আজ আমার জন্য খুশির একটা দিন।আজ আমার জন্মদিন।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন এবং ভালো একটা মানুষ হওয়ার তৌফিক যেন দান করেন।এখন আসল কথায় আসা যাক,আজ আমি আপনাদের মাঝে সকাল বেলার নাস্তা মজাদার পাউরুটি টোস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি।সকালবেলা তেমন ভারী কিছু খেতে ইচ্ছা হয় না।তাই আমরা অল্প কিছুর মধ্যেই সকালে নাস্তাটা করে ফেলি।সকালের নাস্তার জন্য পাউরুটি টোস্ট সবচেয়ে সেরা বলে আমি মনে করি।বিশেষ করে সকালের নাস্তা হিসেবে পাউরুটি টোস্ট খেতে আমি খুব পছন্দ করি এবং আমার কাছে অনেক ভালো লাগে।আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট এর মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন।এখন আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই মজাদার পাউরুটি টোস্ট তৈরি করা যায়।পাউরুটি টোস্ট তৈরির ধাপগুলো আমি খুবই সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক।



- প্রথমে একটা পাউরুটি নিয়ে গোলিয়ে রাখা ডিম এর গায়ে মাখিয়ে দিলাম।

- পাউরুটির দুই পাশে ভালোভাবে ডিম মাখানোর পর এবার দুই পাশে ভালোভাবে চিনি মাখিয়ে দিলাম।

- এবার কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দিয়ে পাউরুটি দুটি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।

- যেহেতু পাউরুটি টোস্ট করতে বেশি সময় লাগে না যেহেত পাউরুটি গুলো একটু পর পরে উল্টে দিলাম।

- এভাবেই খুব অল্প সময়ের মধ্যে সকালের নাস্তার জন্য মজাদার পাউরুটি টোস্ট তৈরি করে ফেললাম।


| আজ আমি আপনাদের মাঝে সকালের নাস্তা হিসেবে সবচেয়ে বেস্ট খাবার পাউরুটি টোস্ট রেসিপি উপস্থাপন করলাম।আসলে আমার মত যারা সকালে ভারী কিছু খেতে চায় না তারা সকালে হালকা কিছু খাওয়ার চেষ্টা করে।আর হালকা খাবার গুলোর মধ্যে পাউরুটি টোস্ট অন্যতম।সকালে আম্মু যখন আমাকে খাওয়ার জন্য জোর করে তখন আমি পাউরুটি টোস্ট তৈরি করে খায়।কারণ সকালে আমি ভারী খাবার খেতে পারিনা।সকালবেলায় আপনাদের মাঝে সকালবেলার রাস্তায় হিসাবে পাউরুটি টোস্টের মজাদার এ রেসিপিটি শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে।আশা করি আপনাদের সকলেরও অনেক ভালো লাগবে। |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি পোকো x2 |
| ধরণ | সকালের নাস্তা-“মজাদার পাউরুটি টোস্ট রেসিপি” |
| ক্যমেরা মডেল | Poco X2 |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়

শুভ জন্মদিন ভাইয়া। যদিও আপনার জন্মদিনের কথা জানা ছিল না তবে আপনার এই পোস্টের মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আপনাকে সবসময় ভালো রাখে এবং মানুষের মত মানুষ করে এটাই দোয়া করি। আপনি তো দেখছি মজাদার পাউরুটি টোস্ট রেসিপি তৈরি করেছেন। সকালবেলায় যদিও এগুলো আমাদের খাওয়া হয় না, তবে আপনার কাছে দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। এমনিতে আমি কয়েকবার পাউরুটি টোস্ট তৈরি করেছি খেতে অনেক মজার।
টুইটার লিংক
https://twitter.com/FaisalA45225288/status/1694558775947227573?s=20
সকালের নাস্তা তো এই ধরনের জিনিস গুলো খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে এভাবে পাউরুটির সাথে হালকার ডিম মাখিয়ে ভাজি করে খাই। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা সকালের এই নাস্তা দেখে।
পাউরুটি টোস্ট দেখে স্কুলের টিফিনের কথা মনে পরে গেলো।এটা ঠিক আমার ও সকালে ভারী নাস্তা পছন্দ নয়।খেতেও পারিনা।এমন পাউরুটি টোস্ট আর চা হলে আর কিছুই লাগে না।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
সকাল সকাল কোন মানুষেরই খুব একটা কিছু খেতে ইচ্ছা করে না। সবাই চায় সকাল বেলা একটু হালকা-পাতলা খেতে। আরে হালকা পাতার মধ্যে যদি পাউরুটি টোস্ট রেসিপি হয় তাহলে তার কথাই নেই। মাঝেমধ্যে আমিও এভাবে পাউরুটি ডিম দিয়ে ভেজে খায়ে থাকি। খুব স্বল্প সময়ে সহজ একটি রেসিপি এবং খেতে অনেক সুস্বাদ। আপনার তৈরি রেসিপি টা কিন্তু খুব দারুণ লাগছে ভাই। বেশ মজা করে খেয়েছেন।
এর মজাদার নাস্তা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করলেন। এই রেসিপির পরিবেশনে অসাধারণ হয়েছে।
আমি কিন্তু ঠিক এভাবে মাঝে মাঝে ডিম দিয়ে পাউরুটি ভাজি। আর এমন করে ভেজে পাউরুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভাইয়া। কিন্তু এটার নাম যে পাউরুটি টোস্ট সেটা তো জানতাম না। যাক আপনার পোস্টের মাধ্যমে আজ জানতে পারলাম। বেশ সুন্দর করে আমাদের মাঝে পাউরুটি টোস্টের রেসিপির ধাপ গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আমাদের এখানে এটাকে পাউরুটি টোস্ট বলে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই। আপনার পরবর্তী পথ যেন খুব ভালো হয় এবং কি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন এটাই দোয়া করি। আপনি আমার খুবই ফেভারিট একটা রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার তো ইচ্ছে করছে খেয়ে নিতে। যারা সকালবেলায় ভারি খাবার খেতে চায় না তাদের জন্য এই খাবারগুলো একেবারে পারফেক্ট। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন।
আপনি ডিম আর পাউরুটি দিয়ে টোস্ট তৈরি করেছেন দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। মজার এই খাবার আর বেশিরভাগ সকালে অথবা বিকেলে খেতে ভীষণ মজা লাগে। আমার পাউরুটি টোস্ট অনেক পছন্দের। আপনিও আমার মজাদার একটি খাবার তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে প্রত্যেকটি উপস্থাপনাও করেছেন। তার জন্য আরও অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি মজার টোস্ট তৈরি করলেন পাউরুটির আমার খুবই প্রিয়। আমি তো প্রায় সময় তৈরি করি এই রেসিপি। বিশেষ করে বিকেল বেলায় কিংবা সকাল বেলায় খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক মজার করে তৈরি করলেন পাউরুটির টোস্ট। এবং আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো।