পাঙ্গাস মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

20231128_120235.jpg

আজকে আমি আপনাদের মাঝে পাঙ্গাস মাছের একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম। আসলে পাঙ্গাস মাছ আমি খুব একটা খাই না। তবে এই পাঙ্গাস মাছ ভুনা করলে খেতে অনেক মজা হয়। এর আগে আমি মামা বাড়িতে এই পাঙ্গাস মাছের ভুনা রেসিপি খেয়েছিলাম। যার কারণে আমার ওই পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করার ইচ্ছা জেগেছিল। আর তাই পাঙ্গাস মাছের রেসিপি আমি পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আসলে কোন সবজি না দিয়ে শুধু পিঁয়াজ দিয়ে এই রেসিপি ভুনা করার কারণে এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আমার তৈরি করা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

উপাদানপরিমাণ
পাঙ্গাস মাছ১ কেজি।
মরিচ কুচি৬ টি।
পেঁয়াজ কুচি১০ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

20231128_115739.jpg20231128_115829.jpg
  • প্রথমে এই পাঙ্গাস মাছের পিস গুলো আমি তেলে ভালো করে ভেজে নিলাম।
20231128_115851.jpg20231128_115910.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে সকল মসলা নিয়ে, আমি অল্প পরিমাণে পানি দিয়ে এই মসলার ঝোল তৈরি করতে লাগলাম।
20231128_115951.jpg20231128_115929.jpg
  • তারপরে এই মসলার ঝোলের মধ্যে আমি ভাজি করা পাঙ্গাস মাছ পিসগুলো দিয়ে দিলাম।
20231128_120008.jpg20231128_120108.jpg
  • পাঙ্গাস মাছের পিস গুলো দেওয়ার পরে, অল্প পরিমাণে আবারো পানি দিয়ে ঝোল করে আমি জ্বাল দিতে লাগলাম।
20231128_120131.jpg20231128_120147.jpg
  • তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই পাঙ্গাস মাছের ভুনা রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। আসলে শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগলো।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

20231128_120411.jpg

পেঁয়াজ দিয়ে ভুনা করার কারণে এই পাঙ্গাস মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিলো।আর এই রেসিপিটি তাই তৈরি করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই রেসিপিটি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে পাঙ্গাস মাছের রেসিপি যদি পেঁয়াজ কিভাবে ভুনা করা হয় তাহলে সবজি রেসিপির চায়তে বেশি জাদার হয়।তাই এই রেসিপি খেতে আমার কাছে বেশি মজাদার লেগেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণরেসিপি।
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

পাঙ্গাশ মাছ খুব মজাদার একটি মাছ।আর এই পাঙ্গাশ মাছের ভুনা খেতেই সব থেকে মজাদার হয়।ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আকর্ষণীও লোভনীয় করে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

পাঙ্গাস মাছ ভুনার চমৎকার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। পাঙ্গাস মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ভাইয়া আপনি আজকে পাঙ্গাস মাছের রেসিপিটা বেশ সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পাঙ্গাস মাছ খেতে নাকি খুব টেস্টি। ছোটবেলা থেকে আমি পাঙ্গাস মাছ খাইনি তাই এর স্বাদ ও আমার জানা নেই। তবে সবাই বলে খেতে খুব ভালো।আমার ছেলেরও খুব পছন্দের। আপনার তৈরি পাঙ্গাস মাছের ভুনা রেসিপিটি বেশ লোভনীয় লাগছে ভাইয়া। খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

ভাই আপনি খুবই সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করেছেন যা দেখতে অনেক লোভনীয় লাগছে। পাঙ্গাস মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই। প্রতিটি ধাপ অনেক সহজ ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি পাঙ্গাস মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

পাঙ্গাস মাছ ভুনা করার দারুন একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পাঙ্গাস মাছ খেতে আমার খুবই ভালো লাগে তাই আপনার তৈরি করার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আদা বাটা ব্যবহার করার ফলে আপনার তৈরি করা রেসিপিটা সবথেকে সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হয়।

 3 years ago 

চমৎকারভাবে পাঙ্গাস মাছ রান্না আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। আপনার এই রান্না আমার কাছে অনেক ভালো লেগেছে। রান্নার ধাপগুলো সুন্দরভাবে সাজিয়েছেন তার আগে প্রয়োজনীয় উপাদান গুলো টেবিল আকারে সুন্দর করে সাজিয়ে দেখিয়েছেন যা প্রয়োজন। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি মুলক পোস্ট

 3 years ago 

ভাইয়া আপনার মত আমিও পাঙ্গাস মাছ খুব একটা খাইনা। তবে মাঝে মাঝে পাঙ্গাস মাছের ভুনা খেতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে দারুন রেসিপি তৈরি করেছেন এবং রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 3 years ago 

নদীর পাঙ্গাস মাছ আমার খুব পছন্দ। এই মাছ ভুনা করে খেতেই ভীষণ ভালো লাগে। আপনি আপনার মামার বাসায় খেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ রেসিপি করার জন্য ইচ্ছে হলো।আপনি খুব মজা করে মাছ ভুনা করলেন।রেসিপিটি খুব লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে মজার এই মাছ ভুনা রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পাঙ্গাস মাছের ভুনা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। পাঙ্গাস মাছ আমি অনেক দিন হলো খায় না, তবে আপনার রেসিপি পরিবেশন দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62044.33
ETH 1652.47
USDT 1.00
SBD 0.42