আবহাওয়ার খামখেয়ালি ভাব

in আমার বাংলা ব্লগ5 hours ago

নমস্কার বন্ধুরা,

কলকাতার আবহাওয়া বোঝা বড্ড দায়। বৃষ্টি হওয়া মানেই যে গরম থেকে মুক্তি, তা নয়। ইদানীং বৃষ্টি যেন মাটিতে পড়া মাত্র কর্পূরের মতো উবে যাচ্ছে। তার কিছু সময় পরে ফের চড়া রোদ উঠে পরিস্থিতিকে আরও ওভিশপ্ত করে তুলছে। গতকাল সেরকমই অভিজ্ঞতা হলো। ঘরে বসে কাজ করছি দুপুরের পর থেকে আকাশ আচমকাই কালো করে এলো। ভ্যাপসা গরমটাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে শুরু হলো মুষলধারে বৃষ্টি। মেঘের ডাক আর বিদ্যুতের চমকানি নিয়ে বৃষ্টি চলল একেবারে সন্ধ্যা পর্যন্ত। ভাবলাম, যাক, এবার অন্তত শহরটা কিছুটা ঠাণ্ডা হবে। রাতের দিকে বাতাসে হালকা ঠান্ডার ভাবও ছিল, যা বিগত কদিনের গরমের পর বেশ আরামদায়ক লাগলো। মনে হচ্ছিল, আগামীকাল মনোরম যাবে।

1000223359.jpg

কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বুঝালম সেই গুড়ে বালি! গতকালের বৃষ্টির কোনো রেশই নেই। প্রকৃতি যেন রাতারাতি তার রূপ বদলে ফেলেছে। সূর্যদেব দ্বিগুণ তেজ নিয়ে আকাশে উদয় হয়েছেন। মেঘের কোনো চিহ্ন নেই, আকাশ একদম পরিষ্কার আর ঝলমলে রোদে পিঠ পুড়িয়ে দেওয়ার মতো। সেই সাথে এক চরম প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম। ঘরে বসে পাখা চালিয়েও বিন্দুমাত্র স্বস্তি নেই। অস্বস্তির মধ্যে সকালে ঘরের কিছু জরুরি মুদি জিনিসপত্র কিনতে বেরোলাম। চড়া রোদ আর গুমোট ভ্যাপসা গরমের ঠেলায় মাত্র আধ ঘণ্টায় ঘামে রীতিমতো ভিজে স্নান করে গেলাম। পরনের জামাটা পিঠের সাথে সেঁটে যাচ্ছিল, কপালের ঘামে চশমা ভিজে যাচ্ছিল। অল্প খিটখিটে মেজাজ নিয়ে ঘরে ঢুকলাম।

1000223360.jpg

ঘরে কোনোমতে এসি চালিয়ে ছুটলাম স্নান সারতে। কলকাতার চড়া রোদ আর প্যাচপ্যাচে গরমের দিনে তিনবার স্নান করছি, কবে যে আমার প্রিয় বর্ষাকাল বঙ্গের ভূমিতে এসে পরিস্থিতির নিস্পত্তি করবে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 62514.58
ETH 1637.97
USDT 1.00
SBD 0.41