে কার না ভালো লাগে। আপনি আজকে ঈদের জন্য বেশ কিছু কেনাকাটা করেছেন। আপনার এই কেনাকাটার অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার গঠনমূলক আলোচনা শুনে খুবই ভালো লাগলো ভাই ভালো থাকবেন।

 2 years ago 

বাহ আপনি দেখছি অনেক শপিং করেছেন। যেহেতু আপনার স্ত্রীর প্রথম এটা সেজন্য তো শপিং একটু বেশি করতেই হবে। আপনার পোস্টটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আমার পোস্ট ভিজিট কারার জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি আপনার পরিবারের সদস্যদের জন্য ভালোই কেনাকাটা করেছেন। নতুন ভাবীর জন্য ভালোই কেনাকাটা করেছেন যা দেখে অনেক ভালো লাগলো। আপনার পছন্দ করা প্রত্যেকটা জিনিস আশা করছি ওনারও খুব পছন্দ হয়েছিল। আর নিশ্চয়ই তিনি খুব খুশি হয়েছিলেন এত সবকিছু দেখে। আর আপনার মায়ের জন্য নিজের পছন্দমত কাপড় কিনেছেন শুনেও ভালো লেগেছে। ভাবির জন্য কেনা জুতা, জামা, ব্যাগ এবং কানের দুল সবকিছু অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

জি আপু আপনার ভাবীর অনেক পছন্দ হয়েছিল আমার করা শপিং গুলো। আমি চেষ্টা করেছি ভালো কিছু আপনার ভাবীকে কিনে দিতে। আপনার সুন্দর করে গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

ভাবির সাথে প্রথম ঈদ তাই ভাবিকে ঘিরেই যতোটুকু পেরেছে ঈদ শপিং করেছেন জেনে ও সব দেখে বেশ ভালো লাগলো।ব্যাগটি সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।সব গুলোই অনেক সুন্দর হয়েছে। আসলে কোনকিছু কেনাকাটা করতে গিয়ে ফটোগ্রাফি করার কথা কমেই মনে থাকো তার উপরে ঈদের ভীর।যাই হোক সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি পোস্ট। ধন্যবাদ সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর ভাবে গুছিয়ে আপনি মন্তব্য করতে পারেন। আশাকরি সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

আপনার ঈদ উপলক্ষে শপিং করার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ঈদ যথার্থভাবে উদযাপন করার জন্য আপনি অত্যন্ত সুন্দর সুন্দর জিনিসপত্র করাই করেছেন। আপনার ক্রয় করা প্রত্যেকটি জিনিসপত্র দেখে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনাদের ঈদের শপিং করার মুহূর্তটা অনেক ভালো লেগেছে। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গিয়েছে। আর সবার জন্যই কেনাকাটা করে ফেলেছেন আপনি নিজের হাতে নিজের পছন্দ অনুযায়ী। কালো কালার পছন্দ করেন বলে ভাবীর জন্য কালো রংয়ের ব্যাগ নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। উনার জন্য কেনা সবকিছু মনে হয় ওনার খুব পছন্দ হয়েছে। ঈদের শপিং করার মধ্যে থাকে আলাদা রকম আনন্দ এবং অনুভূতি। খুব সুন্দর করেই আপনি কেনাকাটার মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নিয়েছেন। পুরোটা অনেক সুন্দর লাগলো দেখে।

 2 years ago 

আপনার মতামত পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।

 2 years ago 

আসলে ঈদ মানে অনেক আনন্দের একটি দিন। আপনি ঈদের জন্য আপনার পরিবারের জন্য নিজের পছন্দে মতো শপিং করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আসলে এবার মার্কেটে অনেক ভীড় ছিলো আর এই ভিড়ের মধ্যে মহিলা মানুষ মার্কেটে না নিয়ে অনেক ভালো করেছেন। আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো। নতুন ভাবি এবং আপনার পরিবার নিয়ে অনেক সুন্দর ভাবে ঈদের সময় অতিবাহিত করতে পারেন সেই প্রত্যাশা করি। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37