রাতের ঘোরাঘুরি ও আড্ডা 🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊

★ ২৯ পৌষ।
★ ১৪২৯ বঙ্গাবাদ।
★ শুক্রবার।
★ ঘোরাঘুরি ও আড্ডা।

আসসালামুওয়ালাইকুম

হ্যালো বন্ধুরা, আমার বাংলা ব্লগ পরিবারের সকল মেম্বার কেমন আছেন সবাই।আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ক্লাস থ্রি এর নতুন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।

20230113_230354.jpg

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটু ঘোরাঘুরি করার সুন্দর কিছু মুহূর্ত। বেশ কিছুদিন ধরেই অনেক চেষ্টা করছি বাইরে ঘোরাঘুরি করার জন্য কিন্তু সময় করে উঠতে পারছি না কাজের অনেক পেশার।তবে আজ একটু আগেতেকেই আমি ও আমার কলিগ মাসা ভাই পরিকল্পনা করে রেখেছিলাম ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সময় মত হাতের কাজ কমপ্লিট করতে না পারায় অনেকটাই লেট হয়ে যায়।তাই আর কি পরিকল্পনা অনুযায়ী ঘোরাঘুরি করতে পারিনাই।মুসা ভাই বললেন আমাদের বাসার একটু পাশেই একটি বাজার আছে ঘোরাঘুরি করার জন্য ওখানেই গেলাম বাসাই বসে থেকে আর কি হবে। অন্য আর একদিন যাওয়া যাবে আজ চলো ঔবাজার থেকেই একটু ঘুরে আশি বাজারের নাম নিউ মার্কেট।

20230112_183725.jpg

20230112_184545.jpg

আমি আর মুসা ভাই খুব একটা দেরি না করে রেডি হয়ে দ্রুত বেরিয়ে পড়লাম কারণ অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। ভাটেরচর থেকে নিউমার্কেট যাবার জন্য একটি অটোতে উঠলাম অটোর ভাড়া মাত্র বিশ টাকা।এখানে প্রতিনিয়ত হয় বাজার বসে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কমবেশি সব কিছু এখানে পাওয়া যায়। এই মার্কেটে চলে আসার পর একটু ঘোরাঘুরি করে সবাইকে বললাম চলো কিছু খেয়ে আশি।মুসা ভাই বলল আমার মোটামুটি খিদা লেগেছে আমার বাসায় গিয়ে ভাত খেতে হবে তেমন কিছু খাওয়া যাবেনা।তখনই পাশে দেখতে পেলাম একটি হালিমের দোকান। আমরা দুজনে গিয়ে মজা করে হালিম খেলাম।

20230112_182039.jpg

20230110_184859.jpg

20230110_184847.jpg

অনেক দিন পর বাইরে আসা রাতে অনেকটা আনন্দ উপভোগ করছি। বাজারে মধ্যে ঘোরাঘুরি ও কিছু ছোটখাটো কেনাকাটা করলাম।আমরা প্রায়ই বাজারে এক থেকে দেড় ঘন্টা ছিলাম। বাসায় ফিরে আসার সময় রাস্তার পাশে দেখতে পেলাম জিলাপির দোকান। আমিতো মিষ্টি আমার অনেক পছন্দ তারপর আবার জিলাপি আমার অনেক ভালো লাগে। দুজনে মিলে জিলাপি খেলাম এবং বাসায় কিচু জিলাপি ও খোরমা নিয়ে আসলাম।চাকরি জীবনে তেমন একটা ঘোরাঘুরি সুযোগ নেই।তার পরেও অল্প সময়ের মধ্যে আনন্দ উপভোগ করলাম।

20230112_191649.jpg

20230112_190813.jpg

20230112_191700.jpg

আজ এ পর্যন্তই ছিল আমার ব্লগ টি আপনারা সবাই ভাল থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি।আমার বাংলা ব্লগের প্রতিটা মেম্বারি আমাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লক শেয়ার করার জন্য।

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে
আমার পোস্টটি পড়ার জন্য।
💖💖 (সবাইকে ধন্যবাদ)🌹🌹


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ক্যামেরাস্যামস্যাং এম ২১
ক্যামেরাম্যানমোঃ তৌফিক ইসলাম(@kosto)
w3wordshttps://w3w.co/sprain.hint.doubt
Sort:  
 4 years ago 

বাজারে ঘুরতে গেলে বেশ মজার মজার খাবার খাওয়া যায় বিশেষ করে ছেলেরাই বেশি খাওয়া-দাওয়া করেন বাজারে হা হা হা।তবে আপনার জিলাপির কালার দেখে তো লোভ সামলানো যায় না আমি কিন্তু জিলাপি খেতে অনেক পছন্দ করি।বাজারে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করেছেন এবং অনেক মজা মজার খাওয়া-দাওয়া করেছেন ধন্যবাদ।

 4 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

অনেক ব্যস্ততার মধ্যে রাতেরবেলা দারুন সময় অতিবাহিত করেছেন। আপনার মুসা ভাইয়ের সাথে একটি বাজারে গিয়ে কিছু জিনিস কেনা কাটার পর জিলাপি খেয়েছেন। যেটা আমরা মাঝে মাঝে গরম জিলাপি খেয়ে থাকি অনেক ভালো লাগে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

মিষ্টি জাতীয় কোন খাবার অনেকে পছন্দ করেন না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। জিলাপি আপনার ও পছন্দ জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

বাজারে ঘুরতে গিয়ে দেখছি বেশ ভালো ভালো খাবার খেয়েছেন। এমনিতেই বাজারে ঘোরার মজাটাই আলাদা বেশ ভালো ভালো খাবার খাওয়া যায়। আর তা যদি হয় রাতের বেলায় তখন তো কোন কথাই নেই। আপনার জিলাপির কালার দেখে ভীষণ ভালো লাগলো খুবই মজা করে খেয়েছেন। জিলাপি বেশিরভাগ মানুষ পছন্দ করে। পড়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

জিলাপি আমার খুবই প্রিয় একটি খাবার মিষ্টির মধ্যে। আপনার জিলাপি খাওয়া দেখে আমি লোভ সামলাতে পারছিনা। অনেকদিন হলো জিলাপি খাওয়া হয় না। তাই একটু বেশি লোভ লেগে গেছে। আপনার পেটে ব্যথা করতে পারে। তাহলে কিন্তু আমাদের দোষ দিবেন না। আচ্ছা মজা করলাম যাই হোক দেখছি বেশ ভালোই মুহূর্ত কাটিয়েছেন। বাজারের মধ্যে ঘুরাঘুরি ও ছোটখাটো কিছু কেনাকাটা করেছেন। পোস্ট খুবই সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন পড়ে অনেক ভালো লাগে।
আপনার কমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে।

অনেকদিন হলো জিলাপি খাওয়া হয় না। তাই একটু বেশি লোভ লেগে গেছে। আপনার পেটে ব্যথা করতে পারে। তাহলে কিন্তু আমাদের দোষ দিবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38