বুটের ডাল দিয়ে মজাদার সবজি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

20240326_154122.jpg

সবজি রেসিপিতে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে। যার কারণে সবজি রেসিপি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর আমি গতকাল বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে কলার মোছা আর কাঁচকলা দেখতে পেয়ে তখনই মনে মনে স্থির করেছিলাম সবজি রেসিপি তৈরি করব বুটের ডাল দিয়ে। বুটের ডালের সবজি রেসিপি আমার খুবই প্রিয়। এই রেসিপি রেসিপি তৈরি করে খেতে খুবই মজা লাগে। এর আগে আমি কয়েকবার তৈরি করেছিলাম। বিভিন্ন রকমের সবজি দিয়ে এই বুটের ডালের রেসিপিটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। তাই আবারও তৈরি করার জন্য গতকাল আমি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছি। আর বুটের ডাল আগে কেনা ছিল। তাই বাসায় এসে মজাদার সবজি রেসিপি তৈরি করেছিলাম। খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তাই আজকে আপনাদের মাঝে আমার এই সবজি রেসিপিটা শেয়ার করলাম।


উপাদানপরিমাণ
বুটের ডাল২০০ গ্রাম ।
আলু২০০ গ্রাম ।
পেঁপে৩০০ গ্রাম।
কলার মুচকা২০০ গ্রাম।
কাঁচকলা২ টি।
তেলপরিমাণমতো।
লবণপরিমানমতো।
কাঁচা মরিচ৫০ গ্রাম।
মসলাপরিমাণমতো।
পিঁয়াজ১০০ গ্রাম।

GridArt_20240326_154304796.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

20240326_153609.jpg20240326_153518.jpg

সবজি রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই এর মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ তেলে ভালো করে ভাঁজতে লাগলাম।

20240326_153713.jpg20240326_153658.jpg

তারপরে পিঁয়াজ ও কাঁচামরিচ ভাজার ভিতরে এই বুটের ডাল গুলো দিয়ে মসলা দিয়ে মাখিয়ে ভাজতে লাগলাম।

20240326_153806.jpg20240326_153742.jpg

তারপর এই বুটের ডালের মধ্যে আমি সকল সবজি গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।

20240326_153925.jpg20240326_153940.jpg

তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে এই সবজিগুলো ভালো করে সিদ্ধ করতে লাগলাম।

20240326_154030.jpg20240326_154008.jpg

20240326_154048.jpg

সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে, তারপরে আবারো আমি জিরা গরম মসলা জ্বাল দিয়ে এই সবজির ভিতরে দিয়ে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই রেসিপি শেষের দিকে এসে পৌঁছালাম।এভাবেই রেসিপি তৈরি করলাম।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

20240326_154200.jpg

বুটের ডাল দিয়ে বিভিন্ন রকমের সবজি আর জিরা গরম মসলা দিয়ে এই রেসিপিটা তৈরি করার কারণে খেতে খুবই মজাদার হয়েছিল। সবজি রেসিপি অনেক বেশি ভালো লাগে আমার। আর গরম ভাতের সাথে এই সবজি রেসিপি দিয়ে অনেক ভাতই খাওয়া যায়। সবজি রেসিপি যেমন সুস্বাদু তেমনি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই সবজি রেসিপিতে অনেক ধরনের সবজি থাকে ডাল থাকে যার কারণে পুষ্টি উপাদান বেশি থাকে। তো বন্ধুরা আশা করছি আমার এই সবজি রেসিপি আপনাদের ভালো লাগবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণরেসিপি।
ক্যমেরা মডেলredmi note 5 Pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবজি রেসিপিতে অনেক ধরনের পুষ্টি থাকে।আপনি বাজারে গিয়ে কলার মোচা ও কাঁচকলা দেখে মনস্থির করেছে যে সবজি রেসিপি করবেন এবং সবজি কিনে এনে চমৎকার সুন্দর লোভনীয় করে বুটের ডাল দিয়ে লোভনীয় রেসিপিটি করেছে। রন্ধন প্রনালী চমৎকার সুন্দর গুছিয়ে তুলে ধরেছেন। সব মিলিয়ে অসাধারণ রেসিপি।ধন্যবাদ আপনাকে সুস্বাদু এই ডাল সবজি রেসিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বুটের ডালের তৈরি সবজি গরম গরম রুটি অথবা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে।আপনি দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন।খেতেও অনেক মজা হয়েছে নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই সবজি রেসিপি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর কাঁচা কলা এবং কলার মোচা এগুলো পুষ্টিগুনে সম্পূর্ণবুটের ডাল দিয়ে মজাদার সবজি রেসিপিটি আসলেই মানব দেহের জন্য খুবই একটি স্বাস্থ্যকর খাবার। রেসিপিটি আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। আর দেখতেও বেশ লোভনীয় লাগতেছে। আশা করি এটা টেস্টও অনেক সুন্দর হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবজি রান্না খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। সবজিতে বিভিন্ন ধরনের ভিটামিন বিদ্যমান থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। আপনি আছে বুটের ডাল দিয়ে সবজি রান্না করেছেন যা দেখছে খুবই লোভনীয় লাগছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার মাকে দেখেছি এভাবো রান্না করতে। খেতে খুবই সুস্বাদু হয়।আপনার রেসিপি টা দেখে মায়ের হাতের রান্নার কথা মনে পরে গেলো।আপনার তৈরি রেসিপি টা বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বুটের ডাল দিয়ে বিভিন্ন সবজি দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করেছেন ভাইয়া । রেসিপিটি দেখে খুবই ভালো লাগলো। এটি ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে, রুটির সাথে খেতেও তার চেয়ে বেশি ভালো লাগবে। এভাবে সবজি রান্না করলে বেশ ভালই লাগে ।বিভিন্ন রকম সবজির সাথে ডাল মিক্সড করে রান্না করলে আমার খুব ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বুটের ডাল দিয়ে আপনার সবজি রেসিপিটি চমৎকার হয়েছে ।এ ধরনের সবজি সকালের নাস্তায় খেতে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

বিভিন্ন প্রকার সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি। সবজি মানব দেহের জন্য খুবই উপকার। আপনি আজকে বুটের ডাল দিয়ে মজাদার সবজি রেসিপি তৈরি করেছেন। কয়েক প্রকারে সবজি দিয়ে আপনি এটি তৈরি করেছেন বলেই সেটা খেতেও বেশ দারুন হয়েছে মনে হচ্ছে। এত চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য কোন কে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বুটের ডালের সাথে অনেক ধরনের সবজি ব্যবহার করে আপনি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। রেসিপি হয় হয়তোবা অনেক সুস্বাদু হয়েছিল। কেননা যদি অনেক উপকরণ দিয়ে কোন রান্না করা যায় সেটি এমনিতেই অনেক সুস্বাদু হয়। আপনার রেসিপিটা দেখতে ভীষণ লোভনীয় লাগছে। আমার কাছে মনে হয় এই ধরনের রেসিপি রুটির সাথে খেতে ভীষণ মজা লাগে। ধন্যবাদ ভাইয়া নতুন একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65520.11
ETH 1924.93
USDT 1.00
SBD 0.38