পাতাকপি দিয়ে মজাদার মুচমুচে পাকোড়া রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

20240213_192208.jpg

শীত পেরিয়ে মোটামুটি গরমের আভাস যেন আমরা পাচ্ছি। আর বসন্তের আগমনের চারো দিকে নতুন প্রকৃতি দেখতে পাচ্ছি।আর এই বসন্তের আগমনে যেন প্রকৃতি নতুন রূপে সেজে উঠবে। তাই আজকে আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে পাতাকপি দেখতে পেয়ে এই পাতাকপি গুলো কিনে নিয়ে আসলাম। আসলে পাতাকপির পাকোড়া রেসিপি খেতে আমার খুবই মজা লাগে। আমি খুবই পছন্দ করি। যার কারণে পকোড়ার জন্য এই বাজার থেকে পাতাকপি কিনে নিয়ে এসেছি। আসলে বাজারে অনেক কম দাম ছিলো আজকে। গত ৩-৪ দিন আগে আমি আমার ভাবির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তারা পাতাকপি আর ডিম দিয়ে পাকোড়া রেসিপি তৈরি করেছিলাম। তখনই সেই রেসিপিটা খেয়ে ভেবেছিলাম আমিও একদিন তৈরি করব। কারণ সেই রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিলো।তাই আজকে আমি পাতাকপির রেসিপি এই ডিম দিয়ে সুস্বাদু ভাবে তৈরি করেছি।তাই আমার এই পকোড়া রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটি দেখে ভালো লাগবে।

GridArt_20240213_194048865.jpg

উপাদানপরিমাণ
পাতাকপি১ টি।
আটাপরিমাণমতো।
বেসন১/২ কাপ ।
তেলপরিমাণমতো।
লবণপরিমানমতো।
কাঁচা মরিচ৫০ গ্রাম।
ডিম১টি।
পিঁয়াজ১০০ গ্রাম।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

20240213_183053.jpg20240213_182932.jpg

প্রথমে এই পাতাকপি খুবি সুন্দর ভাবে কুচি কুচি করে কেটে নিলাম।তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া ও অন্যঅন্য মসলা দিয়ে দিলাম।

20240213_183119.jpg20240213_191511.jpg

তারপরে সকল মসলা ও আটা দিয়ে এই পাতাকপি গুলো ভালো করে মাখিয়ে নিলাম।

20240213_191541.jpg20240213_191602.jpg

বেসন অল্প পরিমাণে নিলাম,আর আটা ও তার মধ্যে একটি ডিম দিয়ে পাতাকপি ভালে করে মাখিয়ে গোলা তৈরি করে নিলাম।

20240213_191622.jpg20240213_191639.jpg

পাতাকপির পাকোড়ার গোলা তৈরি করার পরে কড়াই্তে মধ্যে তেল গরম করে তার মধ্যে গোলা পরিমাণমতো দিয়ে পকোড়া ভাজতে লাগলাম।

20240213_191715.jpg20240213_191658.jpg

এই পাকোড়া গুলো যতো তেলে ভালো করে ভাজা হবে ততো মজাদার হবে তাই আমি মুচমুচে করার জন্য ভালে করে ভাজতে লাগলাম।

20240213_191732.jpg20240213_191750.jpg

তেলের মধ্যে ভালো করে এই পাকোড়া গুলো মুচমুচে করে ভেজে নিয়ে একটি পাএে রেখে দিলাম।এভাবেই শেষের ধাপে এসে পৌঁছালাম।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

20240213_192245.jpg

পাতাকপি দিয়ে এই পাকোড়া তৈরি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। কারণ আমি ডিম দিয়ে এভাবে পাকোড়া প্রথম তৈরি করেছি, আর আমার তৈরি করা এই রেসিপি খেতে খুবি মজাদার হয়েছিলো।তাই আমার বেশি ভালো লেগেছে। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি অনেক আনন্দিত। আশা করি আমার রেসিপি দেখে আপনাদের পছন্দ হবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণরেসিপি।
ক্যমেরা মডেলredmi note 5 Pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পাতাকপি দিয়ে তৈরি মজাদার পাকোড়া খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। পাতাকপি দিয়ে পাকোড়া তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। বিশেষ করে পাতাকপির পাকোড়া তৈরি করার ক্ষেত্রে ডিমের ব্যবহারটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পাতাকপি দিয়ে মজাদার মুচমুচে পাকোড়া তৈরির দারুন রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। শীতকাল আসলেই যেন এই রেসিপিটা সকলের খাওয়ার আগ্রহটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। ব্যক্তিগতভাবে এই রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

মিষ্টি নাস্তার থেকে ঝাল নাস্তা গুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর পাতাকপির পাকোড়া খেতে তো ভীষণ মজার। সস দিয়ে বিকেল বেলা গরম গরম পাকোড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে। রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই দারুণ একটি শেয়ার করেছেন। আসলে ভাইয়ার শীতকালে সূর্যের মধ্যে পাতাকপি খুবই লোভনীয় একটি সবজি। এই পাতাকপি খেতে সবাই কমবেশি পছন্দ করে । ধন্যবাদ আপনাকে ছবিটি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে পরিবেশনা করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া পরে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পাতাকপি দিয়ে মজাদার মুচমুচে পাকোড়া রেসিপি তৈরি করে। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। তবে এই ধরনের রেসিপি কখনো বাড়িতে তৈরি করে খাওয়া হয়নি। আসলে গরম ভাত দিয়ে খেতে মনে হয় বেশ সুস্বাদ ছিল ভাই। চেষ্টা করব অতি দ্রুত এই রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পাতা কপি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। এধরনের তেলে ভাজা খাবার গুলো খেতে বেশ ভালো লাগে। আপনার পাতাকপির পাকাড়া দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছিলো। তবে এভাবে পাতাকপির পাকাড়া আমার কখনো খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি দেখতে পাই। আজকে আপনি পাতাকপি দিয়ে খুবই সুন্দর পকোড়া রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি আমার খুবই প্রিয়। বাড়িতে এইভাবে পকোড়া রেসিপি তৈরি করলে খেতে দারুন মজা লাগে। সেটাই আপনি করেছেন আপনার রেসিপি তৈরি দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাঁধা কপির পাকোড়া অসাধারণ সুন্দর হয়েছে। ভাবির বাবার বাড়িতে খেয়ে এসে রেসিপিটি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন জেনে ভালো লাগলো।আসলে কোথাও কোথাও গিয়ে খেলে কিছু কিছু খাবার খুব ভালো লাগে এবং পুনরায় বানিয়ে খাওয়ার ইচ্ছে হয় সেরকম আপনি বানিয়েছেন। ধাপে ধাপে ভীষণ চমৎকার করে পাকোড়া বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পাতা কপির পাকোড়া ভীষণ সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। পাতাকপির পাকোড়া আমার ভীষণ পছন্দের। আপনি লোভনীয় পাকোড়া তৈরি পদ্ধতি ভীষণ সুন্দর করে শেয়ার করেছেন। ধাপে ধাপে ভীষণ চমৎকার করে রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38