❝কচি চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার রেসিপি❞

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230830_150353.jpg

আজ আমি আপনাদের মাঝে আমার অনেক প্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি।আমাদের সকলের পছন্দের মাছ গুলোর মধ্যে চিংড়ি মাছ অন্যতম প্রিয়।কেউ কেউ বড় বড় চিংড়ি মাছ খেতে পছন্দ করে আবার কেউ ছোট ছোট চিংড়ি মাছ খেতে পছন্দ করে।আমি আবার বড় বড় চিংড়ি মাছ খেতে তেমন পছন্দ করি না।তবে বড় চিংড়ি মাছ রান্না করা ঝোল খেতে আমি পছন্দ করি।কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ গুলো খেতে আমি অনেক পছন্দ করি।বিশেষ করে চাল কুমড়া দিয়ে রান্না করলে।কচি চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ রান্না করলে যে খেতে কতই মজা যা বলার মতো না।তাই আমি আজকে আপনাদের মাঝে কচি চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করতে এসেছি।মজাদার এর রেসিপি প্রত্যেকটা ধাপ আমি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করব।আশা করি আপনাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক...


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

🔭GcamHero_20230830_123815_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_123830_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg
উপাদানপরিমাণ
চিংড়ি মাছ২৫০ গ্রাম ।
চাল কুমড়া১টি (ছোট) ।
মরিচ কুচি৮ টি।
পেঁয়াজ কুচি৬ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
রসুন বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

🔭GcamHero_20230830_123531_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিলাম ।


🔭GcamHero_20230830_123915_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভাজতে ভাজতে বাদামী রঙের না হওয়া পর্যন্ত ভাজলাম।

🔭GcamHero_20230830_124040_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এরপর চিংড়ি মাছ সহ সকল উপাদান পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির ভাজার মধ্যে দিলাম।

🔭GcamHero_20230830_124157_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_124619_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

প্রথমেই চিংড়ি মাছ গুলো কষানোর জন্য পরের মধ্যে অল্প পরিমাণ পানি দিলাম।

IMG_20230903_123817.jpg

৮ থেকে ১০ মিনিট চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম।চিংড়ি মাছ গুলো কষানোর পর এক জায়গায় রেখে দিলাম।

🔭GcamHero_20230830_124903_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_125043_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এবার দ্বিতীয় ধাপের পালা।একটি পাতিল এর মধ্যে আবার সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভাজলাম।তারপর পাতিলের মধ্যে চাল কুমড়া সহ সকল উপাদান দিয়ে দিলাম।

🔭GcamHero_20230830_125149_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

সবগুলো মশলার সাথে চাল কুমড়া ভালোভাবে মিশ্রন করে নিলাম।

🔭GcamHero_20230830_125207_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_125717_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

চাল কুমড়া কষাতে হবেতার জন্য পাতিলের মধ্যে অল্প পরিমাণ পানি দিলাম।

🔭GcamHero_20230830_130015_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

চাল কুমড়া ভালোভাবে কষানোর পর এর মধ্যে কষানো চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম।

🔭GcamHero_20230830_130111_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_130545_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

চাল কুমড়ার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশ্রণ করে নিলাম।

🔭GcamHero_20230830_131254_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg🔭GcamHero_20230830_131751_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

তরকারি একটু ঝোল ঝোল করার জন্য এর মধ্যে আবার অল্প পরিমাণ পানি দিলাম।পানি দেওয়ার পর ৫ থেকে ৭ মিনিট তরকারি জ্বাল দিলাম।আর এভাবেই তৈরি হয়ে গেল চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

IMG_20230830_150409.jpg

আজ আমি আপনাদের মাঝে কচি একটি চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি উপস্থাপন করলাম।চিংড়ি মাছের এই তরকারিটি খেতে খুবই মজা হয়েছিল।তাই চিংড়ি মাছের মজাদার এই রেসিপিটি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করলাম।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝কচি চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার রেসিপি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

ছোট চিংড়ি দিয়ে লাউ,চাল কুমড়া রান্না করলে খেতে বেশ মজা লাগে। আপনার ছোট চিংড়ি দিয়ে চাল কুমড়ার রেসিপিটি দেখতে বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে খেয়েছেন বেশ মজা করে। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমি মাঝে মাঝেই লাউ বা চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ খাই।খেতে খুব মজা।

 3 years ago 
 3 years ago 

কচি চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের রান্না দেখে তো লোভনীয় লাগতেছে। এধরনের খাবার দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। কচি চাল কুমড়া বলে কথা খেতে নিচ্ছই সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

জ্বী ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

কচি চাল কুমড়া খেতে হালকা টক টক লাগে। চাল কুমড়ো আমার খুব পছন্দের একটি তরকারি। রান্না ভাজি দুটোই আমার কাছে অনেক ভালো লাগে।আপনি কচি চাল কুমড়ো আর পুঁটি মাছ দিয়ে রান্না করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সু স্বাগতম ভাই।

 3 years ago 

চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষকে খুব কমই আছে বরাবরই চিংড়ি আমার অনেক বেশি পছন্দের একটি মাছ। যদিও চাল কুমড়া দিয়ে এরকম ভাবে কখনো চিংড়ি মাছ রান্না করে খাওয়া হয়নি আপনার এই রেসিপিটি আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হয়েছে। আপনি একসঙ্গে দুটো স্বাদ পেয়েছেন একটা চিংড়ি এবং অপরটা চাল কুমড়া। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একবার চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেয়ে দেখবেন,অনেক সুস্বাদু।

 3 years ago 

চিংড়ি মাছ আমার খুবই পছন্দের। চিংড়ি মাছ দিয়ে যেই সবজি রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু সব রকমের সবজির সাথে চিংড়ি মাছ বেস্ট।

 3 years ago 

চিংড়ি মাছ খেতে অনেক মজাদার হয়ে থাকে।কচি চালকুমড়া দিয়ে খুব সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন।সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেসিপিটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আমিও গত কয়েক দিন পূর্বে একটি কচি চাল কুমড়ো কিনে নিয়ে গেছিলাম। মাছ দিয়ে রান্না করেছে দারুন লেগেছে। আজকে আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন। দেখতেও দারুন লাগছে। স্বাদের কথা না খেয়ে বলতে পারবো না,হি হি হি। ধন্যবাদ।

 3 years ago 

খেতে খুবই স্বাদ হয়েছিল ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চাল কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের মজাদার রেসিপি তৈরি। আসলে সবজি দিয়ে যেকোন মাছি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তবে ছোট চিংড়ি মাছ খেতে আমার কাছে বেশ একটা ভালো লাগেনা। তবে আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।

 3 years ago 

যেকোন মাছি রান্না করলে,

মাছ হবে ভাইয়া ঠিক করে নিয়েন।সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38