আলু দিয়ে মুরগী মাংসের ভুনা রেসিপি
মুরগির সুস্বাদু রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। তাই আজকে আমি মুরগির মজাদার রেসিপি তৈরি করেছি। আর এই রেসিপি আমি আলু দিয়ে তৈরি করেছি। আসলে আলি দিয়ে যদি মুরগির মাংস ভুনা করা হয় তাহলে সেই মুরগির মাংস খেতে খুবই মজাদার লাগে। তাই আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করেছি, আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আমার আলু দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপি দেখে আপনাদের খেতে ইচ্ছা করবে।তো চলুন রেসিপিটি দেখা শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| মুরগী মাংসের | ৭০০ গ্রাম । |
| আলু | ৩০০ গ্রাম । |
| মসলা | পরিমানমতো। |
| হলুদ | পরিমানমতো। |
| লবণ | পরিমানমতো। |
| তেল | ২০০ গ্রাম। |
| পিঁয়াজ | ২০০ গ্রাম। |
| আদা বাটা | পরিমানমতো |
- মুরগির মাংস সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে একটি পাত্রে রাখলাম এবং আলো ও কাঁচা মরিচ কেটে নিয়েছি।
- তারপরে সকল মসলা নিয়ে আমি এই মুরগির মাংস ভালো করে মাখিয়ে নিলাম।
- তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কুচি গুলো তেলে ভাসতে লাগলাম।
- তারপরে মুরগির মাংস মাখানো আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম।
- তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে আমি এই মুরগির মাংস জ্বাল দিতে লাগলাম।
- আস্তে আস্তে জ্বাল দিয়ে ঝোল শুকিয়ে নিয়ে এই মজাদার মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করে নিলাম। আলু দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করতে পেরে অনেক ভালো লাগলো।
আলু দিয়ে মজাদার মুরগির মাংসের ভুনা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এই রেসিপিটি আমি তৈরি করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই আপনাদের সাথে আমার মজাদার রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটি ধাপে ধাপে দেখতে পেয়ে আপনাদেরও ভালো লাগবে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি |
|---|---|
| ধরণ | রেসিপি |
| ক্যমেরা মডেল | Note 5 Pro |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আলু দিয়ে মুরগী মাংসের ভুনা রেসিপিটি বেশ মজাদার হয়েছে। আলু দিয়ে মুরগী মাংস আমার অনেক বেশি প্রিয়। আপনার রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন রেসিপিটির। অনেক শুভকামনা রইলো।
ভাইয়া আপনি মুরগির মাংস আলু দিয়ে ভুনা করলেন।আপনার রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনি মুরগির মাংস সব মসলা দিয়ে মাখিয়ে নিলেন।এভাবে আমি কখনও রান্না করিনি।মসলা মেখে রাখলে মাংসের মধ্যে মসলাগুলো ভালোমতো ঢোকে।রেসিপিটি দারুন হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
মুরগির মাংস ভুনা খেতে খুবই ভালো লাগে। মুরগির মাংস একটু ঝাল ঝাল ভুনা না করলে খেতে বেশি ভালো লাগে না। এভাবে মুরগির মাংসের ভুনা দিয়ে গরম ভাত অথবা রুটি দুইটাই খেতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে মুরগীর মাংস ভুনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আলু দিয়ে মুরগির মাংস ভুনা করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন আলু দিয়ে যদি মুরগির মাংস ভুনা করা যায় তাহলে সেটা খেতেই ভালো লাগে।
আলু দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপিটি খুব সুন্দর ভাবে করেছেন। মুরগির মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর সাথে আলু দিয়ে আলু হলে আলুগুলো তুলে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক ভালো লেগেছে ধন্যবাদ।
আসলে আমি মুরগির মাংস খেতে যেমন পছন্দ করি তেমনি আলু খেতে তো আরো বেশি ভালো লাগে। আলু হচ্ছে আমার সবথেকে ফেভারিট একটা খাবার। এটা যে তরকারিতে ব্যবহার করা হোক না কেন, অনেক বেশি সুস্বাদু হয়, আর এই বিষয়টা কিন্তু আমাদের সকলের জানা রয়েছে। আপনি আলু দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করেছেন, বুঝতেই পারছি খুব মজা করে খাওয়া হয়েছিল।
মুরগির মাংস যেভাবেই রান্না করা হোক না কেনো খেতে দারুণ লাগে। আলু দিয়ে ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না আমার খুব পছন্দ। গরম ভাত কিংবা রুটির সাথে খেতে খুব সুস্বাদু লাগে। আপনার রেসিপির কালারটা এককথায় দুর্দান্ত হয়েছে। খেতেও মনে হচ্ছে খুব ইয়াম্মি লেগেছে। তবে রেসিপির পরিবেশনা আরো সুন্দর হওয়া দরকার ছিলো। যাইহোক রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মুরগির মাংস ভুনা খেতে খুবই ভালো লাগে। মুরগির মাংস একটু ঝাল ঝাল ভুনা না করলে খেতে বেশি ভালো লাগে না। এভাবে মুরগির মাংসের ভুনা দিয়ে গরম ভাত অথবা রুটি দুইটাই খেতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে মুরগীর মাংস ভুনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
যেকোনো মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে আলুগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মুরগির মাংস ভুনা গরম গরম ভাতের সাথে রুটির সাথে খাওয়ার মজাটাই আলাদা। রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
আলু দিয়ে মুরগির মাংস রান্না খেতে বেশ ভালোই লাগে। আর আপনি প্রথমে মাংসগুলোকে মসলার সঙ্গে মাখিয়ে নিয়েছেন যেটা করলে আসলেই মাংসের স্বাদ বেড়ে যায় ।মশলাগুলো ভেতরে ভালোমতো ঢুকে। যদিও আমার এভাবে করা হয়নি । রেসিপিটি দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।